স্টিভ ওয়াহ-হেইডেনদের সেই সৌহার্দ্যপূর্ণ আচরণ আজও ভোলেননি সুজন
Bangladailypost.com – স ট ভ ওয় হ হ ইড – ২০০৩ সালের ডারউইন ও কেৣার্নসের দুই টেস্ট সিরিজের স্মৃতি আজও তাজা বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনের মনে। তখনকার অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহ, জাস্টিন ল্যাঙ্গার ও ম্যাথিউ হেইডেনসহ পুরো দলের সৌহার্দ্যপূর্ণ আচরণ তিনি কখনো ভোলেননি। খেলার আগে, পরে এবং মাঠের নানা স্মৃতিচারণ করতে গিয়ে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
স্টিভ ওয়াহর প্রতি আগে থেকেই আকর্ষণ
ছোটবেলা থেকেই ইমরান খান ও স্টিভ ওয়াহর বড় ভক্ত সুজন। দেশের ক্রিকেটের পরিচিত ও নামী ব্যক্তিত্ব হিসেবে তিনি জানান, স্টিভ ওয়াহকে তিনি এমনিতেই অনেক পছন্দ করতেন। ২০০৩ সালের ডারউইন ও কেৣার্নস টেস্টের পর থেকে তাকে আরও বেশি সম্মান করতে শুরু করেন।
আমি এমনিতেই স্টিভ ওয়াহকে অনেক পছন্দ করতাম। তাকে খুব ভালো লাগতো। ২০০৩ সালে ডারউইন আর কেৣার্নস টেস্টের পর আমি তাকে আরও বেশি করে সম্মান করতে শুরু করি। আমাদের জন্য খুবই নতুন এক্সপেরিয়েন্স ছিল।
বিশ্বমানের বোলারদের বিরুদ্ধে চ্যালেঞ্জ
ব্রেট লি, গিলেস্পি ও ম্যাকগ্রারের মতো তিন বিশ্বমানের ফাস্ট বোলারের পাশাপাশি স্টুয়ার্ট ম্যাকগিলের মতো গ্রেট টার্নারকে খেলা ছিল অনেক বড় অভিজ্ঞতা বলে মনে করেন সুজন। ওরা পুরো দল নিয়ে খেলেছিল। জাস্টিন ল্যাঙ্গার ও ম্যাথিউ হেইডেনকে বোলিং করা কতটা টাফ ছিল—সব মিলিয়ে এভরিথিং ছিল নিউ এক্সপেরিয়েন্স।
ড্রেসিংরুমের আমন্ত্রণ ও লতিফ ভাইয়ের চিৎকার
প্রথম টেস্টের পর স্টিভ ওয়াহ বাংলাদেশ দলের সঙ্গে যেচে কথা বলতে চেয়েছেন। খেলা শেষে তিনি সুজনের কাছে বলেছিলেন, “খালেদ, খেলা শেষে তুমি তোমার দল নিয়ে আমাদের ড্রেসিংরুমে আসো।” সুজন হাত দিয়ে সব ক্রিকেটারকে ইশারা করে অস্ট্রেলিয়ান ড্রেসিংরুমে নিয়ে যান।
স্টিভ ওয়াহ যেটা করলো, আমাকে বললো, “খালেদ, খেলা শেষে তুমি তোমার দল নিয়ে আমাদের ড্রেসিংরুমে আসো।” আমি বললাম, “ঠিক আছে, আমি আমার দলকে বলছি।”
অস্ট্রেলিয়ানরা রীতিমত অভ্যর্থনা জানালো। আশরাফুল স্টিভ ওয়াহ ও গিলক্রিস্টের সঙ্গে আলাদা কথা বললো। গিলক্রিস্টের সঙ্গে কথা বলার সময় হঠাৎ পিঠে একটি হাত পড়ল—স্টিভ ওয়াহ! তিনি জিজ্ঞেস করলেন, “কী ব্যাপার, তোমার দলের বাকিরা কোথায়?” পেছনে তাকিয়ে সুজন দেখলেন কেউ নেই। সবাই টিম বাসে উঠে পড়েছে।
বাসে উঠতেই সুজন দেখলেন ম্যানেজার লতিফ ভাই (লতিফুর রহমান) বসে আছেন। তিনি চিৎকার করে উঠলেন, “কী ব্যাপার, তোমাদের এত দেরি হলো? আমরা পুরো দল বাসে উঠে তোমাদের জন্য অপেক্ষা করছি!”
আমার তখন মেজাজ বিগড়ে গেল। আমি তখন বললাম, “লতিফ ভাই, একটা পুরোদস্তুর টেস্ট টিম খেলছে। সেই টিমের ক্যাপ্টেন আমাকে আমাদের পুরো দলকে ইনভাইট করেছে। আমরা দুই দলের ক্রিকেটাররা বসে একটু কথা বলব। তাদের কাছ থেকে বিভিন্ন খেলার গল্প শুনব। স্টিভ ওয়াহ, ম্যাথিউ হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার, রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, জেসন গিলেস্পি, ম্যাকগ্রা আর ম্যাকগিলের কাছ থেকে অভিজ্ঞতা শেয়ার করব। তা না করে আপনি ডাকাডাকি শুরু করে দিয়েছেন। এটা আমাদের লাইফটাইম অপরচুনিটি ছিল যে আমরা টিম অস্ট্রেলিয়ার সব কিংবদন্তিতুল্য ক্রিকেটারদের সঙ্গে এক-দেড় ঘণ্টা কথা বলার সুযোগ হাতছাড়া করলাম।”
দ্বিতীয় টেস্টে আবারও একই ঘটনা
সুজন জানান, এরপর কেৣার্নসে পরের টেস্ট খেলতে গেলে একই ঘটনা ঘটলো। স্টিভ ওয়াহ আবার বললেন, “তোমরা কি আমাদের ড্রেসিংরুমে আসবে? নাকি আমরা তোমাদের ড্রেসিংরুমে যাব?” সুজন উত্তর দিলেন, “না, না। আমরাই যাব।”
উই হ্যাড আ লং চ্যাট উইথ দ্য অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স। অনেক গল্প হলো। আমরা ক্যাপ বদলাবদলি করলাম। ছবি তুললাম। আমাদের বাংলাদেশের সবুজ-লাল ক্যাপ পরে ছবি তুললো জাস্টিন ল্যাঙ্গার। আমাদের কারও মাথায় অস্ট্রেলিয়ান ক্যাপ। অনেক সাহস জোগালো ওরা। ভালো ভালো কথা বললো।
কঠিন চ্যালেঞ্জ সত্ত্বেও কৃতজ্ঞতা
সত্যি তখন তাদের ওই দলটার জন্য অমন উষ্ণ অভ্যর্থনা অনেক বড় ব্যাপার ছিল। আমরা আহামরি কিছু খেলিনি, কিন্তু সমালোচকরা যেভাবে এক দিনে হারের কথা বলেছিল, তেমন বাজে ও করুণভাবেও হারিনি। দ্বিতীয় টেস্ট ম্যাচটি মনে হয় তিন থেকে সাড়ে তিন দিন গেছে।
অসি ক্রিকেটারদের স্পোর্টিং অ্যাটিটিউডের বর্ণনা দিতে গিয়ে সাবেক টাইগার অধিনায়ক সুজন আরও একটি গল্প শোনালেন। গল্পের সেই অংশের নায়ক সাবেক অসি ওপেনার ম্যাথিউ হেইডেন। সুজন জানান, ডারউইন টেস্ট ম্যাচে তাদের বাঁহাতি পেসার মঞ্জু (মঞ্জুরুল ইসলাম) নতুন
Related Reading
Frequently Asked Questions
What is স ট ভ ওয় হ হ ইড?
স ট ভ ওয় হ হ ইড is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does স ট ভ ওয় হ হ ইড matter?
স ট ভ ওয় হ হ ইড matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.