News

এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে দেখলো বাবার লাশ

এসএসস পর ক ষ শ ষ ব - চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত ডাম্পট্রাক চালক মো. ইউনুছ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে তার মৃত্যুর খবর জানতো না এসএসসি

Desk News
Published May 14, 2026
Reading time 1 minutes
Conversation No comments

এসএসস পর ক ষ শ ষ ব – চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত ডাম্পট্রাক চালক মো. ইউনুছ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে তার মৃত্যুর খবর জানতো না এসএসসি পরীক্ষার্থী ছেলে রাসেল। পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার নিথর দেহ দেখে নির্বাক হয়ে পড়ে সে। বুধবার (১৩ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইউনুছ। তিনি চন্দনাইশ পৌরসভার ফতেহ আলী সিকদার বাড়ির মৃত দুদু মিয়ার ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। স্থানীয় সূত্র জানায়, গত ১ মে দুপুরে চন্দনাইশ পৌরসভার মিজ্জির দোকানসংলগ্ন আইডিয়াল স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা একটি খালি ডাম্পট্রাককে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ইউনুছসহ তিনজন আহত হন। আহত ইউনুছকে প্রথমে বিজিসি ট্রাস্ট হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, দুর্ঘটনার পর থেকে তার আর জ্ঞান ফেরেনি। স্থানীয়রা জানান, ইউনুছ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের নিজস্ব কোনো জায়গা-জমি না থাকায় তার মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম.

দিদারুল ইসলাম সিকদার জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি আটক করা হয়েছে। বুধবার বাদ মাগরিব চন্দনাইশ দরবার শরীফ মাঠে জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Leave a Comment