Technology

হঠাৎ ফোনের কভারের পেছনে তেজপাতা রাখছেন কেন সবাই?

হঠ ৎ ফ ন র কভ র - সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন ট্রেন্ড ভাইরাল হয়। সাম্প্রতিক সময়ে স্মার্টফোনের ব্যাক কভারের পেছনে শুকনো তেজপাতা রাখার প্রবণতা বেশ

Desk Technology
Published August 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Elizabeth Martin - bangladailypost.com
Table of Contents
  1. স্মার্টফোনের কভারে তেজপাতা: নতুন ট্রেন্ড নাকি পুরনো বিশ্বাস?
  2. Related Reading
  3. Frequently Asked Questions

স্মার্টফোনের কভারে তেজপাতা: নতুন ট্রেন্ড নাকি পুরনো বিশ্বাস?

Bangladailypost.com – হঠ ৎ ফ ন র কভ র – সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন নতুন নতুন ট্রেন্ড ভাইরাল হয়। সাম্প্রতিক সময়ে স্মার্টফোনের ব্যাক কভারের পেছনে শুকনো তেজপাতা রাখার প্রবণতা বেশ চোখে পড়ছে। অনেকের ধারণা, ফোনের কভারে তেজপাতা রাখলে জীবনে অর্থ ও সাফল্য আসে। আবার কেউ কেউ মনে করেন, এটি কুনজর ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে।

ঐতিহ্যের ছোঁয়া

তেজপাতা শুধু রান্নার মসলা নয়, বহু প্রাচীন সংস্কৃতিতে এর আলাদা গুরুত্ব রয়েছে। প্রাচীন গ্রিক ও রোমান ঐতিহ্যে তেজপাতাকে জ্ঞান, সম্মান, বিজয় ও সাফল্যের প্রতীক হিসেবে গণ্য করা হতো। ইতিহাসে বিজয়ীদের মাথায় তেজপাতার মুকুট পরানোর প্রচলনও উল্লেখযোগ্য। পরবর্তী সময়ে লোকবিশ্বাস ও আধ্যাত্মিক চর্চায় এটিকে সৌভাগ্য, সমৃদ্ধি এবং সুরক্ষার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সেই বিশ্বাস থেকেই অনেকে বাড়িতে, মানিব্যাগে বা অর্থ রাখার স্থানে তেজপাতা রাখেন।

আধুনিক জীবনে প্রাচীন বিশ্বাস

স্মার্টফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে অনলাইন কেনাকাটা, মোবাইল ব্যাংকিং, ব্যবসা এবং অর্থ লেনদেন—সবকিছুই ফোনের মাধ্যমে সম্পন্ন হয়। তাই প্রচলিত সেই বিশ্বাসের সঙ্গে আধুনিক জীবনযাত্রাকে মিলিয়ে কেউ কেউ এখন ফোনের ব্যাক কভারের ভেতর তেজপাতা রাখছেন।

ফোনের ব্যাক কভারে তেজপাতা রাখলে অর্থ, সাফল্য, সৌভাগ্য বা আর্থিক স্থিতিশীলতা বাড়ে—এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।

তেজপাতা একটি সুগন্ধি মসলা এবং এর বিভিন্ন ব্যবহার রয়েছে। কিন্তু সেটিকে ফোনের কভারে রাখলে কোনো ‘পজিটিভ এনার্জি’ তৈরি হবে, অর্থ আকর্ষণ করবে কিংবা কুনজর দূর করবে—এমন বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত তথ্য নেই। ভাইরাল এই ট্রেন্ডকে ঘিরে আরও একটি দাবি রয়েছে: ফোনের মধ্যে তেজপাতা রাখলে নাকি ফোনের মাধ্যমে আসা নেতিবাচক শক্তি বা কুনজর থেকে ব্যবহারকারী সুরক্ষিত থাকেন। কেউ কেউ এটিকে এক ধরনের ‘গুড লাক চার্ম’ হিসেবেও দেখছেন। তবে এমন ধারণারও কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। স্মার্টফোনের কল, ইন্টারনেট বা অন্যান্য প্রযুক্তিগত কার্যক্রম থেকে কোনো অদৃশ্য ‘নেতিবাচক শক্তি’ তেজপাতা শুষে নেয়—এমন প্রমাণ বিজ্ঞানসম্মত গবেষণায় প্রতিষ্ঠিত হয়নি।

বাস্তবতা ও সতর্কতা

শুধু সৌভাগ্যের প্রতীক হিসেবে কেউ শুকনো তেজপাতা ফোনের কভারে রাখতে চাইলে সেটিকে ব্যক্তিগত বিশ্বাস হিসেবেই দেখা উচিত। তবে এর মাধ্যমে অর্থ বা সাফল্য নিশ্চিত হবে—এমন প্রত্যাশা করা ঠিক নয়। এছাড়া শুকনো তেজপাতা ভেঙে গেলে তার ছোট টুকরো ফোনের কভারের ভেতরে জমতে পারে। কভারের নিচে ধুলা বা ময়লা জমলে ফোনের পেছনের অংশে ঘর্ষণও তৈরি হতে পারে। তাই শুধু ভাইরাল ট্রেন্ড দেখে কোনো কিছু অনুসরণ করার আগে বাস্তব দিকটিও বিবেচনা করা দরকার।

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অর্থনৈতিক উন্নতি বা সাফল্যের জন্য তেজপাতা কিংবা কোনো কুসংস্কারের ওপর নির্ভর না করে পরিশ্রম, পরিকল্পনা, সঠিক আর্থিক সিদ্ধান্ত ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়াই বেশি জরুরি।

জাগো নিউজ কোনো ধরনের কুসংস্কার, অলৌকিক দাবি বা অযাচাইকৃত বিশ্বাসকে সমর্থন করে না। এই প্রতিবেদনে আলোচিত তেজপাতা ফোনের কভারে রাখার প্রবণতাটি মূলত প্রচলিত বিশ্বাস ও সোশ্যাল মিডিয়া ট্রেন্ডের ভিত্তিতে আলোচিত হয়েছে। পাঠক চাইলে নিজস্ব বিবেচনা ও দায়িত্বে এ ধরনের প্রবণতা অনুসরণ করতে পারেন; এর মাধ্যমে অর্থ, সৌভাগ্য, সাফল্য বা নিরাপত্তা নিশ্চিত হবে—এমন কোনো দাবি জাগো নিউজ করছে না এবং এর ফলাফলের জন্য জাগো নিউজ দায়ী নয়।

Frequently Asked Questions

What is হঠ ৎ ফ ন র কভ র?

হঠ ৎ ফ ন র কভ র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does হঠ ৎ ফ ন র কভ র matter?

হঠ ৎ ফ ন র কভ র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment