Lifestyle

ঠান্ডা চা বারবার গরম করে পান করায় যেসব স্বাস্থ্যঝুঁকি বাড়ে

ঠ ন ড চ ব রব র - দৈনন্দিন জীবনের ব্যস্ততা, অফিসের কাজ বা বন্ধুদের আড্ডার মাঝখানে অনেকেই এক কাপ চা বানিয়ে রাখেন। কিছুক্ষণ পর সেই চা ঠান্ডা হয়ে যায়। তখন

Desk Lifestyle
Published August 7, 2026
Reading time 1 minutes
Conversation No comments
70d-1-msikh7jarrxfqtb-20260807123150
Foto : Mary Williams - bangladailypost.com
Table of Contents
  1. বারবার গরম করা ঠান্ডা চা: স্বাস্থ্যের জন্য ঝুঁকি কি?
  2. Related Reading
  3. Frequently Asked Questions

বারবার গরম করা ঠান্ডা চা: স্বাস্থ্যের জন্য ঝুঁকি কি?

Bangladailypost.com – ঠ ন ড চ ব রব র – দৈনন্দিন জীবনের ব্যস্ততা, অফিসের কাজ বা বন্ধুদের আড্ডার মাঝখানে অনেকেই এক কাপ চা বানিয়ে রাখেন। কিছুক্ষণ পর সেই চা ঠান্ডা হয়ে যায়। তখন অনেকেরই অভ্যাস হয় আবার গরম করে পান করা। এমনকি অনেক চায়ের দোকানেও একই চা বারবার ফুটিয়ে নেওয়া হয়। কিন্তু এই অভ্যাসটি কি সত্যিই নিরাপদ? বিশেষজ্ঞদের মতে, বারবার গরম করা চা পান করলে শরীরের জন্য বেশ কিছু ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

পুষ্টিগুণের ক্ষতি এবং রাসায়নিক পরিবর্তন

চা তৈরি করার পর দীর্ঘ সময় রেখে আবার গরম করলে এর রাসায়নিক গঠনে কিছুটা পরিবর্তন আসে। চায়ের সুগন্ধি যৌগগুলো ভেঙে যেতে শুরু করে, যার ফলে চায়ের স্বাভাবিক সুবাস ও স্বাদ নষ্ট হয়ে যায়। চায়ের অন্যতম উপকারী উপাদান হলো পলিফেনল ও ক্যাটেচিনজাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে। কিন্তু দীর্ঘ সময় ধরে চা গরম রাখলে বা বারবার ফুটালে এই উপকারী উপাদানের কার্যকারিতা ধীরে ধীরে কমে যেতে পারে। ফলে এক কাপ তাজা চা থেকে যে উপকার পাওয়া সম্ভব, পুনরায় গরম করা চা থেকে তা নাও মিলতে পারে।

দুধ-চা: সতর্কতার প্রয়োজন

দুধ-চা সবচেয়ে বেশি সতর্কতার সঙ্গে পান করা উচিত। দুধযুক্ত চা অনেকক্ষণ বাইরে রেখে দিলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে। পরে সেটি শুধু গরম করলেই সব ঝুঁকি দূর হয় না। বিশেষ করে গরম আবহাওয়ায় দীর্ঘ সময় রাখা দুধ-চা পান করলে পেটের অস্বস্তি, বমি, ডায়রিয়া বা খাদ্যবাহিত সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। দুধ-চা হলে দীর্ঘ সময় কক্ষ তাপমাত্রায় রেখে পরে গরম করলে জীবাণু বৃদ্ধির ঝুঁকিও বাড়াতে পারে।

পাকস্থলীর সমস্যা ও স্বাদের পরিবর্তন

দীর্ঘ সময় ধরে ফুটতে থাকা চা পুষ্টিগুণ হারাতে পারে। চা অতিরিক্ত সময় গরম হলে ট্যানিনের স্বাদ আরও প্রকট হয়ে ওঠে। এতে চায়ের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে পানীটি তিতা বা কষাটে লাগতে পারে। একই সঙ্গে ক্যাফিনের স্বাদও তুলনামূলক তীব্র মনে হতে পারে, যা অনেকের জন্য অস্বস্তিকর। অতিরিক্ত গরম করা চায়ের স্বাভাবিক গঠন পরিবর্তিত হওয়ার অনেকের ক্ষেত্রে অম্লতা, বুকজ্বালা বা বদহজমের সমস্যা বাড়াতে পারে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক, অ্যাসিড রিফ্লাক্স বা সংবেদনশীল পাকস্থলীর সমস্যা রয়েছে, তাদের জন্য বারবার গরম করা চা এড়িয়ে চলাই ভালো।

সঠিক উপায় কী?

যদি একবারে বেশি চা তৈরি করতেই হয়, তাহলে সেটি দীর্ঘ সময় চুলার ফুটিয়ে না রেখে একটি থার্মোস ফ্লাস্কে সংরক্ষণ করুন। এতে চা কিছুটা সময় গরম থাকবে এবং বারবার ফুটানোর প্রয়োজন হবে না। তবে দুধ-চা হলে যত দ্রুত সম্ভব পান করাই সবচেয়ে নিরাপদ। বিশেষজ্ঞদের মতে, চা তৈরি করার ১৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই পান করা সবচেয়ে ভালো। এতে চায়ের স্বাদ, সুগন্ধ এবং উপকারী উপাদান অনেকটাই অক্ষুণ্ন থাকে। প্রয়োজন হলে অল্প পরিমাণে বারবার টাটকা চা তৈরি করুন। এতে স্বাস্থ্যের ঝুঁকি কমবে, পাশাপাশি প্রতিটি কাপে মিলবে চায়ের আসল স্বাদ ও সতেজতা।

সূত্র: হেলথ লাইন, এনডিটিভি ও অন্যান্য

Frequently Asked Questions

What is ঠ ন ড চ ব রব র?

ঠ ন ড চ ব রব র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ঠ ন ড চ ব রব র matter?

ঠ ন ড চ ব রব র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment