Country

লবণাক্ততার চ্যালেঞ্জে সাতক্ষীরায় নতুন সম্ভাবনা দেশি পাট-৮

লবণ ক তত র চ য ল - চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় পাট চাষের ফলন উল্লেখযোগ্যভাবে ভালো হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং রোগবালাইয়ের কম প্রকোপ এই

Desk Country
Published August 12, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Jennifer Garcia - bangladailypost.com
Table of Contents
  1. সাতক্ষীরায় পাট চাষে নতুন সম্ভাবনা: লবণসহিষ্ণু দেশি পাট-৮ জাতের ভূমিকা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

সাতক্ষীরায় পাট চাষে নতুন সম্ভাবনা: লবণসহিষ্ণু দেশি পাট-৮ জাতের ভূমিকা

Bangladailypost.com – লবণ ক তত র চ য ল – চলতি মৌসুমে সাতক্ষীরা জেলায় পাট চাষের ফলন উল্লেখযোগ্যভাবে ভালো হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং রোগবালাইয়ের কম প্রকোপ এই সাফল্যের পেছনে প্রধান কারণ। জেলার বিভিন্ন বিল, খাল ও জলাশয়ে এখন পাট পচানো বা ‘জাক দেওয়ার’ কাজ চলমান। তবে উৎপাদন ভালো হলেও কৃষকরা বিভিন্ন সমস্যার মুখে পড়েছেন। অতিরিক্ত খরচ, ন্যায্যমূল্য না পাওয়া এবং উপকূলীয় এলাকার ক্রমবর্ধমান লবণাক্ততা তাদের উদ্বেগের কারণ।

কৃষি সংশ্লিষ্টরা এই পরিস্থিতিতে লবণসহিষ্ণু দেশি পাট-৮ জাতকে উপকূলীয় সাতক্ষীরা পাট চাষের জন্য নতুন সমাধান হিসেবে দেখছেন। তাদের মতে, এই জাতটি লবণাক্ততা সহ্য করতে সক্ষম। উপকূলের একফসলি ও পতিত জমিতে এ জাতের চাষ সম্প্রসারণ করা গেলে পাট চাষের পরিধি বাড়ানো সম্ভব। একই সাথে, একই জমিতে বছরে একাধিক ফসল উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে।

উৎপাদন পরিসংখ্যান ও বাজারমূল্য

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সাতক্ষীরার সাত উপজেলায় মোট ১১ হাজার ৬৭৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ১ লাখ ৪২ হাজার বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগের আশা, বাজারে ভালো দাম পাওয়া গেলে জেলার উৎপাদিত পাটের মোট বাজারমূল্য ২০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

উপজেলাভিত্তিক হিসাব দেখলে, সাতক্ষীরা সদরে ৫ হাজার ২০ হেক্টর, কলারোয়ায় ৩ হাজার ২৫৫ হেক্টর, তালায় ৩ হাজার ১১০ হেক্টর, দেবহাটায় ২০ হেক্টর, কালীগঞ্জে ১০১ হেক্টর, আশাশুনিতে ৯৫ হেক্টর এবং শ্যামনগরে ৯ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

কৃষকদের অভিজ্ঞতা ও মতামত

কৃষকরা জানান, অন্যান্য বছর এই সময়ে পাটে ছত্রাকজনিত গোড়াপাচা, পাতা শুকিয়ে যাওয়া এবং বিছা পোকার আক্রমণ দেখা দিত। কিন্তু এবার রোগবালাই তুলনামূলক কম ছিল।

আগের বছরগুলোতে রোগবালাই দমনে বারবার কীটনাশক ও ওষুধ ব্যবহার করতে হতো। এবার পরিস্থিতি ভালো থাকার ফলনও ভালো হয়েছে। এক বিঘা জমিতে পাট চাষে ৭ থেকে ৮ হাজার টাকা খরচ হয়েছে। বাজার দর অনুকূলে থাকলে বিঘা প্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকার পাট বিক্রির আশা করছি।

— তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের কৃষক আকবার আলি

একই উপজেলার কুমিরাগ্রামের কৃষক মনিরুল ইসলাম বলেন, কৃষি বিভাগের পরামর্শের পাশাপাশি সরকারি প্রণোদনার আওতায় বীজ ও সার পাওয়ায় আবাদে সুবিধা হয়েছে। রোগবালাই কম থাকায় গাছও ভালো হয়েছে। তবে সব কৃষকের উৎপাদন খরচ এক নয়।

সার ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবার আমার বিঘাপ্রতি উৎপাদন খরচ দাঁড়িয়েছে প্রায় ১৯ থেকে ২০ হাজার টাকা। গত বছর একই জমিতে এ খরচ ছিল ১৫ থেকে ১৬ হাজার টাকা। ফলে উৎপাদন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পেলে লোকসানের আশঙ্কা রয়েছে।

— সাতক্ষীরা সদর উপজেলার আকরাখোলা গ্রামের কৃষক হোসেন আলী

লবণাক্ততা ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ

জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা সাতক্ষীরার পাট চাষে দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ হিসেবে উঠে আসছে। উপকূলীয় এলাকার লবণাক্ত পানি প্রবেশ, অতিরিক্ত তাপমাত্রা ও দীর্ঘস্থায়ী খরার কারণে অনেক স্থানে পাট বীজের অঙ্কুরোদ্গম ব্যাহত হচ্ছে। এতে দেশের অন্য অঞ্চলের ফলন আগে ঘরে উঠলেও এই অঞ্চলের কৃষকরা দেরিতে ফসল পাচ্ছেন। গত তিন বছরে সাতক্ষীরা জেলার পাটের আবাদ কমেছে প্রায় ১ হাজার ২১০ হেক্টর।

এই পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত লবণসহিষ্ণু দেশি পাট-৮ জাতকে সম্ভাবনাময় হিসেবে দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, লবণাক্ততার মাত্রা বেড়ে যাওয়ার আগেই শুষ্ক মৌসুমে স্বাদু পানি ব্যবহার করে জমি প্রস্তুত করে আগাম বীজ বপন করা গেলে অঙ্কুরোদ্গম বাড়ানো সম্ভব।

ভবিষ্যৎ পরিকল্পনা ও সমাধান

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম জানান, মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। লবণসহিষ্ণু নতুন জাতের পাট জনপ্রিয় করতে প্রদর্শনী প্লট স্থাপন, কৃষক প্রশিক্ষণ ও মাঠ দিবসের আয়োজনও করা হচ্ছে।

উন্নত জাতের বীজ সরবরাহ, আধুনিক চাষাবাদ প্রযুক্তির সম্প্রসারণ, সরকারি সহায়তা এবং পাটের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে উপকূলীয় সাতক্ষীরার পাট চাষের সম্ভাবনা আরও বাড়বে।

আহসানুর রহমান রাজীব/কেএইচকে/জেআইএম

Frequently Asked Questions

What is লবণ ক তত র চ য ল?

লবণ ক তত র চ য ল is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does লবণ ক তত র চ য ল matter?

লবণ ক তত র চ য ল matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment