বালিয়াডাঙ্গীতে দাদন ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে গ্রেফতার
Bangladailypost.com – ফ ক চ ক ১৩ ল খ – ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার এক দাদন ব্যবসায়ী খাদেমুল ইসলামকে ফাঁকা চেকে ১৩ লাখ টাকা বসিয়ে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বুধবার বিকেলে ভানোর ইউনিয়নের শিধোর বাজার থেকে তাকে আটক করা হয়েছিল। ভুক্তভোগী উত্তম কুমার রায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা কাজীপাড়া গ্রামের দিনমজুর উত্তম কুমার রায় তিন বছর আগে অভাবের তাগিদে প্রতিবেশী খাদেমুল ইসলামের কাছ থেকে ১২ হাজার টাকা সুদে ধার নেন। বছর শেষ হতেই সুদসহ সেই ঋণ দাঁড়ায় ১ লাখ ৭৬ হাজার টাকায়। উত্তম কুমার ধার নেওয়া টাকার দ্বিগুণ টাকা পরিশোধ করে চেকের পাতা ফেরত চেয়েও পাননি। পরবর্তীতে ঋণের জামানত হিসেবে নেওয়া ফাঁকা চেকে ১৩ লাখ টাকা বসিয়ে আদালতে মামলা করেন খাদেমুল।
গত তিন বছর ধরে এই মিথ্যা মামলা লড়তে গিয়ে দেড় লাখ টাকারও বেশি খরচ করে নিঃস্ব হয়ে পড়েছেন ওই দিনমজুর। স্থানীয়দের অভিযোগ, শুধু উত্তম কুমারই নন—খাদেমুলের এই অবৈধ সুদের কারবার ও ফাঁকা চেকে প্রতারণামূলক মামলার শিকার হয়ে ওই এলাকার প্রায় ৪০ থেকে ৫০টি পরিবার একবারে নিঃস্ব হয়ে পড়েছে। খাদেমুলের সুদের ভয়াবহ থাবায় সবকিছু হারিয়ে বহু মানুষ এখন দিনমজুরি করে মানবেতর জীবনযাপন করছেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি এলাকাটিতে সুদের জালের আড়ালে এভাবে পরিবারগুলোকে নিঃস্ব করে আসছিলেন।
ভুক্তভোগীদের বক্তব্য
২০২০ সালে আমি ৭ হাজার টাকা ধার নিয়েছিলাম। আমার বিরুদ্ধে ১০ লাখ টাকার মামলা করে। কয়েক মাস আগে আমি সেই মামলা থেকে নিস্তার পেয়েছি।
ভুক্তভোগী খমির উদ্দীন এই কথাগুলো বলেন। অন্যদিকে মামলার বাদী উত্তম কুমার রায় জানান, কয়েকবার সালিশে বসেছেন। স্থানীয়রা ১১ মাসের সুদসহ ৩৮ হাজার টাকা ফেরত দিতে বলেছিল, তিনিও রাজি ছিলেন।
তার পায়ে পর্যন্ত ধরেছি। কিন্তু সেই মানেনি, মামলা করে দিয়েছে। তার মামলার আমি নিঃস্ব।
জানা গেছে, কেউ টাকা সুদের উপর চাইলে তিনি নিজেই ব্যাংকে নিয়ে গিয়ে হিসাব খুলে দেন এবং চেকবই সংগ্রহ করে সবগুলো পাতার স্বাক্ষর নিয়ে নিজের কাছে জমা রাখেন। সুদের টাকা আদায় করতে ব্যর্থ হলে ওই চেক দিয়ে মামলা করে হরানি করেন। সম্প্রতি বিষয়টি গণমাধ্যমে উঠে এলে এবং স্থানীয়দের মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ। পরবর্তীতে বুধবার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত খাদেমুলকে আটক করে।
পুলিশের বিবৃতি
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগ এবং বিষয়টি গণমাধ্যমের নজরে আসার পরপরই পুলিশ দ্রুত আইনানুগ ব্যবস্থা নিয়েছে। আইন অনুযায়ী আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অবৈধ দাদন ব্যবসার বিরুদ্ধে শুধু আইনি ব্যবস্থাপনাই যথেষ্ট নয়, এদের সামাজিকভাবে বর্জন করতে হবে এবং সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
তানভীর হাসান তানু/এনএইচআর/এএসএম
Related Reading
Frequently Asked Questions
What is ফ ক চ ক ১৩ ল খ?
ফ ক চ ক ১৩ ল খ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ফ ক চ ক ১৩ ল খ matter?
ফ ক চ ক ১৩ ল খ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.