Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

অপরিচ্ছন্ন ড্রামে খোলা তেল, তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

Published October 26, 2026 · Updated October 26, 2026 · By Mary Williams - bangladailypost.com

Foto : Mary Williams - bangladailypost.com

Bangladailypost.com – অপর চ ছন ন ড র ম - অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ এবং লেবেলবিহীন সয়াবিন ও পাম তেল বিক্রির দায়ে রাজধানীর তিন প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শাহ আলী ও মিরপুর এলাকার বিভিন্ন বাজারে খোলা ভোজ্যতেল বিক্রয় কার্যক্রম তদারকির সময় এসব অনিয়ম শনাক্ত করা হয়। অভিযানে তিন প্রতিষ্ঠানকেই তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে শাহ আলী মার্কেটের মেসার্স নিউ আহমেদ ট্রেডার্সকে নোংরা ও অস্বাস্থ্যকর ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণের দায়ে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই মার্কেটের নিউ হাওলাদার ট্রেডার্সকে অস্বাস্থ্যকর ড্রামে লেবেলবিহীন খোলা সয়াবিন ও পাম তেল সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে কল্যাণপুরের নতুন বাজারে মেসার্স হাসেম জেনারেল স্টোরকে একই ধরনের অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ব্যবসায়ীদের অস্বাস্থ্যকর ও অনিরাপদ পাত্রে খোলা ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি তেল সংরক্ষণের পাত্রে প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেল প্রদর্শন নিশ্চিত করতে বলা হয়। এ সময় উপস্থিত ভোক্তাদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে সচেতন করতে লিফলেট ও প্যামফ্লেট বিতরণ করা হয়। কোনো পণ্য বা সেবা কিনে প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানানোর আহ্বানও জানানো হয়। বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য সরবরাহে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Related Reading

Frequently Asked Questions

What is অপর চ ছন ন ড র ম?

অপর চ ছন ন ড র ম is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does অপর চ ছন ন ড র ম matter?

অপর চ ছন ন ড র ম matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.