International

ভারতে টানেলে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে ৭ জনের মৃত্যু

ভ রত ট ন ল প ন - উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি টানেলে হঠাৎ প্রবল বেগে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত সাতজন শ্রমিকের মৃত্যু

Desk International
Published August 14, 2026
Reading time 1 minutes
Conversation No comments
og_1786676492_6a7e850ce9fad
Foto : Daniel Williams - bangladailypost.com
Table of Contents
  1. চামোলিতে টানেলে পানি ও ধ্বংসাবশেষ প্রবেশে সাত শ্রমিকের মৃত্যু
  2. Related Reading
  3. Frequently Asked Questions

চামোলিতে টানেলে পানি ও ধ্বংসাবশেষ প্রবেশে সাত শ্রমিকের মৃত্যু

Bangladailypost.com – ভ রত ট ন ল প ন – উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন একটি টানেলে হঠাৎ প্রবল বেগে পানি ও ধ্বংসাবশেষ ঢুকে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও কয়েকজন আহত হয়েছেন। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে যে, তিনজন শ্রমিক এখনো টানেলের ভেতরে আটকা পড়ে আছেন। তাদের উদ্ধার করতে অভিযান চলছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। চামোলির পিপালকোটি এলাকায় তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডের (THDC) একটি প্রকল্পে কাজ চলছিল। ওই সময়ে টানেলের নির্মাণস্থলে অন্তত ২৮ জন শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ প্রবল বেগে পানি টানেলের ভেতরে ঢুকে পড়ে। পানির তীব্র স্রোতে বেশ কয়েকজন শ্রমিক টানেলের বের হওয়ার পথের দিকে ভেসে যায়।

রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এ পর্যন্ত ১৮ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উদ্ধার ও ত্রাণ অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত পরিচালনার নির্দেশ দিয়েছেন। তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ঘটনাস্থলের পরিস্থিতির তাৎক্ষণিক আপডেট নিচ্ছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল। আহত ও দুর্ঘটনায় জড়িত ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ের বাসিন্দাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি সংশ্লিষ্ট দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও জানিয়েছেন।

স্থানীয় বিধায়ক লক্ষপত বুটোলা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, পুরো প্রশাসনিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযানে নিয়োজিতদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ টানেলের ভেতরে ঢুকে পড়ে।

আটকা পড়া শ্রমিকদের উদ্ধারে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) ও রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (SDRF) সদস্যরা ধ্বংসাবশেষ সরিয়ে তল্লাশি চালাচ্ছেন। গত কয়েক দিন ধরে চামোলি জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর আগে সোমবার জেলার নীতি ভ্যালি এলাকায় নদীর পানির প্রবল স্রোতে একটি সেতু ভেসে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, কাদা মিশ্রিত বিপুল পরিমাণ পানি নদীপথে প্রবল বেগে নেমে এসে ধাতব সেতুটিতে আঘাত করছে। পানির তীব্র স্রোতে কয়েক সেকেন্ডের মধ্যেই সেতুটি উপড়ে নদীর তীরের দিকে ঠেলে যায়।

Frequently Asked Questions

What is ভ রত ট ন ল প ন?

ভ রত ট ন ল প ন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ভ রত ট ন ল প ন matter?

ভ রত ট ন ল প ন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment