Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

সন্দ্বীপে অন্যের জমি দখল করে যুবদল নেতার রাস্তা নির্মাণ

Published October 29, 2026 · Updated October 29, 2026 · By Sandra Rodriguez - bangladailypost.com

Foto : Sandra Rodriguez - bangladailypost.com

Bangladailypost.com – সন দ ব প অন য র - চট্টগ্রামের সন্দ্বীপে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা জাকারিয়া তসলিমের বিরুদ্ধে। বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রামের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের তালুকদার পরিবারের সদস্যরা এ অভিযোগ করেন। জমি দখল বাদেও লোকজনের ওপর হামলা, মাছ লুট ও চাঁদা দাবির অভিযোগ এনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক জাফরুল হক তালুকদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, মুছাপুর ইউনিয়নে তালুকদার পরিবারের পৈতৃক সম্পত্তি দখল করে গত দুই বছর ধরে দলীয় পরিচয় ব্যবহার করে বসতভিটার মাঝখান দিয়ে সড়ক নির্মাণের চেষ্টা চালিয়ে আসছেন তসলিম। এতে বাধা দেওয়ায় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তালুকদার বাড়িতে হামলার অভিযোগ করেন তিনি। পরিবারের সদস্যরা নিয়মিত হুমকি-ধমকির শিকার হচ্ছেন বলেও দাবি করেন। জাফরুল হক তালুকদার বলেন, তাদের জমির ওপর দিয়ে আগে কোনো জনসাধারণের চলাচলের রাস্তা ছিল না। এছাড়া গত ২১ অক্টোবর মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরানী মার্কেট এলাকায় ব্যবসায়ী সাহাব উদ্দিনের ওপর হামলার ঘটনায় জাকারিয়া তসলিম ও তার অনুসারীদের দায়ী করা হয়। হামলায় গুরুতর আহত সাহাব উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইফুল মূলক শিপন, আলমগীর তালুকদার, মুহাম্মদ শোয়াইব উদ্দিন হায়দার, মো. সাইমুন, আরাফাত হাসান, ইমতিয়াজ উদ্দিন, রাশেদুল মূলক, আলমগীর হক তালুকদার ও হেলাল মুজিব। এ বিষয়ে জানতে চাইলে জাকারিয়া তসলিম অভিযোগ অস্বীকার করেন।

Related Reading

Frequently Asked Questions

What is সন দ ব প অন য র?

সন দ ব প অন য র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does সন দ ব প অন য র matter?

সন দ ব প অন য র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.