ইতিহাস গড়তে মালয়েশিয়া যাচ্ছে আফঈদা-মারিয়াদের ক্লাব
ইত হ স গড়ত ম লয় শ - বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় গড়তে যাচ্ছে রাজশাহী স্টার্স। এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসির আয়োজিত কোনো প্রতিযোগিতায়
Table of Contents
রাজশাহী স্টার্সের ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে মালয়েশিয়ায়
Bangladailypost.com – ইত হ স গড়ত ম লয় শ – বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় গড়তে যাচ্ছে রাজশাহী স্টার্স। এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসির আয়োজিত কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি ক্লাব হিসেবে এই মর্যাদা অর্জন করেছে দলটি। বাংলাদেশ উইমেন্স ফুটবল লিগের অভিষেক মৌসুমেই চ্যাম্পিয়ন হওয়ার পর এএফসি উইমেন্স চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পেয়েছে রাজশাহী স্টার্স।
মালয়েশিয়ায় প্রিলিমিনারি রাউন্ডের প্রস্তুতি
আগামী ১৭ থেকে ২৩ আগস্ট তারিখের মধ্যে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এই লিগের প্রাথমিক রাউন্ড। গোলাম রব্বানি ছোটনের নেতৃত্বে দলটি ১৫ আগস্ট সকালে মালয়েশিয়ায় রওনা দেবে। প্রিলিমিনারি রাউন্ডের ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশের এই ক্লাব। গ্রুপে রয়েছে ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি।
রাজশাহী স্টার্সের প্রথম ম্যাচটি হবে ১৭ আগস্ট ভারতের ইস্টবেঙ্গলের বিপক্ষে। দলের হেড অব ফুটবল গোলাম রব্বানি ছোটন জানান, ভালোভাবে প্রস্তুতি নিয়েই ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে রাজশাহী স্টার্স এফসি।
নতুন ইতিহাস সৃষ্টি করবে আফঈদা-মারিয়া-মনিকা
ঋতুপর্ণাসহ বাংলাদেশের কয়েকজন নারী ফুটবলারের এএফসির প্রতিযোগিতায় অভিষেক ঘটেছে আগেই। তবে সেই অভিষেক ছিল ভুটানের ক্লাবের জার্সিতে। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো ক্লাবের জার্সিতে মর্যাদাপূর্ণ আসরে অভিষেক হবে আফঈদা খন্দকার, মারিয়া মান্দা ও মনিকা চাকমাসহ একঝাঁক নারী ফুটবলারের।
বাংলাদেশের নারী ফুটবলের আরেকটি ইতিহাসও তৈরি হবে এই প্রতিযোগিতার অংশ নেওয়ার মাধ্যমে। এশিয়ার এই আসরকে সামনে রেখে অভিজ্ঞ কোচ গোলাম রব্বানি ছোটনের অধীনে শনিবার থেকে শুরু হয়েছে ক্লাবটির অনুশীলন। শুক্রবার বাফুফেতে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছিল দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা।
ভালো প্রস্তুতি নিয়ে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে রাজশাহী স্টার্স এফসি।
Related Reading
Frequently Asked Questions
What is ইত হ স গড়ত ম লয় শ?
ইত হ স গড়ত ম লয় শ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ইত হ স গড়ত ম লয় শ matter?
ইত হ স গড়ত ম লয় শ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.