International

ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, প্রতি লিটারে মিলবে ২০ রুপি

og_1786543913_6a7c7f29c589e

উত্তর প্রদেশে গোমূত্র সংগ্রহের নতুন উদ্যোগ

Bangladailypost.com – ভ রত সরক র ভ ব গ – কৃষকরা সাধারণত গরু পালন করেন দুধ ও মাংস উৎপাদনের জন্য। তবে এবার উত্তর প্রদেশ সরকার একটি ভিন্ন পথে এগিয়েছে। রাজ্যের বুলন্দশহরে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পাইলট প্রকল্প চালু হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কৃষকদের জন্য অতিরিক্ত আয়ের পথ তৈরি করা। পাশাপাশি, গরুদের যত্ন নেওয়া এবং গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি করাও এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য।

প্রকল্পের বিস্তারিত তথ্য

বুলন্দশহরের সিওানা তহসিলের নরসাইনা গ্রামে একটি কৃষক উৎপাদক সংগঠনের (FPO) মাধ্যমে এই প্রকল্পটি পরিচালিত হচ্ছে। ডা. প্রবীণের নেতৃত্বে এগোচ্ছে এই উদ্যোগ। বর্তমানে ১৫টি গ্রাম এই প্রকল্পের আওতায় রয়েছে। প্রতিদিন এসব গ্রাম থেকে প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি লিটারে ২০ রুপি পর্যন্ত সংগ্রহমূল্য দেওয়ার পরিকল্পনা রয়েছে।

গোমূত্র সংরক্ষণের জন্য গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাংক স্থাপন করা হয়েছে। প্রকল্পটিতে গ্রামের নারীদেরও যুক্ত করা হয়েছে। গোমূত্র সংগ্রহে সহযোগিতা করা নারীরা প্রতি লিটারে দুই রুপি কমিশন পাচ্ছেন। ফলে গ্রামীণ নারীদের জন্য তৈরি হয়েছে অতিরিক্ত আয়ের একটি সুযোগ। প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৩০০ নারী এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের সবাইকে প্রকল্পের অংশীদার করা হয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা ও বিরোধী দলের প্রতিক্রিয়া

সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে দুধ না দেওয়া গরুর দেখভালেও কৃষকদের আগ্রহ বাড়বে। সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে উত্তর প্রদেশ সরকারের। রাসায়নিক উপকরণের বিকল্প হিসেবে এটি ব্যবহার করা যায় কি না, সেটিও প্রকল্পের অন্যতম লক্ষ্য। পাইলট প্রকল্প সফল হলে পরে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ নীতি তৈরি করা হবে। এরপর উত্তর প্রদেশের অন্য এলাকাতেও প্রকল্পটি চালু করার পরিকল্পনা রয়েছে।

সরকারি এই উদ্যোগকে সহজভাবে মেনে নিতে পারেনি বিরোধী দল সমাজবাদী পার্টি। নির্বাচনের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে এই প্রকল্পকে বড় ধরনের কেলেঙ্কারি বলে দাবি করেছে তারা। রাজ্যে গোশালা ও গরুগুলোর নিরাপত্তা নেই বলেও অভিযোগ তুলেছে দলটি।

বিরোধীরা প্রতিটি গঠনমূলক উন্নয়ন প্রকল্পেই কেবল ত্রুটি খুঁজে বেড়াচ্ছে। সাধারণ মানুষের কল্যাণে নেওয়া এই উদ্যোগের ফলে বিরোধীদের রাজনৈতিক স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে।

অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ কঠোর ভাষায় খণ্ডন করা হয়েছে। ক্ষমতাসীন দলের প্রবক্তারা জানিয়েছেন, বিরোধীরা প্রতিটি গঠনমূলক উন্নয়ন প্রকল্পেই কেবল ত্রুটি খুঁজে বেড়াচ্ছে। সাধারণ মানুষের কল্যাণে নেওয়া এই উদ্যোগের ফলে বিরোধীদের রাজনৈতিক স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করেছে বিজেপি।

সূত্র: এনডিটিভি কেএএ

Frequently Asked Questions

What is ভ রত সরক র ভ ব গ?

ভ রত সরক র ভ ব গ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ভ রত সরক র ভ ব গ matter?

ভ রত সরক র ভ ব গ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *