Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

গ্রামের পর এবার ঢাকায় রাতভর লোডশেডিং

Published August 13, 2026 · Updated August 13, 2026 · By Mary Williams - bangladailypost.com

Foto : Mary Williams - bangladailypost.com

ঢাকায় রাতভর বিদ্যুৎ বিভ্রাট: নগরবাসীর ভোগান্তি বেড়েছে

Bangladailypost.com – গ র ম র পর এব র - রাজধানীতেও এবার গ্রামীণ ও মফস্বল এলাকার মতোই লোডশেডিংয়ের প্রভাব পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ করছেন ঢাকার বাসিন্দারা। বিশেষ করে রাতের দিকে একাধিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। বুধবার দিবাগত রাতে বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়, আজ কয়েকবার বিদ্যুৎ চলে গেছে। কিছু এলাকায় একটানা এক ঘণ্টা বিদ্যুৎ নেই, আবার কিছু জায়গায় একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ রয়েছে।

তীব্র গরমের মধ্যে এই অবস্থায় নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছেন। বিদ্যুৎ না থাকায় বাসাবাড়িতে ফ্যান ও এসি বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে মধ্যরাতে বিদ্যুৎ চলে যাওয়ায় অনেকেই ঘুমাতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ার অভিযোগ জানিয়েছেন।

রাত ৩টা বাজে, সারাদিনের ক্লান্ত শরীরগুলো ঘুমাচ্ছে, বিদ্যুৎ বন্ধ করে দিসে। গভীর রাতে ঘুম থেকে উঠে পাঙ্খা দিয়ে বাতাস করতাছি আর ভাবতাছি এ কোন পাপের ফল? এ কোন সোনার বাংলার জন্ম নিলাম যেখানে নাগরিক ঘুমাইয়াও শান্তি পাই না।

নুরুল আলম নান নামের একজন ফেসবুকে এই মন্তব্য করেছেন। অন্যদিকে ওবাঈদুল ইসলাম লিখেছেন, 'মধ্যরাতে বিদ্যুৎ নাই।' রাজধানীর আজিমপুরের বাসিন্দা হাসিবুর ইসলাম জানান, 'রাত দশটার দিকে বিদ্যুৎ চলে গেছে। ১ ঘণ্টার বেশি সময় পর এসেছে। গরমে রুমে থাকা কষ্টকর হয়ে গেছে।' এই বিদ্যুৎ বিভ্রাট নগরবাসীর দৈনন্দিন জীবনে দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে।

বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার হিসাব

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, ১২ আগস্ট রাত ৯টায় (সন্ধ্যা পিক) বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬ হাজার ৯৩ মেগাওয়াট। আর দুপুর ১২টায় (ডে পিক) বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৪ হাজার ৬৩৫ মেগাওয়াট। তবে ডে পিকে আদানি থেকে ৯৩১ মেগাওয়াট বিদ্যুৎ এলেও সন্ধ্যা পিকে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩০ মেগাওয়াটে।

সামগ্রিকভাবে সারাদেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৮ হাজার মেগাওয়াটের বেশি। সেই হিসাবে রাতেও ২ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ লোডশেডিং দিতে হয়েছে। এতদিন গ্রাম ও মফস্বল এলাকায় লোডশেডিংয়ের মাত্রা বেশি থাকলেও এবার রাজধানীতেও এর বিস্তৃতি নগরবাসীর মধ্যে উদ্বেগ তৈরি করেছে। তীব্র গরমের মধ্যে ঢাকায়ও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনজীবনে দুর্ভোগ বেড়েছে।

Related Reading

Frequently Asked Questions

What is গ র ম র পর এব র?

গ র ম র পর এব র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does গ র ম র পর এব র matter?

গ র ম র পর এব র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.