রাস্তার ধারে কাঠের চুলায় পিৎজা বানিয়ে রিপনের বাজিমাত
র স ত র ধ র ক - প্রবাসে কেটেছে জীবনের ১৫ বছর। দেশে ফিরে চাকরি কিংবা প্রচলিত কোনো ব্যবসার পথে না গিয়ে নিজের পরিকল্পনা, শ্রম আর স্বপ্ন কাজে লাগিয়ে শুরু করেন
Table of Contents
Bangladailypost.com – র স ত র ধ র ক – প্রবাসে কেটেছে জীবনের ১৫ বছর। দেশে ফিরে চাকরি কিংবা প্রচলিত কোনো ব্যবসার পথে না গিয়ে নিজের পরিকল্পনা, শ্রম আর স্বপ্ন কাজে লাগিয়ে শুরু করেন পিৎজার ব্যবসা। চার বছর আগে ছোট পরিসরে শুরু করা সেই উদ্যোগ এখন পরিচিতি পেয়েছে পটুয়াখালীর খাবারপ্রেমীদের কাছে। প্রতিদিনই এখানে ভিড় করছেন বিভিন্ন বয়সী ক্রেতা, যাদের বড় একটি অংশ শিক্ষার্থী। পটুয়াখালী শহরের প্রাণকেন্দ্র ঝাউবন এলাকায় শিশু পার্কের পাশে রাস্তার ধারে গড়ে উঠেছে ‘উড ফায়ার লাইভ পিৎজা’। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে দোকানটি। তবে সাধারণ পিৎজার দোকানের চেয়ে এখানকার আকর্ষণ একটু আলাদা। ক্রেতাদের চোখের সামনেই লাকড়ি জ্বালিয়ে কাঠের আগুনে তৈরি করা হয় পিৎজা। উদ্যোক্তা মো. রিপন জানান, পটুয়াখালীতে পিৎজার প্রতি মানুষের আগ্রহ রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে পিৎজা খেতে তুলনামূলক বেশি দাম গুনতে হয়। বিশেষ করে শিক্ষার্থীদের কথা মাথায় রেখে কম দামে ভালো মানের পিৎজা দেওয়ার চিন্তা থেকেই তিনি এ ব্যবসা শুরু করেন। এখানে পাওয়া যায় চিকেন পিৎজা, চিকেন স্পেশাল, চিকেন সুপ্রিম, বারবিকিউ চিকেন স্পেশাল, মিট লাভার ও নাগা চিকেনসহ বিভিন্ন ধরনের পিৎজা। এর মধ্যে চিকেন পিৎজা ও চিকেন স্পেশালের চাহিদা সবচেয়ে বেশি বলে জানান এই উদ্যোক্তা। ৯ ইঞ্চির চিকেন পিৎজার দাম ২৫০, ১০ ইঞ্চি ৩০০ এবং ১২ ইঞ্চি ৪০০ টাকা। চিকেন স্পেশাল ৩০০ থেকে ৪৫০, চিকেন সুপ্রিম ৪০০ থেকে ৬০০, বারবিকিউ চিকেন স্পেশাল ৩৫০ থেকে ৬০০, মিট লাভার ৪৫০ থেকে ৬৫০ এবং নাগা চিকেন পিৎজা ৩০০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত। রিপনের দাবি, প্রতিদিন গড়ে শতাধিক পিৎজা বিক্রি হয়। ছুটির দিন বা বিশেষ দিনে বিক্রি হয় প্রায় ৮০ থেকে ১০০টি। মাসে গড়ে তিন থেকে চার হাজার পিৎজা বিক্রি হয়। ক্রেতাদের বড় একটি অংশ শিক্ষার্থী হলেও বিভিন্ন বয়সী মানুষ নিয়মিত এখানে পিৎজা খেতে আসেন। পিৎজা তৈরির ক্ষেত্রে কাঠের আগুন ব্যবহার করাই দোকানটির অন্যতম বৈশিষ্ট্য। ক্রেতাদের চোখের সামনেই লাকড়ি জ্বালিয়ে পিৎজা প্রস্তুত করা হয়। চিজ ও চিকেনের পরিমাণ বেশি থাকায় স্বাদেও আলাদা বৈশিষ্ট্য পাওয়া যায় বলে জানান তিনি। অর্ডারের পর সাধারণত ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই প্রস্তুত হয়ে যায় গরম পিৎজা। ব্যবসার শুরুটা সহজ ছিল না। নিজের জেলা থেকে দূরের এলাকায় এসে ব্যবসা শুরু করায় প্রথম দিকে কিছুটা শঙ্কায় ছিলেন রিপন। তবে কয়েকদিন ব্যবসা চালানোর পর স্থানীয় ক্রেতাদের সাড়া পেয়ে সেই শঙ্কা কেটে যায়। দেড় লাখ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন তিনি। পরে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন উপকরণ যুক্ত করতে করতে বর্তমানে ব্যবসায় প্রায় তিন লাখ টাকার মূলধন রয়েছে। তাকে সহযোগিতা করছেন আরও তিনজন কর্মী। রিপন বলেন, ‘প্রবাসে ১৫ বছর থাকার পর দেশে ফিরে এই ব্যবসা শুরু করি। নিজের দোকান, নিজের পরিকল্পনা ও নিজের শ্রম দিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে। শুরুতে চিন্তা ছিল, নতুন জায়গায় ব্যবসা কেমন হবে। কিন্তু এখানকার মানুষের ভালোবাসা ও সাড়া পেয়ে এখন ভালোই লাগছে।’ বর্তমানে রাস্তার পাশে অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে দোকানটি। তবে বড় পরিসরে ব্যবসা করার স্বপ্ন দেখছেন রিপন। ব্যাংক ঋণ কিংবা সহযোগিতা পেলে স্থায়ী দোকান করার পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি পিৎজার সঙ্গে আরও বিভিন্ন খাবারের আইটেম যুক্ত করে ব্যবসা সম্প্রসারণ করতে চান তিনি। ক্রেতা মেহজাবিন স্বর্ণা বলেন, ‘এখানকার পিৎজা খুবই মজার। দামও তুলনামূলক কম। সবচেয়ে ভালো লাগে, আমাদের চোখের সামনেই পিৎজা তৈরি করে দেয়। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে গরম পিৎজা পাওয়া যায়।’ আরেক ক্রেতা মহিবুল্লাহ বলেন, ‘আমি সপ্তাহে অন্তত একদিন এখানে পিৎজা খেতে আসি। স্বাদ ভালো। অন্য জায়গার তুলনায় দাম কম হলেও মান অনেক ভালো।’
Related Reading
Frequently Asked Questions
What is র স ত র ধ র ক?
র স ত র ধ র ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does র স ত র ধ র ক matter?
র স ত র ধ র ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.