Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

জুয়ার আসরে একদিনেই দুইবার ধরা, কত টাকা হারালেন নেইমার?

Published July 25, 2026 · Updated July 25, 2026 · By Mary Williams - bangladailypost.com

Foto : Mary Williams - bangladailypost.com

বিশ্বকাপের পর পোকার টেবিলে নেইমারের দুর্ভাগ্যের দিন

Bangladailypost.com – জ য় র আসর একদ ন ই - বিশ্বকাপের হতাশা কাটানোর জন্য মাঠের বাইরে সময় কাটাচ্ছিলেন নেইমার। কিন্তু বুধবার মাঠের বাইরেও তার জন্য ছিল এক অশুভ দিন। ছুটির দিনটি তিনি কাটিয়েছেন পোকার টেবিলে। ব্রাজিলের সাও পাওলো শহরে অনুষ্ঠিত বিএসওপি বা ব্রাজিলিয়ান সিরিজ অব পোকার উইন্টার আসরের দুটি টুর্নামেন্টে অংশ নিয়েও কোনো অর্থ পুরস্কার জিততে পারেননি ব্রাজিলিৗ তারকা। বরং করেছেন উল্টো লোকসান।

প্রথম টুর্নামেন্টে বিদায়

দিনের শুরুতে নেইমার অংশ নেন ২৫ হাজার ব্রাজিলিৗ রিয়ালের (প্রায় ৬ লাখ টাকা) ইনভিটেশনাল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে। আগের রাউন্ড পেরিয়ে ৬০ জন প্রতিযোগীর মধ্যে ১৪তম সর্বোচ্চ চিপ নিয়ে তিনি এই পর্বে উঠেছিলেন। স্থানীয় সময় দুপুর ২টায় ডব্লিউটিসি শেরাটন হোটেলে খেলা শুরু হয়। তবে টুর্নামেন্টে নেইমারের যাত্রা দীর্ঘ হয়নি। প্রায় দুই ঘণ্টা খেলার পর টানা দুটি হ্যান্ডে প্রতিপক্ষের 'জোকার আট'র কাছে হেরে বিদায় নেন তিনি। শীর্ষ ২৭ জন অর্থপ্রাপ্ত খেলোয়াড়ের তালিকায় জায়গা করতে না পারায় কোনো প্রাইজমানিও পাননি।

দ্বিতীয় টুর্নামেন্টেও একই গল্প

প্রথম টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরও পোকার টেবিল ছাড়েননি নেইমার। তিনি সঙ্গে সঙ্গেই ১০ হাজার ব্রাজিলিৗ রিয়াল (প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা) বাই-ইন দিয়ে ১-ডে হাই রোলার টুর্নামেন্টে নাম লেখান, যার ফাইনালও একই দিন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দ্বিতীয় টুর্নামেন্টে নেইমার এক পর্যায়ে রিবেইরাও প্রেতোর খেলোয়াড় ডেইকসন আব্রিল, যিনি পোকার অঙ্গনে 'গোরদাও' নামে পরিচিত, তাকে একটি হ্যান্ডে হারান। তবে পরে সেই ডেইকসনই নেইমারকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেন।

শেষ পর্যন্ত ডেইকসন আব্রিল হাই রোলার টুর্নামেন্টের শিরোপা জিতে নেন এবং ২ লাখ ৪৫ হাজার ব্রাজিলিৗ রিয়াল (প্রায় ৬০ লাখ টাকা) পুরস্কার অর্জন করেন। তবে পুরস্কারজয়ী শেষ দশজনের তালিকায় ছিলেন না নেইমার। অর্থাৎ দুই টুর্নামেন্ট মিলিয়ে একদিনেই ৩৫ হাজার ব্রাজিলিৗ রিয়াল লোকসান করেন নেইমার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৮ লাখ টাকার মতো।

টুর্নামেন্টের বিস্তারিত তথ্য

দ্বিতীয় টুর্নামেন্টে ঠিক কখন নেইমার বিদায় নিয়েছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। প্রায় ১২ ঘণ্টাব্যাপী এই প্রতিযোগিতা বৃহস্পতিবার রাত ২টার দিকে শেষ হয়। তিনি ফাইনাল টেবিলে উঠতে পারলে ততক্ষণ পর্যন্ত খেলতেন, তবে সেটি নিশ্চিত করা সম্ভব হয়নি।

সান্তোস ক্লাবের অনুশীলন থেকে একদিনের ছুটি পেয়েই পোকার টুর্নামেন্টে অংশ নেন নেইমার। ভেনেজুয়েলা থেকে দলে ফেরার সূচিতে জটিলতা তৈরি হওয়ায় বুধবার খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার থেকে আবার অনুশীলনে ফেরার কথা রয়েছে সান্তোসের, যেখানে শনিবার ভিলা বেলমিরোতে চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু করবে দল। সেই ম্যাচেই সান্তোসের জার্সিতে আবার মাঠে নামার কথা রয়েছে নেইমারের।