গুগলের বিশ্বমঞ্চে বাংলাদেশি দম্পতির ঐতিহ্যবাহী পোশাকে উপস্থিতি
Bangladailypost.com – শ ড় প ঞ জ ব ত – চলতি বছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা গুগল ম্যাপস অবদানকারীদের সম্মেলন কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬-এ অংশ নেওয়ার জন্য পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী পৃথকভাবে আমন্ত্রণ পেয়েছেন। প্রবাসী এই বাংলাদেশি দম্পতি গুগলের আন্তর্জাতিক অনুষ্ঠানে শাড়ি ও পাঞ্জাবি পরে দেশের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন। তাদের এই ঐতিহ্যবাহী বাঙালি পোশাক শুধু উপস্থিতিদের দৃষ্টি আকর্ষণই করেনি, বরং বাংলাদেশের সংস্কৃতি ও পরিচয়কে বিশ্বব্যাপী তুলে ধরার এক অনন্য বার্তাও দিয়েছে।
পরিচয় থেকে দাম্পত্য জীবন পর্যন্ত
২০১২ সালে বাংলাদেশে একটি সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে প্রথম পরিচয় হয় পাভেল ও সুমাইয়ার। পাভেলের ভাষ্য অনুযায়ী, সেটি ছিল ‘প্রথম দেখাতেই ভালোবাসা’। ২০১৩ সালে বিয়ের পর ২০১৫ সালে উচ্চশিক্ষার জন্য পাভেল মালয়েশিয়ায় চলে আসেন। অন্যদিকে, সুমাইয়া বাংলাদেশে থেকে উদ্যোক্তা, কমিউনিটি লিডার ও সমাজকর্মী হিসেবে কাজ চালিয়ে যান। দুই দেশে অবস্থান করলেও গুগল লোকাল গাইডস কমিউনিটিকে ঘিরেই তাদের বন্ধন আরও দৃঢ় হয়।
ভালোবাসা দিবস উপলক্ষে গুগল লোকাল গাইডস একসময় ‘মিট দ্য কাপল দ্যাট গাইডস টুগেদার’ শিরোনামে এই দম্পতিকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তাদের দাম্পত্য জীবনের পাশাপাশি সমাজসেবা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং গুগল ম্যাপসের মাধ্যমে বিশ্বজুড়ে মানুষের উপকারে অবদানের গল্প তুলে ধরা হয়।
আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্জন
তাদের দীর্ঘদিনের অবদান আন্তর্জাতিক অঙ্গনেও স্বীকৃতি পেয়েছে। প্রযুক্তি পেশাজীবী পাভেল সারওয়ার ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তরে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিট-এ অংশ নেন। পরে তাকে গুগল লোকাল গাইডসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিওতেও তুলে ধরা হয়। ২০২১ সালে তিনি কমিউনিটি বিল্ডার ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড অর্জন করেন। এছাড়া ২০২৫ সালে কানেক্ট লাইভ টোকিও-তেও অংশ নেন।
অন্যদিকে, শেখার প্রতিবন্ধকতা (লার্নিং ডিসঅ্যাবিলিটি) নিয়ে গবেষণারত সুমাইয়া জাফরিন চৌধুরী ২০২০ সালে হেল্পফুল হিরো ক্যাটাগরিতে গাইডিং স্টার অ্যাওয়ার্ড লাভ করেন। তিনি গুগল লোকাল গাইডসের কানেক্ট মডারেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে গুগলের সদর দপ্তরে অনুষ্ঠিত লোকাল গাইডস সামিট ও কানেক্ট লাইভে অংশ নেন তিনি। পরে ২০২৩ সালে কানেক্ট মডারেটর কনভারসেশন এবং ২০২৫ সালে কানেক্ট লাইভ টোকিও-তেও অংশগ্রহণ করেন।
২০১৭ সালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গুগল তাকে ‘ইনস্পায়ারিং ওম্যান’ হিসেবে বিশেষভাবে তুলে ধরে। ২০২৩ সালে ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত দম্পতিদের বিশেষ ফিচার এবং বাংলা নববর্ষ উপলক্ষে ‘হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার’ অনুষ্ঠানেও তাকে স্থান দেওয়া হয়।
গুগল ম্যাপসের মাধ্যমে বিশ্বজুড়ে সেবা
পাভেল ও সুমাইয়ার কাছে গুগল ম্যাপস এবং লোকাল গাইডস শুধু একটি ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, বরং এটি তাদের দৈনন্দিন জীবনের অংশ। নতুন জায়গা ঘুরে দেখা, ভ্রমণের পরিকল্পনা, রিভিউ লেখা, ছবি ও ভিডিও আপলোড করা এবং মানচিত্র হালনাগাদ সবকিছুই তারা করেন মানুষের উপকারের লক্ষ্য নিয়ে। বর্তমানে মালয়েশিয়ায় বসবাসরত এই দম্পতি বিশ্বের বিভিন্ন দেশের নতুন লোকাল গাইডদের অনুপ্রাণিত করে চলেছেন।
তাদের বিশ্বাস, একটি তথ্যসমৃদ্ধ রিভিউ, একটি সঠিক ম্যাপ এডিট কিংবা একটি দরকারি ছবি বা ভিডিও অসংখ্য মানুষের সিদ্ধান্ত গ্রহণকে সহজ করে দিতে পারে।
তাদের এই যাত্রা শুধু গুগল ম্যাপসে পথ দেখানোর গল্প নয়; এটি বিশ্বদরবারে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরারও এক অনন্য উদাহরণ।
Related Reading
Frequently Asked Questions
What is শ ড় প ঞ জ ব ত?
শ ড় প ঞ জ ব ত is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does শ ড় প ঞ জ ব ত matter?
শ ড় প ঞ জ ব ত matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.