পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের বাড়ছে ক্ষোভ
প স ক ল ন য সরক - নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন এবং নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ ক্রমশ
Table of Contents
নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি চাকরিজীবীদের অনিশ্চয়তা ও ক্ষোভ বৃদ্ধি
Bangladailypost.com – প স ক ল ন য সরক – নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন এবং নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে। দীর্ঘদিন ধরে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকা এই কর্মকর্তা-কর্মচারীরা এখনো অনিশ্চয়তার মধ্যে আছেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সবচেয়ে বেশি উদ্বেগ প্রকাশ করছেন। নতুন বেতন কাঠামোর সাথে তাদের পেনশন ও অন্যান্য আর্থিক সুবিধার সরাসরি সম্পর্ক থাকায় তারাও সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।
সরকারের ঘোষণা ও কর্মকর্তাদের প্রশ্ন
সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে, নবম পে-স্কেলের গেজেট প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর দ্রুতই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো হয়েছে। তবে কমিশনের সুপারিশ কতটা বাস্তবায়ন হবে, নতুন বেতনকাঠামোতে কোন গ্রেডে কত টাকা নির্ধারণ করা হবে এবং তা কবে থেকে কার্যকর হবে—এসব বিষয়ে এখনো পরিষ্কার ধারণা না থাকায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
বিশেষ করে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে পে-স্কেল নিয়ে নানা ধরনের তথ্য প্রকাশ হওয়া কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তিও তৈরি করেছে। এদিকে বুধবার (১২ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সচিব কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের অভ্যন্তরীণ পর্যায়ে আলোচনা চললেও বৈঠকে অর্থ সচিব ড. মো. খালিরুজ্জামান মজুমদার অংশ নেননি বলে জানা যায়।
অর্থ সচিবের অনুপস্থিতি ও নতুন প্রশ্ন
এই ঘটনার পর পে-স্কেল বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে নানা প্রশ্ন তৈরি হয়েছে। যদিও বৈঠকের আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। বিষয়টি নিয়ে ড. মো. খালিরুজ্জামান মজুমদারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া মেলেনি।
নতুন পে-স্কেল নিয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সবচেয়ে উদ্বেগে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের অনেকের ধারণা, নতুন বেতনকাঠামো কার্যকর হলে পেনশন ও অন্যান্য অবসরকালীন সুবিধাতেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কিন্তু সরকার ঠিক কী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তা পরিষ্কার না হওয়ায় তারা অনিশ্চয়তায় রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তথ্যের বন্যা
নতুন বেতন কাঠামোর সম্ভাব্য হার, কার্যকরের তারিখ ও পেনশনের ওপর এর প্রভাব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা তথ্য ছড়িয়ে পড়ছে। এতে বাড়ছে বিভ্রান্তিও। সব মিলিয়ে নবম পে-স্কেল নিয়ে সরকারের কাজ এগোলেও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
কমিশনের বড় ধরনের বেতন বৃদ্ধির সুপারিশ, সরকারের আর্থিক সক্ষমতা ও বর্তমান অর্থনৈতিক চাপ—সবকিছু বিবেচনা করে সরকার শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সরকার দ্রুত গেজেট প্রকাশের কথা বললেও কর্মকর্তা-কর্মচারীরা চান, বিষয়টি আর দীর্ঘসূত্রতা না নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত দেওয়া হোক।
জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫
সরকারি চাকরিজীবীদের মধ্যে উদ্বেগ দেখা গেলেও নবম জাতীয় পে-স্কেলের পাশাপাশি জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামো নিয়েও নতুন করে কাজ করছে সরকার। জুডিশিয়াল সার্ভিস পে কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে সম্প্রতি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
এ বিষয়ে সরকারের কয়েকজন কর্মকর্তা জাগো নিউজের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তবে কেউ নাম প্রকাশ করতে রাজি হননি।
আমরা নতুন পে-স্কেল চাই না। কারণ এমনিতেই জিনিসপত্রের দাম বেশি। শুনছি আমাদের বেতন বাড়লে জিনিসপত্রের দাম নাকি আরও বাড়বে। আর যেভাবে নতুন পে-স্কেল বাস্তবায়নের কথা বলা হচ্ছে, তাতে তো আমাদের বেতন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন উপসচিব নাম প্রকাশ না করার শর্তে কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালে সবাই সমালোচনা করেন। কিন্তু আমরা যে কীভাবে দিন কাটাচ্ছি কেউ সেটা দেখে না। খালি শুনি নতুন পে-স্কেল দিলে জিনিপত্রের দাম বাড়বে, মূল্যস্ফীতি বাড়বে। এখন কি সব জিনিসের দাম কম? জিনিসপত্রের দাম কি শুধু সরকারি চাকরিজীবীদের বেতনের ওপর নির্ভর করে বাড়ে।’
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘একটি সংবাদ দেখলাম নভেম্বরের আগে নাকি নতুন পে-স্কেলের গেজেট হবে না। কারণ আইএমএফ নাকি চাচ্ছে বিষয়টি অক্টোবর পর্যন্ত ঝুলিয়ে রাখতে। অক্টোবরে আইএমএফের বার্ষিক সভায় নাকি নতুন ঋণ কর্মসূচির আলোচনার সময় পে-স্কেলের আর্থিক প্রভাব নিয়ে আলোচনা হবে এবং পরে নভেম্বরে সংস্থাটির আরেকটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে নতুন ঋণ কর্মসূচি ও পে-স্কেল নিয়ে বিস্তারিত আলোচনা করবে।’
আমরা একেক সময় একেক কথা শুনছি। বাস্তবে কী হচ্ছে বুঝতে পারছি না। যতক্ষণ পর্যন্ত না গেজেট প্রকাশ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত দুশ্চিন্তা যাচ্ছে না। তবে একটি বিষয় বুঝতে পারছি, সরকার যেহেতু ঘোষণা দিয়েছে নতুন পে-স্কেল আমরা পাবো। তবে কবে থেকে পাবো, সেটাই এখন মূল বিষয়।
Related Reading
Frequently Asked Questions
What is প স ক ল ন য সরক?
প স ক ল ন য সরক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does প স ক ল ন য সরক matter?
প স ক ল ন য সরক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.