Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমানবাহিনী প্রধান

Published October 26, 2026 · Updated October 26, 2026 · By Daniel Williams - bangladailypost.com

Foto : Daniel Williams - bangladailypost.com

জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমানবাহিনী প্রধান

Bangladailypost.com – জ র ম ন ও চ ক - বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। রোববার (২৫ অক্টোবর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রোব এয়ারক্রাফট এসই’র আমন্ত্রণে গত ১৮ থেকে ২০ অক্টোবর জার্মানি সফর করেন বিমানবাহিনী প্রধান। সফরকালে তিনি টুসেনহাউসেন-মাটসিসে অবস্থিত প্রতিষ্ঠানটির উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।

গ্রোব এয়ারক্রাফট ও ডাইহল ডিফেন্স পরিদর্শন

জার্মানিতে অবস্থানকালে বিমানবাহিনী প্রধান কারিগরি ও বাণিজ্যিক বিষয়ে একটি কর্ম-অধিবেশনে অংশ নেন। এ সময় গ্রোব এয়ারক্রাফটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। আইএসপিআর জানিয়েছে, এই সফর বাংলাদেশ বিমানবাহিনীতে ব্যবহৃত গ্রোব এয়ারক্রাফটের সক্ষমতা ও কার্যকারিতা বজায় রাখতে সহায়ক হবে।

এ ছাড়া তিনি জার্মানির রোথেনবাখ আড পেগনিৎসে অবস্থিত ডাইহল ডিফেন্সের এমএসএএন উৎপাদন কেন্দ্রও পরিদর্শন করেন। সেখানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রাগে ফিউচার এয়ার ফোর্স কনফারেন্সে অংশগ্রহণ

এরপর গত ২০ থেকে ২৩ অক্টোবর চেক প্রজাতন্ত্র সফর করেন বিমানবাহিনী প্রধান। দেশটির বিমানবাহিনীর কমান্ডার এবং ফিউচার এয়ার ফোর্স কনফারেন্সের চেয়ারম্যানের আমন্ত্রণে তিনি প্রাগে অনুষ্ঠিত ‘দ্য ফোর্থ এডিশন অব দ্য ফিউচার এয়ার ফোর্স কনফারেন্স’-এ অংশ নেন।

সম্মেলনে আধুনিক যুদ্ধপ্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল মাল্টিরোল লাইট এয়ারক্রাফটের ব্যবহার, প্যাসিভ ও অ্যাক্টিভ সেন্সর, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের প্রয়োগ, সশস্ত্র মনুষ্যবিহীন আকাশযান বা আর্মড ইউএভি এবং ড্রোন প্রতিরোধী প্রযুক্তির পরিচালনা ও প্রশিক্ষণ।

বিভিন্ন দেশের বিমানবাহিনীর বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জের পাশাপাশি সমসাময়িক নিরাপত্তা পরিস্থিতিও সম্মেলনের আলোচনায় উঠে আসে। আইএসপিআর আশা করছে, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দেশ দুটির বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাগত সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে।

সাধারণ জিজ্ঞাসা

বিমানবাহিনী প্রধান কোন দেশ দুটি সফর করেছেন?

তিনি জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করেছেন।

চেক প্রজাতন্ত্রে তিনি কোন অনুষ্ঠানে অংশ নেন?

প্রাগে অনুষ্ঠিত ‘দ্য ফোর্থ এডিশন অব দ্য ফিউচার এয়ার ফোর্স কনফারেন্স’-এ অংশ নেন তিনি।

সফরের মূল উদ্দেশ্য কী ছিল?

বিমানবাহিনীর সক্ষমতা উন্নয়ন, কারিগরি সহযোগিতা এবং আন্তর্জাতিক পেশাগত সম্পর্ক জোরদার করাই ছিল সফরের মূল লক্ষ্য।

Related Reading

Frequently Asked Questions

What is জ র ম ন ও চ ক?

জ র ম ন ও চ ক is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does জ র ম ন ও চ ক matter?

জ র ম ন ও চ ক matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.