Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

ইতালিতে বাড়ছে অপরাধপ্রবণতা, উদ্বেগে প্রবাসী বাংলাদেশিরা

Published August 13, 2026 · Updated August 13, 2026 · By Elizabeth Martin - bangladailypost.com

Foto : Elizabeth Martin - bangladailypost.com

ইতালিতে বাংলাদেশি সম্প্রদায়ের সংকট: অপরাধ ও ভাবমূর্তির সংঘাত

Bangladailypost.com – ইত ল ত ব ড়ছ অপর ধপ - ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে অপরাধমূলক কার্যক্রম দ্রুত বাড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় আইন লঙ্ঘন ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে সাধারণ ও নিরপরাধ প্রবাসীরা চরম ক্ষোভ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। দীর্ঘ ৪৬ বছর ধরে গড়ে ওঠা এই সম্প্রদায়ের ইতিবাচক ছবি এখন বড় ধরনের সংকটে পড়েছে বলে প্রবাসীরা মনে করছেন।

ইতালিতে বাংলাদেশের প্রায় ৬৪টি জেলার আঞ্চলিক সমিতি রয়েছে। পদের আশায় একাধিক জেলা থেকে একাধিক কমিটি গঠিত হলেও প্রবাসীদের কল্যাণে এদের ভূমিকা তেমন উল্লেখযোগ্য নয়। মূলত বার্ষিক বনভোজনের মধ্যেই তাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকে। সম্প্রতি ত্রিপল মার্ডার, সামাজিক যোগাযোগমাধ্যমের বিষয়বস্তু নির্মাতা বনি আমিনের ওপর হামলা এবং শিল্পী সালমা আক্তারের অনুষ্ঠানে হাতাহাতির মতো অপ্রীতিকর ঘটনা ঘটলেও কমিউনিটি সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিরোধমূলক কোনো উদ্যোগ দেখা যায়নি।

হত্যাকাণ্ড ও পলাতক অভিযুক্ত

গত ২৬ জুন ইতালি প্রবাসী শাহাদাত হোসেনের হাতে একই পরিবারের স্বামী, স্ত্রী ও এক শিশুকন্যা নির্মমভাবে খুন হন। এই ঘটনার এক মাস পেরিয়ে গেলেও মূল অভিযুক্ত এখনও পলাতক এবং ইতালীয় পুলিশ তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ ওয়েবসাইটে তার ছবি প্রকাশ করা হয়েছে। স্থানীয় প্রশাসনের ধারণা, অভিযুক্তকে আত্মগোপনে থাকতে কমিউনিটিরই কেউ সহযোগিতা করছে, যা নিয়ে প্রশাসনের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।

গত ১১ আগস্ট নিহত কামালের পরিবারের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে বিপুল সংখ্যক ইতালীয় নাগরিক উপস্থিত হয়ে সমবেদনা জানালেও বাংলাদেশিদের উপস্থিতি ছিল নামমাত্র। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক প্রবাসী বলেন,

সব জায়গায় ব্যক্তিগত স্বার্থ দেখলে চলে না। এমন ট্র্যাজেডিতেও প্রবাসীদের নগণ্য উপস্থিতি বাংলা কমিউনিটির ভঙ্গুর অবস্থাকেই প্রকাশ করে।

রোমে বনি আমিনের ওপর পরিকল্পিত হামলা

অন্যদিকে, এই হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই অস্ট্রেলীয় নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর রোমের বাংলাদেশি অধ্যুষিত তরপিনাত্তারা এলাকায় হামলার ঘটনা ঘটে। রাজনৈতিক মতাদর্শগত কারণে গত ২১ জুলাই রাতে একা পেয়ে তার ওপর এই পরিকল্পিত হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রমাণ সংগ্রহ করে ইতালীয় পুলিশ বিষয়টি তদন্ত করছে।

কলামিস্ট ও সাংবাদিক পলাশ রহমান জানান, দীর্ঘদিনের সততার মাধ্যমে ইতালিতে তৈরি হওয়া সুনাম আজ অর্থ ও নথি জালিয়াতি, হামলা এবং হত্যাকাণ্ডের মতো অপরাধে হুমকির মুখে। এর নেতিবাচক প্রভাব স্থানীয় শ্রমবাজারে পড়তে পারে। সমস্যা সমাধানে দূতাবাস ও স্থানীয় সংগঠনগুলোকে সাথে নিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ইতালি বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক সোহাগ খান জানান, রাজনৈতিক বা ব্যক্তিগত মতভিন্নতা থাকলেও প্রবাসে তা সহিংসতায় রূপ নেওয়া অনুচিত। প্রবাসে দেশের ভাবমূর্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। মুষ্টিমেয় অপরাধীর কারণে স্থানীয় সমাজে যেন সাধারণ প্রবাসীরা হেয় না হন, সেজন্য ইতালীয় প্রশাসন ও বাংলাদেশ দূতাবাসের দ্রুত ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন সাধারণ প্রবাসীরা। এ বিষয়ে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Related Reading

Frequently Asked Questions

What is ইত ল ত ব ড়ছ অপর ধপ?

ইত ল ত ব ড়ছ অপর ধপ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ইত ল ত ব ড়ছ অপর ধপ matter?

ইত ল ত ব ড়ছ অপর ধপ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.