AMP
Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু: ৩ দিন পর পুলিশের অপমৃত্যু মামলা

Published August 18, 2026 · Updated August 18, 2026 · By Jennifer Garcia - bangladailypost.com

Foto : Jennifer Garcia - bangladailypost.com

Bangladailypost.com – ব ষ ক ত গ য স - চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর চারদিন পর অপমৃত্যু মামলা করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা না করায় সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। এদিকে সোমবার শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) গঠিত তদন্ত কমিটির সদস্যরা সোমবার জাহাজটি পরিদর্শন করেন। তাদের সঙ্গে বুয়েটের বিশেষজ্ঞ, বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, নৌ মন্ত্রণালয় ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও ছিলেন। সোমবার বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়ে দুর্ঘটনাকবলিত জাহাজে প্রবেশ করেন বিশেষরা। জাহাজের ভেতরে এখনো বিষাক্ত গ্যাস থাকার আশঙ্কা থাকায় এতদিন তদন্ত কমিটির সদস্যরা সেখানে প্রবেশ করতে পারেননি। শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত সচিব এ কে এম বেনজামিন রিয়াজী বলেন, জাহাজের ব্যালাস্ট ট্যাংকে বিষাক্ত গ্যাসের মাত্রা অনেক বেশি পাওয়া গেছে। গ্যাসের পরিমাণ ও প্রকৃতি আরও পরীক্ষা করার পর দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজটির ব্যালাস্ট ট্যাংকে বিপজ্জনক মাত্রায় হাইড্রোজেন সালফাইড গ্যাস জমে ছিল। সেখান থেকেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে শ্রমিকদের মৃত্যু হতে পারে। তিনি আরও বলেন, কারও গাফিলতি ছিল কি না, সেফটি মেজারে কোনো ত্রুটি ছিল কি না- সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। জাহাজটিতে অন্য কোনো বিষাক্ত গ্যাস রয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হবে। তদন্তসংশ্লিষ্ট এইচআর শিপ ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম নিয়ে তদন্ত দলের সদস্যরা জাহাজের ওপরের অংশ পর্যন্ত গেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের মহাপরিচালক এ এস এম শফিউল আলম তালুকদার জানান, শুরুতে বিশেষজ্ঞ দলে তিনজন সদস্য ছিলেন। সোমবার আরও চারজনকে যুক্ত করা হয়েছে। নতুন সদস্যদের মধ্যে রয়েছেন- চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন, বিস্ফোরক অধিদপ্তরের সহকারী পরিদর্শক সাখাওয়াত হোসেন, বিএসবিআরএর প্রকৌশলী মাহবুবুর রহমান ও শিপিং বিভাগের আরাফাত। এছাড়া বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খানের নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষায়িত দল গঠন করেছে শিল্প মন্ত্রণালয়। জাহাজের বিভিন্ন চেম্বারে থাকা গ্যাসের ধরন, পরিমাণ, লিকেজের উৎস এবং দুর্ঘটনার কারণ নির্ধারণে দলটি কাজ করবে। বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ডের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত জাহাজটির বিভিন্ন চেম্বারে এখনো বিষাক্ত গ্যাস থাকার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হাইড্রোজেন সালফাইডের তীব্রতা ও বিষক্রিয়ার ঝুঁকির কারণে নিরাপত্তা নিশ্চিত না করে কাউকে জাহাজের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তদন্তকারীরা এখন জাহাজের কোন অংশ থেকে গ্যাস ছড়িয়েছে, গ্যাসের উৎস কোথায় ছিল এবং দুর্ঘটনার সময় ভেতরের পরিবেশ কেমন ছিল- এসব বিষয় খতিয়ে দেখছেন। একই সঙ্গে অন্য কোনো বিষাক্ত কিংবা দাহ্য গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, সেটিও পরীক্ষা করা হচ্ছে। সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের কেউ মামলা করতে থানায় না আসায় পুলিশ বাদী হয়ে অপমৃত্যু মামলা করেছে। ফরেনসিক রিপোর্ট ও তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারীর স্টেশন রোড এলাকায় ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে একটি স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন শ্রমিকেরা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ৯ জনের মৃত্যু হয়।

Related Reading

Frequently Asked Questions

What is ব ষ ক ত গ য স?

ব ষ ক ত গ য স is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ব ষ ক ত গ য স matter?

ব ষ ক ত গ য স matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.