National

ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান

ইসল ম ক ফ উন ড শন - সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ইসলামিক ফাউন্ডেশনের নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি

Desk National
Published August 15, 2026
Reading time 1 minutes
Conversation No comments
og_1786788374_6a803a1620906
Foto : Joseph Hernandez - bangladailypost.com
Table of Contents
  1. ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ভুয়া নিয়োগ ও প্রতারণা সতর্কতা
  2. Related Reading
  3. Frequently Asked Questions

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে ভুয়া নিয়োগ ও প্রতারণা সতর্কতা

Bangladailypost.com – ইসল ম ক ফ উন ড শন – সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে ইসলামিক ফাউন্ডেশনের নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়ানো হচ্ছে। প্রতিষ্ঠানটি এই প্রতারণামূলক কার্যক্রম থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। শনিবার (১৫ আগস্ট) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেন।

ভুয়া বিজ্ঞপ্তি ও আর্থিক প্রতারণার বিস্তারিত

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্মে ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি এবং জামানতসহ বিভিন্ন শিরোনামে অর্থ আদায় করা হচ্ছে।

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মানী, অনুদান বা আর্থিক সহায়তা দেওয়ার কথা বলে ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ ও নগদের মাধ্যমে অর্থ লেনদেনে প্রলুব্ধ করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ নোটিশ সবসময় নির্ধারিত সরকারি ও প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদ বা অন্য কোনো ব্যক্তিগত আর্থিক মাধ্যমে অর্থ দিয়ে চাকরি, সম্মানী, অনুদান বা আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ নেই।

প্রতারণার পদ্ধতি ও সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, প্রতারণকরা অনেক সময় কর্মকর্তাদের নাম, পদবি, ছবি, স্বাক্ষর ও প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার করে ভুয়া চিঠি, নিয়োগপত্র, আবেদন ফর্ম ও অর্থ সহায়তার তালিকা তৈরি করছে।

প্রতিষ্ঠানটি চাকরিপ্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির স্মারক নম্বর, তারিখ, পদের নাম, আবেদন পদ্ধতি ও শেষ তারিখ যাচাই করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মসজিদ কমিটির সদস্যদের কোনো ধরনের সহায়তা বা সুবিধার বিনিময়ে আগাম অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র, ব্যাংক হিসাব, মোবাইল ব্যাংকিংয়ের পিন, ওটিপি, পাসওয়ার্ডসহ গোপনীয় তথ্য অপরিচিত ব্যক্তি বা অনলাইন গ্রুপে না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছে। প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি, পোস্ট, ফোন নম্বর, স্ক্রিনশট ও লেনদেনের তথ্য সংরক্ষণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইসলামিক ফাউন্ডেশনকে জানানোর পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

Frequently Asked Questions

What is ইসল ম ক ফ উন ড শন?

ইসল ম ক ফ উন ড শন is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ইসল ম ক ফ উন ড শন matter?

ইসল ম ক ফ উন ড শন matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment