Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

নিহত ২ কর্মকর্তার পরিবারকে সহযোগিতার আশ্বাস এনবিআরের

Published May 16, 2026 · Updated July 21, 2026 · By Jennifer Garcia - bangladailypost.com

Foto : Jennifer Garcia - bangladailypost.com

নিহত ২ কর্মকর্তার পরিবারকে সহযোগিতার আশ্বাস এনবিআরের

Bangladailypost.com – ন হত ২ কর মকর ত র - জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান কুমিল্লায় নিহত কর্মকর্তা বুলেট বৈরাগী এবং নওগাঁয় মৃত মো. জুনায়েদের পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। শনিবার (১৬ মে) রাজধানীর আগারগাঁওয়ে তিনি বুলেট বৈরাগী ও জুনায়েদের পরিবারের সদস্যদের সাক্ষাৎ করেন। এ সময় দুই পরিবারের পাশে থাকা ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।

বুলেট বৈরাগী কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। গত ১১ এপ্রিল তিনি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন। পরদিন সকালে তার রক্তাক্ত মরদেহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়োকের কোটবাড়ী এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে পুলিশ উদ্ধার করে।

মো. জুনায়েদ ঢাকা কাস্টমসে কর্মরত ছিলেন। গত ৪ ফেব্রুয়ারি ভোরের দিকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে তার মরদেহ ফেলে রেখে পিকআপে করে পালিয়ে যান কয়েকজন সন্দেহভাজন।