National

বাসা দেখার নাম করে ফ্ল্যাটে প্রবেশ, জিম্মি করে ডাকাতি

ব স দ খ র ন ম - রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ফ্ল্যাটে বাসা দেখার নাম করে ঢুকে ডাকাতি চালানোর ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কামরাঙ্গীরচর

Desk National
Published July 22, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Daniel Williams - bangladailypost.com
Table of Contents
  1. বাসা দেখার ছলে ডাকাতি: গৃহবধূর পরিকল্পনায় চক্রের কাজ
  2. Related SEO Topics
  3. Frequently Asked Questions

বাসা দেখার ছলে ডাকাতি: গৃহবধূর পরিকল্পনায় চক্রের কাজ Bangladailypost.com – ব স দ খ র ন ম – রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ফ্ল্যাটে বাসা দেখার নাম করে ঢুকে

বাসা দেখার ছলে ডাকাতি: গৃহবধূর পরিকল্পনায় চক্রের কাজ

Bangladailypost.com – ব স দ খ র ন ম – রাজধানীর কামরাঙ্গীরচরে একটি ফ্ল্যাটে বাসা দেখার নাম করে ঢুকে ডাকাতি চালানোর ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কামরাঙ্গীরচর থানা। লুণ্ঠিত নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ডাকাতির মূল পরিকল্পনা ও নেতৃত্ব দিয়েছেন একই ভবনের এক গৃহবধূ। তিনি নিজেই মামলায় সাক্ষী হিসেবে নাম দিয়েছেন। আবার ভুক্তভোগী পরিবারকে শান্তনা দিতেও তিনি এগিয়ে এসেছেন।

বুধবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছেন জিয়াসমিন ওরফে জেসমিন (৩৭), সজীব আলম (২৯), রিপন মিয়া (৪২) এবং ফারুক খান (৫০)। তাদের কাছ থেকে মোট নগদ ২ লাখ ২০ হাজার টাকা এবং বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে এক জোড়া স্বর্ণের দুল, এক জোড়া বালা, একটি ব্রেসলেট, এক জোড়া চুড়ি, এক জোড়া ঝুমকা ও এক জোড়া পাশা।

ঘটনার বিস্তারিত

গত ১৮ জুলাই সন্ধ্যায় কামরাঙ্গীরচরের মাহদীনগর এলাকার রক্সি গলির সংলগ্ন একটি ১০তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বাসা দেখার কথা বলে পাঁচজন প্রবেশ করেন। পরে ফ্ল্যাটে থাকা তিন নারীকে হাত-পা বেঁধে মারধর করে প্রায় ২০ লাখ টাকা, প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার ও চারটি মোবাইল ফোন লুট করে তারা পালিয়ে যান।

ঘটনার পর আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। বুধবার দিবাগত রাতে প্রথমে মুসলিমবাগ এলাকা থেকে সজীব আলমকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রিপন মিয়াকে আটক করা হয় এবং তার বাসা থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়। পরে একই রাতে চাঁদ মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ফারুক খানকে গ্রেফতার করা হয়। তার বাসা থেকে আরও এক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

পুলিশের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই ভবনের সপ্তম তলার বসবাসকারী গৃহবধূ জিয়াসমিন ওরফে জেসমিনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

জেসমিনের ভুক্তভোগীদের বাসায় নিয়মিত যাতায়াত ছিল। এ কারণে তিনি বাসায় বিপুল পরিমাণ নগদ টাকা থাকার বিষয়টি জানতেন। সেই তথ্যের ভিত্তিতেই তিনি পরিচিত কয়েকজনকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করেন।

ঘটনার দিন তিনি নিজেই ডাকাত দলের সদস্যদের ভবনে প্রবেশে সহায়তা করেন এবং ডাকাতির পর তাদের নিরাপদে বেরিয়ে যেতে সহযোগিতা করেন। এছাড়াও ডাকাতির পর তিনি আবার ভুক্তভোগীদের বাসায় গিয়ে তাদের সান্ত্বনা দেন। এমনকি এ ঘটনার দায়ের হওয়া মামলায় নিজেই সাক্ষী হন বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় মোট আটজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান এই কর্মকর্তা।

Frequently Asked Questions

Apa itu ব স দ খ র ন ম?

ব স দ খ র ন ম adalah topik utama yang dibahas di artikel ini dengan konteks praktis agar pembaca memahami informasinya dengan jelas.

Mengapa ব স দ খ র ন ম penting?

ব স দ খ র ন ম penting karena membantu pembaca membandingkan pilihan, menghindari kesalahan umum, dan mengambil keputusan yang lebih tepat.

Bagaimana cara memakai panduan ব স দ খ র ন ম ini?

Gunakan poin utama, contoh, dan tautan terkait di halaman ini sebagai rujukan awal, lalu cek detail terbaru sebelum mengambil keputusan final.

Leave a Comment