News

পদ্মায় বাসডুবি / ঘাট পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী, ঘটনা তদন্তে দুই কমিটি

পদ্মায় বাসডুবি / ঘাট পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী, ঘটনা তদন্তে দুই কমিটি পদ ম য় ব সড ব ঘ - দৌলতদিয়ায় ফেরিতে ওঠার পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী মো.

Desk News
Published June 5, 2026
Reading time 1 minutes
Conversation No comments

পদ্মায় বাসডুবি / ঘাট পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী, ঘটনা তদন্তে দুই কমিটি

পদ ম য় ব সড ব ঘ – দৌলতদিয়ায় ফেরিতে ওঠার পরিদর্শনে নৌ প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান উপস্থিত ছিলেন, যাতে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন থেকে। শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে দুর্ঘটনাকবলিত দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট পরিদর্শন করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‌‘বাসটি যে ফেরিতে ওঠার কথা ছিল, সেটিতে না উঠে দ্রুতগতিতে পাশে দাঁড়িয়ে থাকা ফেরির ডালায় আঘাত করে এবং ঢালা ভেঙে নদীতে পড়ে যায়। আমরা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করেছি। এখানে কোনো অব্যবস্থাপনা ছিল কি-না, সেটা জেলা ও পুলিশ প্রশাসনসহ ঘাট সংশ্লিষ্টরা খতিয়ে দেখবে। তবে স্বাভাবিকভাবে আমাদের নজরে এখন পর্যন্ত কিছু পড়েনি।’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আজকের বড় এই দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কারণ উনি সরাসরি বাস থেকে যাত্রীদের নামিয়ে ফেরিতে ওঠার পর আবার বাসে ওঠার নির্দেশনা দিয়েছেন। মানুষকে বাস থেকে নামানো খুব কষ্টকর ব্যাপার। বাসে অনেক বয়স্ক ও অসুস্থ মানুষ, শিশু বাচ্চা থাকে। তারপরও আমরা শতভাগ নিশ্চিত করার চেষ্টা করছি। আজকের ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে, আমরা বাস থেকে শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে ওঠানোর চেষ্টা করেছি, যেটি দেশের ইতিহাসে ছিল না।’

এসময় বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, রাজবাড়ী জেলা ও পুলিশ প্রশাসন, নৌপুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আরও পড়ুন: দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

খোঁজ নিয়ে জানা গেছে, মেহেরপুরের গাংনী থেকে প্রায় ৩৮ জন যাত্রী নিয়ে ঢাকার গাবতলীর উদ্দেশ্যে ছেড়ে আসে ‘এসবি সুপার ডিল্যাক্স’-এর যাত্রীবাহী বাসটি। সকাল সাড়ে ৯টার দিকে ৭ নম্বর ফেরিঘাটে অবস্থানরত ‘করবী’ ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে নামিয়ে ফেরিতে উঠতে যায়। পন্টুনে ওঠার আগে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে ফেরিতে উঠে অপর প্রান্তের র‍্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়। এসময় চালকের সহকারী লাফ দিয়ে নেমে যান। পরে নদী থেকে উদ্ধার করা হয় চালককে। তারা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন।

রাজবাড়ী জে

Leave a Comment