International

ভারতে বইয়ের দোকান গুঁড়িয়ে দেওয়ার হুমকি বিজেপিকর্মীদের

40a63d36-030b-40ab-9a5b-7f2ab448132c-0

বিরোধী মতের বই বিক্রির অভিযোগে বিজেপি কর্মীদের হুমকি কাউন্টার এরার দোকানে

Bangladailypost.com – ভ রত বইয় র দ ক ন – দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় রাজা সুবোধ চন্দ্র মল্লিক রোডে অবস্থিত কাউন্টার এরার প্রকাশনীর দোকানে বিজেপি সমর্থিত কর্মীরা হামলার হুমকি দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে রাস্তার বিপরীত পাশে এই দোকানটি অবস্থিত। ভারতের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এ সংক্রান্ত বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে। ফেসবুকেও এ বিষয়ে ভিডিও ও ছবি প্রকাশিত হয়েছে।

জাগো নিউজের সাথে কথা বলেছেন কাউন্টার এরার সহ-সম্পাদক ও প্রকাশক রক্তিম ঘোষ। তিনি জানান, তাঁদের দোকানে মূলত ইতিহাস, সোশ্যাল সাইন্স এবং রাজনৈতিক বিষয়ক বই রাখা হয়। তবে বর্তমান সরকারপন্থী কোনো বই তাঁরা রাখেন না। আইডিয়োলজিক্যালি তাঁরা সরকারের বিরোধিতা করেন।

আমরা মূলত ইতিহাস, সোশ্যাল সাইন্স এবং রাজনৈতিক বইগুলো রাখি। তবে, আজকে যারা সরকারে রয়েছে আমরা একদমই তাদের পক্ষের কোনো বই রাখিনি।

২২ তারিখ বিজেপি সমর্থিত সন্ত্রাসীরা দোকানে আসেন। তাঁরা হুমকি দেন যে এসব বই বিক্রি করা যাবে না। এসব বই দেশবিরোধী। বিক্রি করলে দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। রক্তিম ঘোষসহ অন্য চার-পাঁচজন উদ্যোক্তার মধ্যে একজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁকেই এসে হুমকি দেওয়া হয়।

হুমকির কারণ সম্পর্কে রক্তিম ঘোষ বলেন, এই রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে, মোটামুটি মে মাসের শুরু থেকেই ব্যাপক পরিমাণে হকার উচ্ছেদ হতে শুরু করে। হকার উচ্ছেদ বলতে রেলস্টেশন বা ফুটপাতে যারা যে কোনো ছোটখাট দোকান চালায় তারা। তাদের ওপর ব্যাপক আক্রমণ নেমে আসে। পুলিশ ছাড়াও হকারদের বা ভাসমান দোকান যাদের আছে তাদের এসে হুমকি দিচ্ছে বিজেপির গুন্ডাবাহিনী।

বিজেপির ৭-৮ জন সক্রিয় কর্মী এসে হুমকি দেয়। তবে, এখন পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিজেপির তেমন প্রভাব না থাকায় তারা সে সময় গায়ে হাত দেওয়ার বা ভাঙচুর করার সাহস পায়নি। কিন্তু একা একজনকে পেয়ে প্রচণ্ড ভয় দেখিয়েছে। ওরা এর আগেও এমন করেছে, হয়তো আগে এসে হুমকি দিলো, পরে রাতের আঁধারে এসে দোকানটা ভাঙচুর করে দিয়ে গেলো এমন। পরিষ্কার বার্তা দিয়ে গেলো যে তারা টার্গেটেড।

সোমবারও একটা মিছিল থেকে বিজেপি কর্মীরা গালাগাল করছিল জানিয়ে তিনি বলেন, সরকারবিরোধী (সরকারপক্ষের বিরোধী মতবাদের) বইপত্র বিক্রি করা বা মতপ্রকাশ করার ক্ষেত্রগুলোতে ওরা আক্রমণ করা শুরু দিয়েছে। এটা তার অংশ হিসেবেই আমরা দেখছি। ওরা ওদের ভাষ্য ছাড়া অন্য কোনো ভাষ্য থাকতে দেবে না।

কাউন্টার এরার এই সহ-সম্পাদক আরও বলেন, ভারতে ইসলাম ধর্মে বিশ্বাস করার কারণে বা মুসলিম হওয়ার কারণে মানুষ যেভাবে সরকারের মাধ্যমে আক্রান্ত হচ্ছে আমরা সে সংক্রান্ত প্রচুর বই রেখেছিলাম। আমাদের প্রকাশনীরও এ বিষয়ে বই আছে। আবার হিন্দু-হিন্দুইজম ব্যাপারটা কীভাবে এখানে ডেভেলপ করলো এরকম বিষয়েও বেশকিছু গবেষণাধর্মী প্রবন্ধ এবং বই প্রকাশ করেছি। সেগুলো ওদের চক্ষুশূল তো বটেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *