Probash

মিশরে প্রবেশে ভিসা সুবিধা পাচ্ছে ১১৮টি দেশের মানুষ

ম শর প রব শ ভ স - মিশর সরকার আগামী মাসে একটি উন্নত ডিজিটাল ভিসা ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে দেশটির পর্যটন খাতকে আরও গতিশীল করা এবং

Desk Probash
Published July 24, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Daniel Williams - bangladailypost.com

মিশরে নতুন ডিজিটাল ভিসা ব্যবস্থা শীঘ্রই চালু হচ্ছে

Bangladailypost.com – ম শর প রব শ ভ স – মিশর সরকার আগামী মাসে একটি উন্নত ডিজিটাল ভিসা ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে দেশটির পর্যটন খাতকে আরও গতিশীল করা এবং বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানো হবে। নতুন এই ব্যবস্থার আওতায় ১১৮টি দেশের নাগরিক মিশরের বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পাবেন। সোমবার (২০ জুলাই) টেলিভিশন চ্যানেল এক্সট্রা নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্বমন্ত্রী শরীফ ফাতহি এ তথ্য জানান।

কিভাবে কাজ করবে নতুন ব্যবস্থা

মন্ত্রী বলেন,

এতদিন বিদেশি যাত্রীরা বিমানবন্দরে পৌঁছে ভিসার স্টিকার কিনে নির্ধারিত ফি পরিশোধ করতেন। নতুন ব্যবস্থায় সেই প্রক্রিয়ার পরিবর্তে কিউআর (QR) কোডভিত্তিক ডিজিটাল সিস্টেম চালু করা হবে।

ভ্রমণকারীরা মিশরে পৌঁছানোর সর্বোচ্চ ৪৮ ঘণ্টা আগে অনলাইনে ভিসার আবেদন ও ফি পরিশোধ করতে পারবেন। আবেদন সম্পন্ন হলে তাদের একটি কিউআর কোড দেওয়া হবে, যা বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা স্ক্যান করে দ্রুত ভিসা অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন করবেন। প্রয়োজনে ট্যুর অপারেটররাও তাদের গ্রাহকদের পক্ষে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

নতুন ব্যবস্থায় যাত্রীরা বিমানবন্দরের সেলফ-সার্ভিস কিয়স্ক, নির্ধারিত ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যক্তিগত তথ্য জমা দিতে পারবেন। এরপর অনলাইনে ভিসা ও সার্ভিস ফি পরিশোধ করে একটি কিউআর কোড সংগ্রহ করবেন, যা আগমনের পর পাসপোর্ট নিয়ন্ত্রণ কেন্দ্রে স্ক্যান করা হবে।

ই-ভিসা ও নতুন ব্যবস্থার সমন্বয়

মন্ত্রী আরও জানান, বর্তমানে চালু থাকা ই-ভিসা (e-Visa) ব্যবস্থাও বহাল থাকবে। ফলে ই-ভিসা এবং নতুন ডিজিটাল অন-অ্যারাইভাল উভয় ব্যবস্থাই সমান্তরালভাবে পরিচালিত হবে। এর ফলে বিমানবন্দরে ভিড় ও দীর্ঘ সারি উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করছে সরকার।

শরীফ ফাতহি বলেন, নতুন প্ল্যাটফর্মটি আগস্টের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে চালু হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রস্তুতির কাজ শেষ পর্যায়ে রয়েছে। সরকারের পূর্বঘোষণা অনুযায়ী, নতুন ডিজিটাল ভিসা-অন-অ্যারাইভাল প্ল্যাটফর্ম প্রথমে কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হবে। পরে ধাপে ধাপে দেশের অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরেও এটি সম্প্রসারণ করা হবে।

ভিসা সুবিধা নির্ধারণের মানদণ্ড

মন্ত্রী জানান, কোন কোন দেশের নাগরিক অন-অ্যারাইভাল ভিসা পাবেন, তা নিরাপত্তা, পর্যটন সম্ভাবনা এবং পারস্পরিক কূটনৈতিক সুবিধাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে নির্ধারণ করা হয়। এ বিষয়ে বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে গঠিত একটি কমিটি সিদ্ধান্ত গ্রহণ করে। বর্তমানে মিশর বিভিন্ন ভিসা সুবিধার মাধ্যমে বাংলাদেশসহ প্রায় ১৮০টি দেশের নাগরিককে সহজ শর্তে প্রবেশের সুযোগ দিচ্ছে। সরকার ভবিষ্যতে আরও বেশি দেশের জন্য ভিসা সুবিধা সম্প্রসারণের পরিকল্পনাও করছে।

মিশর সরকার মনে করছে, এই ডিজিটাল ব্যবস্থা চালু হলে ভিসা প্রক্রিয়াকরণের সময় উল্লেখযোগ্য ভাবে কমবে, বিমানবন্দরের চাপ হ্রাস পাবে এবং বিদেশি পর্যটকদের জন্য আগমনের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

পূর্ববর্তী পদক্ষেপসমূহ

২০২২ সাল থেকে পর্যায়ক্রমে বিদেশিদের জন্য প্রবেশ-প্রক্রিয়া সহজ করে আসছে মিশর। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অথবা শেনজেনভুক্ত কোনো দেশের বৈধ ও পূর্বে ব্যবহৃত ভিসাধারীদের জন্যও বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়। এছাড়া ২০২৩ সালে পাঁচ বছরের মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর পাশাপাশি শার্ম আল-শেখ ও তাবাসহ কয়েকটি পর্যটন গন্তব্যে বিশেষ প্রবেশ সুবিধাও চালু করা হয়।

Leave a Comment