স্ক্রিনের দীর্ঘ সময় আক্রমণে চোখের সমস্যা বাড়ছে
স র ক ষণ ম ব ইল – আধুনিক জীবন সম্পূর্ণ রূপে স্ক্রিনে আবদ্ধ হয়ে আছে। ঘুম থেকে উঠার পর প্রথম করে মোবাইল স্ক্রিনে চোখ রাখা থেকে দিনের শেষ পর্যন্ত সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত থাকা পর্যন্ত সব কিছুই স্ক্রিনে সীমাবদ্ধ হয়ে গেছে। প্রযুক্তি আমাদের জীবনে উপকার করেছে বলা যায়, কিন্তু এর অতি ব্যবহার চোখের প্রতি ক্ষতির সৃষ্টি করছে যা অনেকে এখনও নোটিশ করছে না।
ডিজিটাল আই স্ট্রেইন কী এবং কীভাবে ঘটে
বিশেষজ্ঞদের মতে, চোখ নিয়মিত বিশ্রাম না নিলে দীর্ঘ সময় ধরে ডেস্কটপ বা স্মার্টফোনের দিকে তাকানো অবশ্যই কম্পিউটার ভিশন সিনড্রোম বা ডিজিটাল আই স্ট্রেইন করে। এই অবস্থার প্রধান লক্ষণ হলো চোখে জ্বালাপোড়া, শুষ্কতা, ঝাপসা দৃষ্টি এবং মাথা ব্যথা। আজকাল এটি সাধারণ সমস্যা হয়ে উঠেছে যে কেউ এটিকে আর অসুখ বলে মনে করে না, বরং দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ করছে।
আলোতে স্ক্রিন ব্যবহার করতে হলে চোখের পলক কম হয়ে যায়। ফলে চোখে প্রাকৃতিক আর্দ্রতা কমে গেছে এবং ড্রাই আই সমস্যার সৃষ্টি হচ্ছে। যার সঙ্গে স্ক্রিন থেকে নির্গত নীল আলো একটি বড় কারণ হিসেবে কাজ করছে যে এটি চোখের ক্লান্তি বাড়ায় এবং ঘুমের স্বাভাবিক সম্পর্ক ব্যাহত করছে।
বিশেষ করে রাতে মোবাইল ব্যবহারের যে অভ্যাস বেড়েছে তা তরুণদের প্রতি দীর্ঘমেয়াদী ক্ষতিকর হয়ে উঠছে। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই ঝুঁকি সবচেয়ে বেশি। পড়াশোনা, অনলাইন ক্লাস এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে চোখের বিশ্রাম নেওয়ার সুযোগ কমে গেছে। এখন সারাদিন স্ক্রিনে আটকে থাকা ফলে কিছু ছাত্র চোখের সমস্যার সম্মুখীন হচ্ছে, যা ভবিষ্যতে বেশি গুরুতর হতে পারে।
এই সমস্যা থেকে বাঁচাতে আমাদের আসলে সচেতনতার বিকল্প নেই। চোখের সুরক্ষার জন্য সহজ কিছু অভ্যাস প্রয়োগ করা যেতে পারে। যেমন- প্রতি ২০ মিনিট পর কিছু সময় স্ক্রিন থেকে দূরে তাকানো, যথেষ্ট আলোতে ব্যবহার করা, অপ্রয়োজনীয় স্ক্রিন সময় কমানো এবং নিয়মিত চোখের যত্ন নেওয়া। প্রয়োজনে অপ্টোমেট্রিস্টের পরামর্শ গ্রহণ করা বেশি গুরুত্বপূর্ণ। অনেক স্মার্টফোনে আই কম্ফোর্ট বা ব্লু লাইট ফিল্টার অপশন যুক্ত করা হয়েছে যেটি ক্ষতিকর নীল আলো কিছুটা কমাতে সাহায্য করে। কিন্তু এটি সম্পূর্ণ সমাধান নয়। যদি স্ক্রিন ব্যবহার করা হয় দীর্ঘ সময় ধরে, তবে এই ফিচারগুলি একা চোখের সুরক্ষা ব্যবহার করতে পারে না।
লেখক: শিক্ষার্থী, ব্যাচেলর অব অপ্টোমেট্রি, চন্ডীগড় বিশ্ববিদ্যালয়, ভারত