Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

সবচেয়ে বেশি লোডশেডিং ময়মনসিংহে, কম ঢাকায়

Published August 13, 2026 · Updated August 13, 2026 · By Elizabeth Martin - bangladailypost.com

Foto : Elizabeth Martin - bangladailypost.com

সন্ধ্যার পিক ঘণ্টায় জোনভিত্তিক লোডশেডিং বিশ্লেষণ

Bangladailypost.com – সবচ য় ব শ ল ডশ ড - বুধবার (১২ আগস্ট) রাত ৯টার পিক আওয়ারে দেশের বিদ্যুৎ গ্রিডে উল্লেখযোগ্য ঘাটতি দেখা দিয়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, মোট ৯টি জোনে বিদ্যুৎ সরবরাহের বাইরে ছিল ৩ হাজার ৭ মেগাওয়াট। একই সময়ে সারা দেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১৮ হাজার ১০৮ মেগাওয়াট। অর্থাৎ সামগ্রিকভাবে চাহিদার প্রায় ১৬ দশমিক ৬ শতাংশ বিদ্যুৎ লোডশেডিংয়ের আওতায় পড়েছিল।

সর্বোচ্চ অনুপাতে লোডশেডিং ময়মনসিংহে

জোনভিত্তিক তথ্য বিশ্লেষণে স্পষ্ট হয় যে, চাহিদার তুলনায় সবচেয়ে বেশি লোডশেডিং হয়েছে ময়মনসিংহ জোনে। এই অঞ্চলে বিদ্যুতের চাহিদা ছিল ১ হাজার ৬০৩ মেগাওয়াট। এর মধ্যে ৪৯০ মেগাওয়াট লোডশেডিং করা হয়েছে। অর্থাৎ ময়মনসিংহের মোট চাহিদার প্রায় ৩০ দশমিক ৬ শতাংশ বিদ্যুৎ সরবরাহের বাইরে ছিল।

চাহিদার তুলনায় লোডশেডিংয়ের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে বরিশাল জোন। এখানে ৫৭৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৫২ মেগাওয়াট লোডশেডিং হয়েছে, যা মোট চাহিদার প্রায় ২৬ দশমিক ৩ শতাংশ।

অন্যান্য জোনের পরিস্থিতি

রংপুরে ১ হাজার ২৭২ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২৯৬ মেগাওয়াট লোডশেডিং হয়েছে, অর্থাৎ প্রায় ২৩ দশমিক ৩ শতাংশ। সিলেটে ৮২৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে ১৯১ মেগাওয়াট লোডশেডিং হয়েছে, যা প্রায় ২৩ দশমিক ২ শতাংশ।

এছাড়া কুমিল্লা জোনে ১ হাজার ৭৪৩ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৩৬৮ মেগাওয়াট লোডশেডিং হয়েছে। চাহিদার হিসাবে এটি প্রায় ২১ দশমিক ১ শতাংশ। রাজশাহীতে ১ হাজার ৮৮৬ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৩৬১ মেগাওয়াট, অর্থাৎ প্রায় ১৯ দশমিক ১ শতাংশ লোডশেডিং হয়েছে।

খুলনায় ২ হাজার ৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং হয়েছে ৩৫৬ মেগাওয়াট, যা প্রায় ১৭ শতাংশ। চট্টগ্রাম জোনে চাহিদা ছিল ১ হাজার ৬৭০ মেগাওয়াট এবং লোডশেডিং ২০৮ মেগাওয়াট- চাহিদার প্রায় ১২ দশমিক ৫ শতাংশ।

ঢাকার অবস্থান

অন্যদিকে সবচেয়ে কম অনুপাতে লোডশেডিং হয়েছে ঢাকা জোনে। সেখানে ৬ হাজার ৪৩২ মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং হয়েছে ৫৮৫ মেগাওয়াট, অর্থাৎ চাহিদার প্রায় ৯ দশমিক ১ শতাংশ।

তবে মোট লোডশেডিংয়ের পরিমাণ বিবেচনায় চিত্রটি ভিন্ন। ৫৮৫ মেগাওয়াট নিয়ে ঢাকা জোনেই সর্বোচ্চ লোডশেডিং হয়েছে। এরপর ময়মনসিংহে ৪৯০ মেগাওয়াট, কুমিল্লায় ৩৬৮ মেগাওয়াট, রাজশাহীতে ৩৬১ মেগাওয়াট, খুলনায় ৩৫৬ মেগাওয়াট এবং রংপুরে ২৯৬ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।

অর্থাৎ, বিদ্যুতের মোট ঘাটতির পরিমাণে ঢাকা এগিয়ে থাকলেও নিজ নিজ জোনের চাহিদার তুলনায় লোডশেডিংয়ের মাত্রা সবচেয়ে বেশি ময়মনসিংহে।

Related Reading

Frequently Asked Questions

What is সবচ য় ব শ ল ডশ ড?

সবচ য় ব শ ল ডশ ড is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does সবচ য় ব শ ল ডশ ড matter?

সবচ য় ব শ ল ডশ ড matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.