National

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহী থাই সরকার

ব ল দ শ থ ক কর - নির্মাণ, কৃষি ও হালাল শিল্প খাতে কর্মী সংকট মোকাবিলায় থাইল্যান্ড বাংলাদেশ থেকে শ্রমিক আমদানির পথে এগিয়ে যাচ্ছে। পঞ্চম দেশ হিসেবে ঢাকার ওপর

Desk National
Published August 12, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Daniel Williams - bangladailypost.com
Table of Contents
  1. থাইল্যান্ডে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে
  2. Related Reading
  3. Frequently Asked Questions

থাইল্যান্ডে বাংলাদেশি শ্রমিকের চাহিদা বাড়ছে

Bangladailypost.com – ব ল দ শ থ ক কর – নির্মাণ, কৃষি ও হালাল শিল্প খাতে কর্মী সংকট মোকাবিলায় থাইল্যান্ড বাংলাদেশ থেকে শ্রমিক আমদানির পথে এগিয়ে যাচ্ছে। পঞ্চম দেশ হিসেবে ঢাকার ওপর এই দেশটির নজর পড়েছে। শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে। বুধবার (১২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সৌজন্য সাক্ষাৎকারে এই তথ্য পাওয়া গেছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী থাই প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন। এই সভায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক, মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনায় স্বচ্ছ ও সাশ্রয়ী খরচে শ্রমিক পাঠানো, কর্মীদের অধিকার রক্ষা, ভিসা প্রক্রিয়া এবং মানবপাচার সংক্রান্ত থাইল্যান্ডের উদ্বেগ নিয়ে বিস্তারিত কথা বলা হয়।

দূরদর্শী উদ্যোগের প্রশংসা

বাংলাদেশ ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫৪তম বার্ষিকী উদযাপনের প্রেক্ষিতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য কর্মসংস্থানের নতুন দরজা খুলে দেওয়ার জন্য থাইল্যান্ডের এই পদক্ষেপকে আমরা গভীরভাবে প্রশংসা করি। তিনি নৈতিক ও দায়িত্বশীল শ্রমিক নিয়োগ ব্যবস্থার ওপর জোর দেন। মন্ত্রী জানান, বাংলাদেশ এমন একটি ব্যবস্থা চায় যেখানে নিয়োগের প্রাথমিক ব্যয় নিয়োগকর্তা বহন করবেন।

তিনি স্থানীয় ভাষায় প্রমিত কর্মসংস্থান চুক্তি, কর্মীদের কল্যাণ, ন্যায্য মজুরি, নিরাপদ আবাসন ও চিকিৎসা বীমার সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

দক্ষ জনশক্তির ভান্ডার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক থাই প্রতিনিধি দলকে উদ্দেশ্য করে বলেন, থাইল্যান্ডের দক্ষ জনশক্তি প্রয়োজন, আর বাংলাদেশের রয়েছে জনশক্তির অফুরন্ত ভান্ডার। সরকারি রিক্রুটিং এজেন্সি ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল) এর মাধ্যমে নিরাপদ ও দক্ষ বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য তিনি থাই প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, থাইল্যান্ডে ‘ব্লু কলার’ জবের পাশাপাশি ‘হোয়াইট কলার’ জবের জন্যও বাংলাদেশে পর্যাপ্ত ও উপযুক্ত দক্ষ জনবল রয়েছে। আবহাওয়া ও সাংস্কৃতিক মিলের কারণে থাইল্যান্ড বাংলাদেশি কর্মীদের জন্য চমৎকার একটি কর্মস্থল হতে পারে। তবে তিনি কম খরচে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী প্রেরণে যৌথ উদ্যোগের ওপর জোর দেন।

থাই সিনেটরের সতর্কতা

সাক্ষাৎকালে থাইল্যান্ডের শ্রম বিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিতরুত্তি সুথিনন জানান, বর্তমানে থাইল্যান্ড কর্মী নিয়োগের জন্য চারটি দেশের সঙ্গে চুক্তিবদ্ধ। তবে কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে দেশটির নির্মাণ, হালাল ফ্যাক্টরি ও কৃষি খাতে কর্মী নেওয়া আপাতত বন্ধ রয়েছে। ফলে দেখা দেওয়া কর্মী সংকট কাটাতে তারা পঞ্চম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে আগ্রহী।

তবে থাই সিনেটর বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে কয়েকটি সতর্কতার কথা উল্লেখ করেন। বিশেষ করে ভিসার মেয়াদ শেষের পর অবৈধভাবে অবস্থান না করা, থাইল্যান্ডকে অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার না করা এবং মানবপাচারের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে থাই সরকারের উদ্বেগের কথা জানান।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী থাই প্রতিনিধি দলের এ প্রস্তাব সানন্দে গ্রহণ করেন এবং আশ্বস্ত করেন যে, থাইল্যান্ডের উত্থাপিত বিষয়গুলো দ্রুত সমাধান করে খুব শিগগিরই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করা সম্ভব হবে।

উল্লেখ্য, থাই প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম বিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান চিনাচট সেনস্যাঙ্ক ও শ্রম বিষয়ক ওয়ার্কিং কমিটির সদস্য ড. পিরাসিথ কুনলার্তারিপন। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক, যুগ্মসচিব দেবজিৎ সিংহ এবং এম এম এইচ গ্লোবাল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ডিরেক্টর মো. মেহেদী সারওয়ারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Frequently Asked Questions

What is ব ল দ শ থ ক কর?

ব ল দ শ থ ক কর is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ব ল দ শ থ ক কর matter?

ব ল দ শ থ ক কর matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment