Sports

যুব ফুটবল দলের ব্রিটিশ কোচ জোন্স বরখাস্ত

og_1788513796_6a9a8e04d3c0c

Bangladailypost.com – য ব ফ টবল দল র ব – এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব চলার মধ্যেই বাংলাদেশ জাতীয় যুব ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শুক্রবার বাফুফে থেকে এই ব্রিটিশ কোচকে বরখাস্ত করার খবর নিশ্চিত করা হয়েছে। জোন্সের সঙ্গে বাফুফের যে চুক্তি ছিল তাও বাতিল করা হয়েছে। উজবেকিস্তানে চলমান বাছাইপর্বে প্রথম দুই ম্যাচের বাজে পারফরম্যান্স জোন্সের বিদায়ের অন্যতম প্রধান কারণ নয়। প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। পরের ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। দুই ম্যাচে গোলের দেখা পায়নি বাংলাদেশ। ফলে পয়েন্টশূন্য অবস্থায় কঠিন হয়ে পড়েছে পরের পর্বে ওঠার পথ। জোন্সের দায়িত্বকাল নিয়ে অস্বস্তি অবশ্য আগেই তৈরি হয়েছিল। দায়িত্ব পাওয়ার পর বেতন নিয়ে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে ঢাকার টিম হোটেলে সরকারি কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে হাতাহাতির ঘটনায়ও আলোচনায় আসেন এই ব্রিটিশ কোচ। কোচের বিরুদ্ধে হোটেলে পুলিশ ডাকার অভিযোগও আছে। এত কিছুর পরও তাকেই বাছাইপর্বে দলের প্রধান কোচ হিসেবে পাঠিয়েছিল বাফুফে। এবার সেই অধ্যায়ের ইতি টানলো ফেডারেশন। বাফুফে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব দিয়েছে আতিকুর রহমান মিশু। সরকারি কোচ হওয়ার পর প্রথম দুই ম্যাচে তাঁকে ডাগআউটে থাকতে দেননি জোন্স। শুক্রবার দুপুরে উজবেকিস্তান থেকে জাগো নিউজকে মিশু বলেন, ‘ঢাকা থেকে সাধারণ সম্পাদক ফোন করে আমাকে শেষ ম্যাচে কোচের দায়িত্ব পালন করতে বলেছেন। আমাদের ভারতের বিপক্ষে ম্যাচটি বাকি। রোববার এ ম্যাচ জিতলে গ্রুপে তৃতীয় হতে পারব। আমি সবার কাছে দোয়া চাই।’

Frequently Asked Questions

What is য ব ফ টবল দল র ব?

য ব ফ টবল দল র ব is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does য ব ফ টবল দল র ব matter?

য ব ফ টবল দল র ব matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *