Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

ঈদুল আজহা: গাবতলী পশুহাট পরিদর্শনে র‍্যাব

Published May 24, 2026 · Updated July 21, 2026 · By Daniel Williams - bangladailypost.com

Foto : Daniel Williams - bangladailypost.com

Bangladailypost.com – ঈদ ল আজহ - রাজধানীর অন্যতম বৃহৎ গাবতলী পশুহাট পরিদর্শনে এসেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টার পর রাজধানীর গাবতলী পশুহাট পরিদর্শনে আসেন র‌্যাব ফোর্সেসের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ। জান যায়, ঈদুল আজহা সামনে রেখে পশুহাটগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জালটাকা প্রতিরোধ এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে র‍্যাব সদস্যরা হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং হাটে আগত ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। এ সময় জালটাকা শনাক্তে সতর্কতা অবলম্বন, নির্ধারিত স্থানে পশু কেনাবেচা এবং সন্দেহজনক কোনো কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়। এদিকে দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ২৮ মে। এরই মধ্যে ঈদ উদযাপনের প্রস্তুতিও শুরু হয়ে গেছে।