Education

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে কোনো পরীক্ষা নেই: ববি হাজ্জাজ

প র থম ক ব দ য - সরকারি ও বেসরকারি সকল প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

Desk Education
Published August 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Mary Williams - bangladailypost.com
Table of Contents
  1. প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ঘোষণা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বন্ধ: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ঘোষণা

Bangladailypost.com – প র থম ক ব দ য – সরকারি ও বেসরকারি সকল প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি স্পষ্ট করে বলেন, প্রাথমিক স্তরে ভর্তির ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়ার বিধান নেই। যদি কোনো বেসরকারি প্রতিষ্ঠান এই নিয়ম ভেঙে পরীক্ষা নেয়, তবে তা নিয়মবহির্ভূত হিসেবে গণ্য হবে।

দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ ও নিবন্ধনের আওতায় আনার কাজ চলমান রয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে কার্যকর নিয়ন্ত্রণ কাঠামোর অন্তর্ভুক্ত করার লক্ষ্য রাখা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

নাগরিকদের সাথে সরাসরি মতবিনিময়

বুধবার (১২ আগস্ট) রাতে বসিলা এলাকার এক নাগরিকের বাসায় পরিবারের সদস্যদের সাথে চা পান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ‘মন্ত্রীর সাথে চা, ঠিকানা আপনার বাসা’ উদ্যোগের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

জনপ্রতিনিধি হিসেবে শুধু সংসদে বক্তব্য দেওয়া বা অফিসে বসে মানুষের কথা শোনা যথেষ্ট নয়; মানুষের কাছে যেতে হবে, তাদের জীবনযাপন ও বাস্তব সমস্যা কাছ থেকে দেখতে হবে।

ঢাকা-১৩ আসনের জনগণের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, নাগরিকরা যদি চাওয়ার দাওয়াত দেন, তিনি অবশ্যই আসবেন। মানুষের সাথে সরাসরি বসে কথা বলার সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ঢাকা-১৩ আসনের জনগণের অংশগ্রহণে নিয়মিত ওপেন টাউন হল আয়োজন করা হচ্ছে। তবে অনেকে বড় পরিসরের অনুষ্ঠানে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তাদের জন্যই ঘরোয়া পরিবেশে সরাসরি মতবিনিময়ের এই উদ্যোগ। এর মাধ্যমে এলাকার সমস্যা, নাগরিকদের পরামর্শ ও সম্ভাবনার কথা আরও গভীরভাবে জানা সম্ভব হবে।

নিরাপত্তা ও অবকাঠামো উন্নয়ন

বসিলা ও মোহাম্মদপুর এলাকার নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গত কয়েক মাসে কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মোহাম্মদপুর থানা ঢাকা শহরের বৃহৎ জনসংখ্যার একটি এলাকা উল্লেখ করে তিনি বলেন, বসিলা ও রায়েরবাজারের জন্য পৃথক দুটি থানা কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, ২০২৭ সালের মধ্যে থানা দুটির কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হবে।

কেরানীগঞ্জসহ আশপাশের এলাকা থেকে অপরাধীরা এসে ঢাকা-১৩ এলাকার অপরাধ সংঘটনের পর দ্রুত ফিরে যাওয়ার প্রবণতা ঠেকাতে বসিলা ব্রিজ এলাকার একটি শক্তিশালী বিট পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাং ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকরভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

শিক্ষা ও সামাজিক উন্নয়ন

মোহাম্মদপুরে শিগগির একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রতিমন্ত্রী জানান। চায়ের আড্ডায় পরিবারের সদস্যরা এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, শিল্প ও সৃজনশীল কার্যক্রমে সহযোগিতা করার বিষয়ে তারা আগ্রহ জানান।

প্রতিমন্ত্রী তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এলাকার নাগরিকদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ঢাকা-১৩-এর শিক্ষা ও সামাজিক উন্নয়নকে আরও এগিয়ে নেবে। ববি হাজ্জাজ বলেন, আমার স্বপ্ন হলো ঢাকা-১৩ এমন একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষিত মধ্যবিত্তের আবাসিক এলাকা হিসেবে গড়ে উঠবে, যেখানে দেশের মানুষ বসবাসের স্বপ্ন দেখবে।

শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়ম

জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় এবার দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তিতে পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এটি শুধু যেসব প্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক একসঙ্গে রয়েছে, সেসব বিদ্যালয়ই কেবল পরীক্ষা নিতে পারবে। আর এসব বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারির মাধ্যমে।

এদিকে, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন বা অন্যান্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়ার নিয়ম চালু করা হয়নি।

Frequently Asked Questions

What is প র থম ক ব দ য?

প র থম ক ব দ য is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does প র থম ক ব দ য matter?

প র থম ক ব দ য matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment