International

সৌদি আরবে হুথিদের হামলায় ১১ নাগরিক আহত

স দ আরব হ থ দ র - নজরান প্রদেশে হুথি বিদ্রোহীদের আক্রমণে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এই ঘটনার পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট

Desk International
Published August 7, 2026
Reading time 1 minutes
Conversation No comments
og_1786079412_6a7568b4eeadb
Foto : Mary Williams - bangladailypost.com
Table of Contents
  1. সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুথি হামলায় ১১ জন আহত
  2. Related Reading
  3. Frequently Asked Questions

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হুথি হামলায় ১১ জন আহত

Bangladailypost.com – স দ আরব হ থ দ র – নজরান প্রদেশে হুথি বিদ্রোহীদের আক্রমণে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এই ঘটনার পর সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সতর্ক করেছে যে, হুথি ও ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া শিগগিরই সমন্বিতভাবে আরও বড় হামলা চালাতে পারে।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি শুক্রবার ভোরে জানান, বৃহস্পতিবার নজরান প্রদেশে চালানো হামলায় সাতজন সৌদি, একজন ইয়েমেনি, দুজন মিসরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন।

ইরান-সমর্থিত হুথিরা নির্বিচারে বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে সৌদি নেতৃত্বাধীন জোট।

এই ঘটনার পর হুথি বিদ্রোহী বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে পাঁচ মাস ধরে চলমান সংঘাত সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তেহরান-সমর্থিত হুথিদের সঙ্গে রিয়াদের দীর্ঘদিনের সংঘাত এখন বৃহত্তর আঞ্চলিক সংকটের অংশে পরিণত হয়েছে।

বিশেষ করে লোহিত সাগরে হুথিদের অবরোধের কারণে সৌদি তেল রপ্তানি ব্যাহত হওয়ায় উত্তেজনা আরও বেড়েছে। নাম প্রকাশ না করার শর্তে সৌদি আরবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সৌদি, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর তত্ত্বাবধানে হুথি ও ইরাকি মিলিশিয়ারা সৌদি আরবের জ্বালানি স্থাপনা, বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় সমন্বিত হামলা চালাতে পারে।

এ পরিস্থিতিতে সৌদি আরব তার গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তবে চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানেরও শুক্রবার দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে।

Frequently Asked Questions

What is স দ আরব হ থ দ র?

স দ আরব হ থ দ র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does স দ আরব হ থ দ র matter?

স দ আরব হ থ দ র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment