Law Courts

৫৭ লাখ টাকার জাল নোট দিয়ে গয়না কেনার চেষ্টা, রুবেলের ২ দিনের রিমান্ড

৫৭ ল খ ট ক র জ - বনানীর মনিমালা জুয়েলার্সে প্রায় ৫৭ লাখ টাকার নকল নোট দিয়ে বিল পরিশোধের চেষ্টা করার অভিযোগে মো. রুবেল আহম্মেদ ফকিরকে আদালত দুই দিনের

Desk Law Courts
Published August 8, 2026
Reading time 1 minutes
Conversation No comments
og_1786127417_6a76243949ac9
Foto : Elizabeth Martin - bangladailypost.com
Table of Contents
  1. জাল নোটের বান্ডিল নিয়ে সোনার গহনা কেনার চেষ্টা, রুবেলের রিমান্ড বৃদ্ধি
  2. Related Reading
  3. Frequently Asked Questions

জাল নোটের বান্ডিল নিয়ে সোনার গহনা কেনার চেষ্টা, রুবেলের রিমান্ড বৃদ্ধি

Bangladailypost.com – ৫৭ ল খ ট ক র জ – বনানীর মনিমালা জুয়েলার্সে প্রায় ৫৭ লাখ টাকার নকল নোট দিয়ে বিল পরিশোধের চেষ্টা করার অভিযোগে মো. রুবেল আহম্মেদ ফকিরকে আদালত দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে। শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই জুম্মান খান আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড শুনানির সময় রুবেল আহম্মেদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না বলে আদালত সূত্রে জানা গেছে। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার বিস্তারিত

বৃহস্পতিবার বিকেলে রুবেল আহম্মেদ ও তার সহযোগী আবদুল্লাহ আল কাফি ক্রেতা সেজে বনানী সুপার মার্কেটের মনিমালা জুয়েলার্সে প্রবেশ করেন। তারা ভাগনির বিয়ের জন্য সোনার গহনা কেনার কথা বলে দোকানের কর্মীদের কাছ থেকে বিভিন্ন ডিজাইনের স্বর্ণালংকার দেখতে চান। একপর্যায়ে দুজন প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালংকার পছন্দ করেন এবং সেগুলো বিল করে প্যাকেট করতে বলেন।

গহনার পরিমাণ ও দাম বেশি হওয়ায় দোকানের ম্যানেজার শহিদুল ইসলাম বিষয়টি মালিককে ফোনে জানান। মালিক দোকানে আসতে দেরি করায় রুবেলদের কাছে বিল পরিশোধ করতে বলা হয়। তখন রুবেল তার সঙ্গে থাকা ১৬ ইঞ্চি লম্বা ট্রলি ব্যাগ খুলে এক হাজার টাকা মূল্যমানের নোটের বান্ডিল বের করে কাচের টেবিলের ওপর রাখেন।

নোটগুলো হাতে নিয়ে পরীক্ষা করার পর দোকানের কর্মীদের সন্দেহ হয়। পরে তারা নিশ্চিত হন, নোটগুলো জাল। বিষয়টি বুঝতে পেরে রুবেল ও তার সহযোগী ট্রলি ব্যাগ ও টাকা ফেলে দোকান থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় আশপাশের ব্যবসায়ী ও ক্রেতারা এগিয়ে এসে রুবেলকে ধরে ফেলেন। পরে উত্তেজিত কয়েকজন তাকে মারধর করেন। তবে তার সহযোগী আবদুল্লাহ আল কাফি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

জাল নোটের উৎস ও মামলার বিবরণ

খবর পেয়ে রাত পৌনে ৮টার দিকে বনানী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুবেলকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। পরে তার কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৫৮টি বান্ডিলে মোট ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট এবং একটি ট্রলি ব্যাগ জব্দ করা হয়।

এ ঘটনায় মনিমালা জুয়েলার্সের ম্যানেজার শহিদুল ইসলাম শুক্রবার রুবেল আহম্মেদ ও আবদুল্লাহ আল কাফির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বনানী থানায় মামলা করেন। পাঁচ দিনের রিমান্ড চেয়ে করা আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল জাল নোটের উৎস বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য দেননি।

জাল নোট তৈরির উৎস, সরবরাহকারী ও চক্রের অন্য সদস্যদের শনাক্ত এবং পলাতক আসামিকে গ্রেফতারের জন্য তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

তদন্ত কর্মকর্তা আরও উল্লেখ করেন, রুবেল আহম্মেদকে একজন পেশাদার জালনোট চক্রের সদস্য হিসেবে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীর মুগদা, শাহজাহানপুর, পল্টন, গুলশান ও উত্তরা-পশ্চিম থানাসহ নেত্রকোনা, রাজবাড়ী ও শরীফতপুরের বিভিন্ন থানায় জাল নোট তৈরি, প্রতারণা, মানি লন্ডারিং ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

Frequently Asked Questions

What is ৫৭ ল খ ট ক র জ?

৫৭ ল খ ট ক র জ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ৫৭ ল খ ট ক র জ matter?

৫৭ ল খ ট ক র জ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment