Campus

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন চান ইউনিভার্সিটি টিচার্স লিংক

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন চান ইউনিভার্সিটি টিচার্স লিংক জ ল ই সনদ দ র ত - সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি টিচার্স লিংক

Desk Campus
Published July 1, 2026
Reading time 1 minutes
Conversation No comments
857f3559-0df9-4d0c-ac7a-f46486a16d3d-0
Foto : Joseph Hernandez - bangladailypost.com

জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন চান ইউনিভার্সিটি টিচার্স লিংক

Bangladailypost.com – জ ল ই সনদ দ র ত – সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছে। বুধবার (১ জুলাই) সংগঠনটির আহ্বায়ক ড. মো. আব্দুল্লাহ আল মামুন এবং সদস্য সচিব ড. মো. জামাল উদ্দীনের সই করা বিজ্ঞপ্তিতে এই দাবি রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সূচনা দিবসে জুলাইয়ের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রকাশ করা হয়। ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার সুরক্ষা ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, জাতি তাদের চিরকাল স্মরণ রাখবে।

সংগঠনটি আরও জানায়, গণ-অভ্যুত্থানে আহতদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করা হয়েছে। তাদের অনেকে এখনো শারীরিক ও মানসিক ক্ষত নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাদের জন্য উন্নত চিকিৎসা, পূর্ণাঙ্গ পুনর্বাসন, যথাযথ ক্ষতিপূরণ এবং সার্বিক রাষ্ট্রীয় সহায়তা অনতিবিলম্বে নিশ্চিত করতে সংশ্লিষ্টদের জোরালো আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির নেতারা জানায়, জুলাই সনদের চূড়ান্তকরণ, অনুমোদন ও বাস্তবায়ন এখন সময়ের অপরিহার্য দাবি। এ বিষয়ে সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে নতুন করে চূড়ান্ত করার প্রয়োজন রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যা, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে স্বচ্ছ, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করার জন্য শহীদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা, আহতদের অধিকার প্রতিষ্ঠা এবং আইনের শাসন সুনিশ্চিত করা সম্ভব।

এসএইচ জাহিদ/কেএইচকে/জেআইএম

Leave a Comment