সোহরাওয়ার্দী কলেজের সামনে জকসু স্বাস্থ্য সম্পাদকসহ সাতজনের ওপর হামলা
Bangladailypost.com – জকস র স ব স থ য – বুধবার সন্ধ্যায় সোহরাওয়ার্দী কলেজের সামনে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূর মোহাম্মদসহ অন্তত সাতজন আহত হয়েছেন। ঘটনার সময় সন্ধ্যা সাড়ে ছয়টা।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবারের হামলায় আহত ইনকিলাব মঞ্চের এক নারী শিক্ষার্থীকে দেখতে যেতে গিয়েই এই হামলার শিকার হন সংগঠনের সদস্যরা।
হামলার বিবরণ
নূর মোহাম্মদ জানান, তিনি ফল কিনে ইনকিলাব মঞ্চের এক আপুকে দেখতে যাচ্ছিলেন, যিনি গতকালের হামলায় আহত হয়েছিলেন। পাঁচজন সদস্য সোহরাওয়ার্দী কলেজের সামনে অপেক্ষা করছিলেন। হঠাৎ ২০ থেকে ২৫ জন তাদের ঘিরে ফেলে। ভিডিও কলে কারও কাছ থেকে নিশ্চিত হন যে এটি জকসুর স্বাস্থ্য সম্পাদক। পরিচয় নিশ্চিত হওয়ার পর লাঠি ও কাঠের টুকরো নিয়ে হামলা চালানো হয়।
অত্যন্ত নির্মমভাবে আমাদের মারধর করা হয়েছে। পেটানোর একপর্যায়ে আমরা রাস্তায় শুয়ে পড়ি। কিন্তু শুয়ে পড়ার পরও তারা ক্ষান্ত হননি, অনবরত লাথি মারতে থাকে এবং পালা, পালা বলে চিৎকার করতে থাকে।
অন্যতম আহতের বরাত
জবি ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন তাসিন জানান, মাগরিবের আজানের কিছুক্ষণ আগে জবি ইনকিলাব মঞ্চের পাঁচ সদস্য আহত মিমকে দেখতে যেতে সোহরাওয়ার্দী কলেজের বিপরীতে দাঁড়িয়ে ইমু আপুর জন্য অপেক্ষা করছিলেন। এসময় জবির দুজন শিক্ষার্থী বাসায় যাওয়ার পথে তাদের দেখে আলাপ শুরু করেন।
এরপর ১৫-২০ জনের একটি দল (পরে জানতে পারি সোহরাওয়ার্দী ছাত্রদলের জসিম গ্রুপ) আমাদের সামনে এসে জিজ্ঞেস করে আমরা কোথায় পড়ি। একই সঙ্গে ভিডিও কলে থাকা একজনকে দেখিয়ে বলে ভাই দেখেন তো এ জকসুর স্বাস্থ্য সম্পাদক কি না! ওপার থেকে ইতিবাচক সাড়া আসার পরপরই তারা কাঠের খুন্তি দিয়ে আমাদের পেটাতে থাকেন।
তাসিন আরও জানান, নূর ভাইকে টার্গেট করে প্রথমে সিঁড়ির ওপর ফেলে মাথা, হাত ও পায়ে গিরা পেটানো হয়। দ্বিতীয় ধাপে তাকে রাস্তায় ফেলে অমানুষিকভাবে পেটানো হয়। হামলায় তার ছোট ভাই রাকিব, আলফাজ ও আবু বকর জখম হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন। হামলার সময় তাসিন নিজে পালিয়ে একটি মার্কেটের আন্ডারগ্রাউন্ডের দোকানে আশ্রয় নেন এবং পরে নিরাপদ স্থানে পৌঁছান।
প্রতিক্রিয়া
এ বিষয়ে জকসু জিএস ও ছাত্র শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি আব্দুল আলিম আরিফ বলেন, প্রশাসনের কাছে দাবি, হামলাকারীদের এখনই বিচারের আওতায় আনুন।
এ বিষয়ে জানতে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে হামলার অভিযোগ অস্বীকার করে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, গতকালের ঘটনার পর থেকে আমি অসুস্থ। বিকেলে কলেজে কেউ থাকার কথা না। তবে আমি খোঁজ নিয়ে জানাচ্ছি।
Related Reading
Frequently Asked Questions
What is জকস র স ব স থ য?
জকস র স ব স থ য is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does জকস র স ব স থ য matter?
জকস র স ব স থ য matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.