AMP
Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

অদ্ভুত কারণে স্থগিত লা লিগার ম্যাচ, এক দলের তীব্র আপত্তি

Published August 14, 2026 · Updated August 14, 2026 · By Jennifer Garcia - bangladailypost.com

Foto : Jennifer Garcia - bangladailypost.com

মাঠে ছত্রাকের কারণে স্থগিত লা লিগা ম্যাচ, ওসাসুনার তীব্র আপত্তি

Bangladailypost.com – অদ ভ ত ক রণ স থগ - সেল্টা ভিগো ও ওসাসুনার মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল লা লিগার মৌসুমের প্রথম ম্যাচটি। কিন্তু স্টেডিওমের গ্রাউন্ডে ছত্রাকজনিত সমস্যার কারণে খেলাটি স্থগিত করতে হয়েছে। রোববারের খেলাটি নতুন করে আগামী ২৭ আগস্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। দুই ক্লাবের সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে লা লিগা।

ওসাসুনার আপত্তির কারণ

নতুন সূচি ঘোষণার পরই ওসাসুনা তাদের আপত্তি জানিয়েছে। ক্লাবের দাবি, আগামী ২৭ আগস্ট খেলা আয়োজন করা তাদের স্বার্থের বিরোধী। এছাড়াও দুই ক্লাবের মধ্যে আগে যে সমঝোতা হয়েছিল, তাও এতে অকার্যকর হয়ে গেছে। ওসাসুনা জানিয়েছে, তারা মূলত ২৪ বা ২৫ সেপ্টেম্বর খেলা আয়োজনের বিষয়ে সম্মত হয়েছিল। আন্তর্জাতিক বিরতির সময় খেলা আয়োজন করলে দুই দলের সূচিতে অতিরিক্ত চাপ পড়ত না। এছাড়াও মৌসুমের শুরুতে খেলোয়াড়দের পুনরুদ্ধারের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যেত।

ওসাসুনা তাদের বিবৃতিতে বলেছে, ছত্রাকের কারণে মাঠের খারাপ অবস্থার বিষয়টি তারা বুঝতে পারছে। নির্ধারিত সময়ে ম্যাচটি আয়োজন সম্ভব না হওয়ায় সেল্টা ভিগোর প্রচেষ্টার প্রতিও তাদের সহানুভূতি রয়েছে।

সেল্টা ভিগোর অবস্থা

সেল্টা ভিগো জানিয়েছে, গত সপ্তাহেও লিগ কর্তৃপক্ষ মাঠ পরিদর্শন করেছিল। মাঠে ছড়িয়ে পড়া রোগ নির্মূলের জন্য চলমান কাজগুলোকে অনুমোদনও দেওয়া হয়েছিল। কিন্তু সাম্প্রতিক আবহাওয়ার কারণে মাঠের উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হয়েছে। শেষ পর্যন্ত ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছে সেল্টা।

ওসাসুনার অভিযোগ, লা লিগা ও আরএফইএফ দুই ক্লাবের সম্মতির বিষয়টি জানার পরও তাদের মতামত উপেক্ষা করে ২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবটি বলেছে, প্রাথমিকভাবে ম্যাচ স্থগিত হওয়ার কারণে যে দলটি নিজেদের নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন সূচিতেও সেই দলটিই আবার সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে।

শেষ মুহূর্তের সিদ্ধান্তের সমালোচনা

ম্যাচের মাঠ এস্তাদিও ডি বালাওডোস বুধবার পরিদর্শন করেন লা লিগার কর্মকর্তারা। ম্যাচ শুরুর মাত্র তিন দিন আগে স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার জন্য লা লিগা ও ফেডারেশনকে সমালোচনা করেছে ওসাসুনা। তাদের ভাষ্য, শেষ মুহূর্তে সূচি পরিবর্তনের ঘটনা এখন প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে, যা 'দূরদর্শিতা ও দায়িত্বশীলতার অভাবের' প্রতিফলন।

২৭ আগস্ট ম্যাচ আয়োজনের সিদ্ধান্তকে 'অগ্রহণযোগ্য ও অসম্মানজনক' বলেও উল্লেখ করেছে ওসাসুনা। বিবৃতির শেষ দিকে ক্ষোভ প্রকাশ করে ক্লাবটি বলেছে, 'এটা ফুটবল নয়-এটা লা লিগা।'

Related Reading

Frequently Asked Questions

What is অদ ভ ত ক রণ স থগ?

অদ ভ ত ক রণ স থগ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does অদ ভ ত ক রণ স থগ matter?

অদ ভ ত ক রণ স থগ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.