Sports

হালান্ডের মন্তব্যে অবাক টুখেল

og_1783791116_6a527e0c8a003

হালান্ডের মন্তব্যে অবাক টুখেল

Bangladailypost.com – হ ল ন ড র মন তব – ইংল্যান্ডের কোচ থমাস টুখেল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে খেলার আগে আর্লিং হালান্ডের মন্তব্য দেখে অবাক হয়েছিলেন। তার দাবি, তার দল বাড়তে থাকা প্রত্যাশার চাপ সামলাতে পুরোপুরি প্রস্তুত।

হালান্ড বলেন, “আমাদের জয়ের সম্ভাবনা খুবই কম। আমার মনে হয়, আপনারা সব চাপ ইংল্যান্ডের ওপরই দিন।”

মিয়ামিতে অনুষ্ঠিতব্য কোয়ার্টার ফাইনালের আগে চাপটা ইংল্যান্ডের কাঁধে তুলে দিতে চেয়েছেন হালান্ড। নরওয়ে স্ট্রাইকার মনে করেন, তার দলের জয়ের সম্ভাবনা খুবই কম। এনআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “আমরা চাপ উপভোগ করি। এটাই বাস্তবতা। কে ফেবারিট, কার ওপর বেশি চাপ—এসব নিয়ে আমি এক মিনিটও ভাবি না। আমি খুব ভালো করেই জানি, ওরাও নিজেদের মধ্যে জয়ের লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে। সেটাই তো স্বাভাবিক।”

ম্যাচের আগে হালান্ড যতই বিনয়ী কথা বলুন না কেন, মাঠে তার পারফরম্যানস একেবারেই ভিন্ন চিত্র তুলে ধরছে। প্রথম চারটি বিশ্বকাপ ম্যাচেই সাত গোল করেছেন এই নরওয়েজিয়ান স্ট্রাইকার। অন্যদিকে, ইউরোপের প্রতিপক্ষের বিপক্ষে বড় টুর্নামেন্টের নকআউট পর্বে হতাশার ইতিহাস কাটিয়ে উঠতে মরিয়া ইংল্যান্ড। সেমিফাইনালে উঠতে হলে তাদের সবচেয়ে বড় চ্যালেঞজ হবে হালান্ডকে কেন্দ্র করে গড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *