Opinion

রাষ্ট্রপতি ফখরুলের সামনে যে গণতান্ত্রিক পরীক্ষা

র ষ ট রপত ফখর ল র - বাংলাদেশের রাজনীতিতে এমন এক সময় এসেছে, যখন কেউ কোন পদে আসীন হচ্ছেন—তা নিয়ে নয়, বরং সেই পদটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভাবধারাকে কতটা

Desk Opinion
Published August 14, 2026
Reading time 1 minutes
Conversation No comments
og_1786682578_6a7e9cd294f37
Foto : Mary Jones - bangladailypost.com
Table of Contents
  1. ফখরুলের রাষ্ট্রপতি পদ: গণতন্ত্রের নতুন পরীক্ষা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

ফখরুলের রাষ্ট্রপতি পদ: গণতন্ত্রের নতুন পরীক্ষা

Bangladailypost.com – র ষ ট রপত ফখর ল র – বাংলাদেশের রাজনীতিতে এমন এক সময় এসেছে, যখন কেউ কোন পদে আসীন হচ্ছেন—তা নিয়ে নয়, বরং সেই পদটি রাষ্ট্রের গণতান্ত্রিক ভাবধারাকে কতটা পরিবর্তন করতে পারবে, সেটাই নিয়ে আলোচনা। বঙ্গভবনের দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্ভাব্য যাত্রা সেই ধরনেরই একটি ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ রাজনৈতিক যাত্রা শেষে বিএনপির মহাসচিব এখন দলের মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী। তবে সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে রাষ্ট্রপতি বলা যাবে না; বর্তমানে তিনি ক্ষমতাসীন দলের প্রার্থী।

গণতন্ত্রের পথে কি সত্যিই এগোচ্ছে বাংলাদেশ?

ব্যক্তির পদোন্নতির গল্পের আড়ালে যে বড় প্রশ্নটি উঠে এসেছে, তা হলো—বাংলাদেশ কি সত্যিই গণতন্ত্রের পথে এগোচ্ছে, নাকি কেবল ক্ষমতার পালাবদল ঘটছে? এই প্রশ্নটি এ মুহূর্তে অত্যন্ত জরুরি। কারণ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছিল, তার কেন্দ্রবিন্দু ছিল কেবল একটি সরকারের পরিবর্তন নয়; ছিল রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন।

কর্তৃত্ববাদী প্রবণতা, নির্বাচনি অনিয়ম, বিরোধী মত দমন, প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিকীকরণ এবং ক্ষমতার অতিরিক্ত কেন্দ্রীকরণের অবসান ঘটিয়ে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাই ছিল সেই আন্দোলনের গভীরতম রাজনৈতিক অর্থ। ২০২৬ সালের জাতীয় নির্বাচন সেই প্রত্যাশার প্রথম বড় পরীক্ষা।

নির্বাচনের ফলাফল ও গণতন্ত্রের অর্থ

১০ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি ৩০০ আসনের মধ্যে ২০৯টি আসন পেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনটি ছিল ২০২৪ সালের অভ্যুত্থানের পর প্রথম জাতীয় নির্বাচন। একই সঙ্গে সাংবিধানিক সংস্কার নিয়ে গণভোটও অনুষ্ঠিত হয়। অর্থাৎ জনগণ একটি দলকে ক্ষমতা দিয়েছে। কিন্তু গণতন্ত্রের অর্থ কেবল জনগণের ভোটে একটি দলকে ক্ষমতায় বসানো নয়।

বরং ক্ষমতায় গিয়ে সেই দল কীভাবে বিরোধী মতকে জায়গা দেয়, প্রতিষ্ঠানগুলোকে কতটা স্বাধীন রাখে, গণমাধ্যমের স্বাধীনতা কতটা নিশ্চিত করে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রাখে এবং পরবর্তী নির্বাচনকে কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলে—গণতন্ত্রের আসল পরীক্ষা সেখানে।

ফখরুলের রাজনৈতিক যাত্রা ও রাষ্ট্রপতি পদের তাৎপর্য

এই জায়গাই মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনাটি বিশেষ তাৎপর্য বহন করে। জাগো নিউজের প্রতিবেদনে তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলার যে চিত্র উঠে এসেছে, তা নিছক একজন দলীয় নেতার জীবনকাহিনি নয়। ১৯৪৮ সালে ঠাকুরগাঁওয়ে জন্ম নেওয়া ফখরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়েছেন, ছাত্রজীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে যুক্ত ছিলেন এবং ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে ছিলেন।

শিক্ষকতা করেছেন ঢাকা কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হন। ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দলের মুখপাত্র, ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিব হন।

এই অভিজ্ঞতার একটি বিশেষ দিক হলো—তিনি কেবল ক্ষমতার ভেতরের রাজনীতি দেখেননি; বিরোধী রাজনীতির দীর্ঘ সময়ও পার করেছেন। রাজপথে আন্দোলন, মামলা-গ্রেফতার, রাজনৈতিক প্রতিকূলতা, গণমাধ্যমের সামনে দলীয় বক্তব্য তুলে ধরা—এসব তাঁর রাজনৈতিক জীবনের অংশ।

রাষ্ট্রপতির ভূমিকা ও চ্যালেঞ্জ

এ কারণে রাষ্ট্রপতি হিসেবে তাঁর সামনে একটি বড় সুযোগ রয়েছে। তিনি চাইলে রাষ্ট্রপতির পদকে কেবল সরকারের আনুষ্ঠানিক অনুমোদনদাতা হিসেবে না দেখে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা পুনর্গঠনের একটি নৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে পারেন। তবে এখানেই সবচেয়ে বড় বিপদও আছে।

ইতিহাসের এই সন্ধিক্ষণে বাংলাদেশের প্রয়োজন আরেকজন শক্তিশালী শাসক নয়; প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান। প্রয়োজন এমন এক রাজনৈতিক সংস্কৃতি, যেখানে ক্ষমতায় থাকা মানে সবকিছু নিয়ন্ত্রণের অধিকার নয় এবং বিরোধী দলে থাকা মানে সবকিছুর বিরোধিতা করা নয়। প্রয়োজন এমন একটি রাষ্ট্র, যেখানে রাষ্ট্রপতি হবেন সংবিধানের কাছে দায়বদ্ধ, সরকার থাকবে জনগণের কাছে জবাবদিহির মধ্যে এবং বিরোধী দল থাকবে বিকল্প রাষ্ট্রচিন্তার ধারক হিসেবে।

যে দল তাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছে, সেই দলই বর্তমানে রাষ্ট্রক্ষমতায়। রাষ্ট্রপতি যদি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠতে না পারেন, তাহলে জনগণের চোখে বঙ্গভবনও ক্ষমতাসীন দলের আরেকটি সম্প্রসারিত রাজনৈতিক কার্যালয় হিসেবে বিবেচিত হতে পারে।

সংবিধান ও নির্বাচনের প্রেক্ষাপট

বাংলাদেশের অতীত রাজনৈতিক অভিজ্ঞতা এ বিষয়ে সুখকর নয়। বিভিন্ন সময়ে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যখন ক্ষমতাসীন দলের রাজনৈতিক স্বার্থের সঙ্গে অতিরিক্তভাবে যুক্ত হয়েছে, তখন প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রপতির পদটি তাই আনুষ্ঠানিক হলেও এর নৈতিক গুরুত্ব কম নয়।

বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও নির্বাহী ক্ষমতার কেন্দ্র নন। রাষ্ট্রপতি সংসদ সদস্যদের দ্বারা নির্বাচিত হন এবং অধিকাংশ সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। ফলে রাষ্ট্রপতির হাতে সরকার পরিচালনার সরাসরি ক্ষমতা নেই। কিন্তু তিনি রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা, মর্যাদা ও নিরপেক্ষতার একটি প্রতীকী কেন্দ্র।

এ কারণেই রাষ্ট্রপতি নির্বাচনের সাম্প্রতিক আরেকটি ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী করেছে। বাস্তবতার বিচারে অলি আহমদের জয়ের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। সংসদে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকার রাষ্ট্রপতি নির্বাচন

Frequently Asked Questions

What is র ষ ট রপত ফখর ল র?

র ষ ট রপত ফখর ল র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does র ষ ট রপত ফখর ল র matter?

র ষ ট রপত ফখর ল র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment