Opinion

নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে ভাঙতে হবে নীরবতার সংস্কৃতি

ন র পদ শ ক ষ ঙ - জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের ওপর। সুস্থ জাতি গঠনের জন্য প্রয়োজন শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল শিশু। শিশুদের সার্বিক সুস্থতা নিশ্চিত করে

Desk Opinion
Published August 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Elizabeth Martin - bangladailypost.com
Table of Contents
  1. শিশুদের নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে নীরবতা ভাঙতে হবে
  2. Related Reading
  3. Frequently Asked Questions

শিশুদের নিরাপদ শিক্ষাঙ্গন গড়তে নীরবতা ভাঙতে হবে

Bangladailypost.com – ন র পদ শ ক ষ ঙ – জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের ওপর। সুস্থ জাতি গঠনের জন্য প্রয়োজন শারীরিক ও মানসিকভাবে সুস্থ-সবল শিশু। শিশুদের সার্বিক সুস্থতা নিশ্চিত করে বেড়ে ওঠার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন পারিবারিক ও প্রাতিষ্ঠানিক সুস্থ পরিবেশ। অথচ সম্প্রতি শিশু শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের নির্যাতনের খবর উদ্বেগজনকভাবে সামনে আসছে, যা তাদের সুস্থ মানসিক বিকাশের বড় অন্তরায়। বিষয়টি প্রতিটি বিবেকবান মানুষকে গভীরভাবে পীড়িত ও বিচলিত করছে।

যারা গড়ে তুলবে, তারা নির্যাতন করছে

বিশেষ করে আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানরত একাংশ শিশু শিক্ষার্থী অকথ্য নির্যাতনের শিকার হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, শিশু শিক্ষার্থীরা তাদের এবং তাদের অভিভাবকদের সবচেয়ে ভরসার মানুষ—অর্থাৎ কতিপয় ওস্তাদ, শিক্ষক বা হুজুরের দ্বারাই নির্যাতিত হচ্ছে বলে অভিযোগ উঠছে।

যে ব্যক্তি মানবসন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্বে নিয়োজিত, তিনি নিজেই যদি নির্যাতনকারী, নির্যাতনের সমর্থক কিংবা নির্যাতককে প্রশ্রয়দাতা হন, তাহলে তাঁর কাছ থেকে আমাদের সন্তানেরা কী ধরনের শিক্ষা অর্জন করবে?

অতীত ও বর্তমানের তুলনা

যুগ যুগ ধরেই শিশু শিক্ষার্থীরা কমবেশি শারীরিক, মানসিক ও অন্যান্য ধরনের নির্যাতনের শিকার হয়ে আসছে। এসব নির্যাতনের বৈচিত্র্য ও নিকৃষ্টতা বর্ণনা করা যেমন কঠিন, তেমনি বিব্রতকরও। অতীতে অভিভাবকেরা তুলনামূলকভাবে কম সচেতন ছিলেন, আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও ছিল কম। নির্যাতিতদের মুখ খোলার পরিবেশও ছিল আরও প্রতিকূল।

প্রচারমাধ্যমের সীমাবদ্ধতার কারণে নির্যাতনের বহু ঘটনা, বিশেষ করে লজ্জাজনক দিকগুলো, হয় কম ঘটত, নতুবা কম প্রকাশ পেত। এখনও আমরা যতটুকু জানতে পারছি, বাস্তবে তার চেয়ে অনেক বেশি নির্যাতন সংঘটিত হচ্ছে বলে ধারণা করা যায়। শিশুদের নির্ভয়ে ও নির্দ্বিধায় কথা বলার সুযোগ দিয়ে নিবিড় তদন্ত করা হলে আরও অনেক ভয়াবহ তথ্য সামনে আসতে পারে।

সমাজের অস্বীকার ও সরে যাওয়া

বিভিন্ন সংবাদমাধ্যমে অনুসন্ধান করলেই শিশু নির্যাতনের অসংখ্য মর্মান্তিক ঘটনার সন্ধান পাওয়া যায়। এসব ঘটনার সামান্য অংশও যদি সত্য হয়, তাহলেও বোঝা যায়—কত ভয়াবহ নির্যাতন কোথায় এবং কীভাবে সংঘটিত হচ্ছে। সামান্য বিবেক ও ধর্মীয় মূল্যবোধ থাকলেই উপলব্ধি করা যায়, এর প্রতিকার কতটা জরুরি।

সর্বক্ষেত্রে শিশু শিক্ষার্থীদের জন্য এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে তারা নির্দ্বিধায়, নির্ভয়ে এবং নিরাপদে সবকিছু খুলে বলতে পারে। একই সঙ্গে তাদের বক্তব্য মনোযোগ ও গুরুত্বসহকারে শোনার মানসিকতাও গড়ে তুলতে হবে। তবেই নির্যাতনের প্রকৃত চিত্র সামনে আসবে। তবেই গড়ে উঠবে কার্যকর প্রতিরোধব্যবস্থা এবং নিশ্চিত হবে এর টেকসই প্রতিকার।

সবচেয়ে পরিতাপের বিষয় হলো, নির্যাতনের শিকার বহু নিষ্পাপ শিশু যখন বিষণ্নতা, মানসিক আঘাত কিংবা বিকৃত মানসিকতা নিয়ে বেড়ে উঠছে, তখন আমরা কেউ বলছি—এসব সত্য নয়, সবই অপপ্রচার। কেউ বলছি—এ ধরনের ঘটনা দু-একটি হতেই পারে, এগুলো আলোচনার বিষয় নয়। কেউ দাবি করছি—এসব স্কুল-কলেজে বেশি হয়, আবার অন্যরা বলছি—মাদ্রাসায় বেশি হয়। কেউ আশ্রমকে দায়ী করছি। অর্থাৎ আমরা নিজের দোষ গোপন করছি, অন্যের দোষ প্রচার করছি।

শিশুদের অসহায়ত্ব ও পরিণতি

আমাদের কারও কারও মানসিকতা এমন যে, অন্যরা অপকর্ম করলে আমরাও করতে পারি। অন্যদের তুলনায় কিছুটা কম করেছি—এটুকু বলতে পারলেই যেন আমরা ভালো। আমাদের মতাদর্শ বা প্রতিষ্ঠানের কেউ অপরাধ করলে আমরা হয় তার পক্ষ নিই, নতুবা নীরব থাকি। এই পক্ষপাতদুষ্ট ও অপরাধপ্রবণ মানসিকতার কারণেই অপরাধীরা আরও সাহসী হয়ে ওঠে, আরও সুযোগ পায়, বিচার এড়িয়ে যায় এবং ক্রমে বেপরোয়া হয়ে ওঠে।

অথচ নির্যাতিত শিশুটি যদি নিজের সন্তান হতো, তাহলে আমরা কান্নাকাটি করতাম, হাহাকার করতাম এবং কঠোর বিচার দাবি করতাম। কিন্তু সব শিশুকে নিজের সন্তানের মতো ভাবতে আমরা এখনও শিখিনি। নির্যাতিত শিশুরা এতটাই অসহায় যে, তারা সবকিছু খুলে বলতে পারে না, নির্যাতনের পরিবেশ থেকে সরে আসতে পারে না, এমনকি নিজেদের রক্ষাও করতে পারে না।

তারা নিজের ইচ্ছার বা পছন্দে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয় না। তারা হতো বলতে পারে, ‘আমি এই প্রতিষ্ঠানে পড়ব না।’ কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাদের সেই কথার মূল্য দেওয়া হয় না, প্রকৃত কারণ অনুসন্ধানও করা হয় না। বরং শিশুটিকেই দুষ্টু, অলস, অমনোযোগী কিংবা ফাঁকিবাজ হিসেবে চিহ্নিত করা হয়। অনেক সময়ে তাকে মারধর করে আবার সেই প্রতিষ্ঠানে পাঠানো হয় অথবা অন্য প্রতিষ্ঠানে ভর্তি করানো হয়, যেখানে হয়তো অপেক্ষা করে আরেক ধরনের নির্যাতন।

শিক্ষার প্রতি শ্রদ্ধা হারানো শিশু

নিষ্পাপ শিশুরা ধীরে ধীরে নিজের ভেতরেই গুটিয়ে যায়। তারা অনেক সময়ে সবকিছু মেনে নিতে বাধ্য হয়। এর ফলে অনেকেই অভিভাবক, ওস্তাদ, শিক্ষক, শিক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। তাদের কাছে শিক্ষার মহত্ত্বও ম্লান হয়ে যায়। কেউ কেউ পরবর্তী সময়ে একই ধরনের আচরণ রপ্ত করে, আবার কেউ প্রতিবাদী হয়ে ওঠে। ফলে মাঝেমধ্যে চরম নির্যাতনে গুরুতর আহত কিংবা নিহত হওয়ার খবর সামনে আসে। কিন্তু এর বাইরের অসংখ্য ঘটনা আমাদের অজানাই থেকে যায়। কারণ, এ বিষয়ে পর্যাপ্ত গবেষণা নেই, নেই নির্ভরযোগ্য তথ্য-উপাত্তও।

শিশুমনোবিজ্ঞান সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবে অনেকে শারীরিক ও মানসিক নির্যাতনকে শাসন বলে মনে করেন। কিন্তু যে নির্যাতনে অঙ্গহানি ঘটে, যে নির্যাতনের কথা লজ্জায় বলা যায় না, তাকে কোনো যুক্তিতেই শাসন বলা চলে না। তাহলে এ ধরনের অপরাধের বিচারের দাবিতে সবার অবস্থান কি স্পষ্ট হওয়া উচিত নয়? এখানে অপরাধীর পক্ষ নেওয়া তো দূরের কথা, নীরব থাকাও কি অনৈতিক নয়? মন্দ বিষয় নিয়ে আলোচনা যত কম করা যায়, ততই ভালো। কিন্তু এই নীরবতা ভাঙতে হবে, শিশুদের কণ্ঠস্বর শুনতে হবে।

Frequently Asked Questions

What is ন র পদ শ ক ষ ঙ?

ন র পদ শ ক ষ ঙ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ন র পদ শ ক ষ ঙ matter?

ন র পদ শ ক ষ ঙ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment