News

পরীক্ষার হল থেকে বেরিয়েই দুজনকে কুপিয়ে জখম

og_1779023272_6a09bda89977e

পরীক্ষার হল থেকে বেরিয়েই দুজনকে কুপিয়ে জখম

Bangladailypost.com – পর ক ষ র হল থ ক – চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট কলেজ থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে দুই পরীক্ষার্থী কুপিয়ে জখম করেছে অন্য পরীক্ষার্থীদের। ঘটনাটি রোববার (১৭ মে) দুপুরে ঘটে। আহত হয়েছেন বারইয়ারহাট কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন জিহান এবং মুহাম্মদ মুনায়েম। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিহানের শরীরে ১৯টি সেলাই ও মুনায়েমের শরীরে ৩২টি সেলাই দেওয়া হয়েছে।

আহত পরীক্ষার্থী জিহানের বাবা মোহাম্মদ আলমগীর জানান, ছেলেটি ও তার বন্ধু মুনায়েম বারইয়ারহাট কলেজ থেকে পরীক্ষার্থী দিয়ে বের হয়। বিএম হাসপাতালের সামনে আসামাত্র করেরহাট কামিনী মজমুদার উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের ক্ষুর দিয়ে তাদের কোপাতে থাকে। লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। দুজনের শরীরে বিভিন্ন অংশে কোপানোর দাগ রয়েছে।

আমি থানায় মামলা করবো।

জিহান বলেন, রোববার আমাদের বিজ্ঞান পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ করে হল থেকে বেরিয়ে সামান্য পথ আসার সঙ্গে সঙ্গে আমার বন্ধু মুনায়েমকে মারতে থাকে। আমি বাঁচাতে গেলে আমাকেও কোপাতে থাকে। একপর্যায়ে আমি আর কিছু বলতে পারি না। গত এক সপ্তাহ ধরে করেরহাট স্কুলের পরীক্ষার্থীরা রানা, রামিম, তুহিন, মোস্তাফিজ, হাসান সহ কয়েকজন ঝামেলা করছিল।

বারইয়ারহাট কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী সচিব নাছিমা আক্তার বলেন, পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে ছিলাম। কোনো ঘটনা শুনিনি। বাইরে কোথাও হয়েছে কী না জানা নেই।

করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, আমাকে বারইয়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল হুদা বিষয়টি অবহিত করেছে। যে ছেলেগুলো গন্ডগোল করেছে তাদের মধ্যে দুজনকে চিনেছি। তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলবো।

মিরসরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হাসেন বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। খোঁজ খবর নিয়ে দেখছি।

এ বিষয়ে জানতে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিমের মোবাইলে একাধিকবার কল দিলেও সং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *