News

জাবিতে স্থানীয়দের চলাচলে লাগবে বৈধ পাস

og_1778857753_6a07371937a7e

Bangladailypost.com – জ ব ত স থ ন য়দ – জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ-প্রাণনাশের চেষ্টার ঘটনার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আশেপাশের স্থানীয় বাসিন্দাদের চলাচলে বৈধ পাস বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাতায়াত করতে হলে নির্ধারিত ফরম পূরণ করে অনুমোদিত পাস সংগ্রহ করতে হবে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম। তিনি বলেন, ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের স্বার্থে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে এ নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকার, বিশেষ করে আমবাগান, গেরুয়া ও ইসলামনগর এলাকার যেসব ব্যক্তি নিয়মিত ক্যাম্পাসের ভেতর দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে যাতায়াত করেন, তাদের প্রথমবার প্রবেশের সময় নির্ধারিত ফরম পূরণ করতে হবে। এরপর প্রশাসনের পক্ষ থেকে তাদের বৈধ পাস দেওয়া হবে। পরবর্তীতে ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের কাছে সেই পাস প্রদর্শন করে তারা চলাচল করতে পারবেন। কিন্তু তারা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ঘোরাফেরা করতে পারবে না। তিনি আরও বলেন, বহিরাগতদেরও পরিচয়পত্র প্রদর্শন, লগবুকে তথ্য লিপিবদ্ধ ও স্বাক্ষরের মাধ্যমে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে বলে জানান প্রক্টর। নিরাপত্তা জোরদারে অন্যান্য সিদ্ধান্তগুলো হলো- কুইক রেসপন্স টিম গঠন, নিরাপত্তা হটলাইন চালু, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বহন বাধ্যতামূলক, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ, নির্মাণ শ্রমিকদের আইডি কার্ড, দোকান কর্মচারী এবং নির্মাণ প্রকল্পের শ্রমিকদের পরিচয়পত্র বহন, ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ, নিরাপত্তা প্রহরী ও আনসার সদস্য বৃদ্ধি, গেইট, সীমানা প্রাচীর নির্মাণ ও আলোর ব্যবস্থা জোরদার, ঝুঁকিপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপন, আলবেরুনী হলের টিনশেড ভবন অপসারণ, সাইবার বুলিং ও র্যাগিং প্রতিরোধ কমিটি গঠন। সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানসহ সহকারী প্রক্টররা উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার (১২ মে) রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক দুষ্কৃতিকারী কর্তৃক এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ উঠে। মো.

রকিব হাসান প্রান্ত/এমএন/এএসএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *