শেকৃবির ভেটেরিনারি শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা Bangladailypost.com – ক ল স পর ক ষ য – শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড
শেকৃবির ভেটেরিনারি শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা
Bangladailypost.com – ক ল স পর ক ষ য – শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ছাত্রছাত্রীরা ক্লাসে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। দৃশ্যমান অগ্রগতি এবং বাকি দাবিগুলো বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা ১৪ দিনের আলটিমেটাম দিয়ে এই ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবউজ্জামান ভবনের নিচে আন্দোলনরত শিক্ষার্থীরা এ বিষয়ে জানান।
এর আগে তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। সেই স্মারকলিপিতেও তারা একই বিষয়টি উল্লেখ করেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, ৪৭তম বিসিএসের ফলাফল-সংক্রান্ত জটিলতা নিরসন করে পুনঃফলাফল প্রকাশে কার্যকর ভূমিকা রাখায় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। তবে আন্দোলনের অন্যান্য দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের কাছে চার দফা দাবি উত্থাপন করেছেন তারা।
চার দফা দাবির বিস্তারিত
দাবিগুলোর মধ্যে রয়েছে ইন্টার্ন শিক্ষার্থীদের টিএ (TA) সংক্রান্ত আনুষ্ঠানিক লিখিত অনুমোদন, ইন্টার্নশিপ ভাতা বৃদ্ধির লক্ষ্যে ডিন কাউন্সিলে আলোচনা ও বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ইউজিসিতে প্রস্তাব পাঠানো, ৫১তম বিসিএস থেকে এএসভিএমের জন্য পৃথক লিখিত কোড ও সিলেবাস প্রণয়ন এবং বিএলআরআইসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্তির বিষয়েও সংশ্লিষ্ট কমিটিগুলোকে কাজ করতে হবে।
মন্ত্রণালয়-সংশ্লিষ্ট দাবিগুলোর বিষয়ে ১৪ কার্যদিবসের মধ্যে দৃশ্যমান ও লিখিত অগ্রগতি নিশ্চিত করা এবং পিএসসি ও মন্ত্রণালয়-সংক্রান্ত পূর্বে গঠিত দুটি কমিটিকে কার্যকর করে নিয়মিত অগ্রগতির তথ্য শিক্ষার্থীদের জানানো। স্মারকলিপিতে তারা আরও উল্লেখ করেন, প্রশাসন যদি আগামী ১৪ কার্যদিবসের মধ্যে এসব দাবির বিষয়ে সুস্পষ্ট ও কার্যকর অগ্রগতি নিশ্চিত করে, তাহলে তারা আন্দোলন স্থগিত রাখবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হলে পুনরায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রশাসন যদি আগামী ১৪ কার্যদিবসের মধ্যে এসব দাবির বিষয়ে সুস্পষ্ট ও কার্যকর অগ্রগতি নিশ্চিত করে, তাহলে তারা আন্দোলন স্থগিত রাখবেন।
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবির টিএ-ডিএ এর বিষয়টি মঙ্গলবার বিকেল ৫টা অনুষ্ঠিত এফসি কমিটির মিটিংয়ের এজেন্ডাভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, চার দফা দাবিতে গত ৫ জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শেকৃবির এএসভিএম অনুষদের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে কম্বাইন্ড ডিগ্রির জন্য বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করে নিয়োগ সংক্রান্ত জটিলতার সমাধান, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং টিএ-ডিএ চালু।
এছাড়া ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কম্বাইন্ড ডিগ্রিধারী শেকৃবির ১৮ জন প্রার্থীর কেউ প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা ও সমস্যার সমাধান নিশ্চিত করা। পরবর্তীতে ৪৭ এর ফলাফল সংশোধন করে গত ১৬ জুলাই নতুন করে ১৪ জনকে লাইভস্টক ক্যাডারে সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
Related SEO Topics
Frequently Asked Questions
Apa itu ক ল স পর ক ষ য?
ক ল স পর ক ষ য adalah topik utama yang dibahas di artikel ini dengan konteks praktis agar pembaca memahami informasinya dengan jelas.
Mengapa ক ল স পর ক ষ য penting?
ক ল স পর ক ষ য penting karena membantu pembaca membandingkan pilihan, menghindari kesalahan umum, dan mengambil keputusan yang lebih tepat.
Bagaimana cara memakai panduan ক ল স পর ক ষ য ini?
Gunakan poin utama, contoh, dan tautan terkait di halaman ini sebagai rujukan awal, lalu cek detail terbaru sebelum mengambil keputusan final.
