Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া নিয়ে নির্দেশনা চান চিফ প্রসিকিউটর

Published August 13, 2026 · Updated August 13, 2026 · By Joseph Hernandez - bangladailypost.com

Foto : Joseph Hernandez - bangladailypost.com

সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানা আদায়ের প্রক্রিয়া স্পষ্ট করতে চিফ প্রসিকিউটরের নির্দেশনা প্রার্থনা

Bangladailypost.com – সম পত ত ব জ য় প - মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আসামিদের সম্পদ ক্ষতিগ্রস্তদের মধ্যে কীভাবে বণ্টন হবে এবং কোন প্রক্রিয়া অনুসরণ করতে হবে তা পরিষ্কার করার লক্ষ্যে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কাছে ওবায়দুল কাদেরসহ সাত আসামির সর্বোচ্চ শাস্তি দাবির পাশাপাশি এই আদেশটিও চাওয়া হয়। পরবর্তীতে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এই তথ্যটি জানান।

আইন সংশোধনের উদ্যোগ

এর আগে গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত আসামিদের সম্পত্তি বাজেয়াপ্তের রায় কার্যকর করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের কার্যবিধি সংশোধন করতে উদ্যোগ নেওয়ার আদেশ দেওয়া হয়। চিফ প্রসিকিউটর কার্যালয়কে এই উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বর্তমান আইনের সীমাবদ্ধতা

সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর বলেন, আমরা আরও বলেছি, আপনারা জানেন এর আগে যে ৬টি মামলার রায় হয়েছে, সেখানে সাজাপ্রাপ্ত আসামিদের সম্পদ বাজেয়াপ্তর আদেশ রয়েছে। অনেককে অর্থ জরিমানা করা হয়েছে। সম্পত্তি বাজেয়াপ্তের যে আদেশ ছিল সেগুলো এখনো আমরা বাস্তবায়ন করতে পারিনি। এর কারণ আমাদের যে আইন আছে, সেখানে সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানার বিধান আছে, কিন্তু সেখানে জরিমানা আদায় ও সম্পত্তি বাজেয়াপ্তের প্রক্রিয়া কী হবে, এটি আমাদের রুলস অব প্রসিডিউরসে নেই।

সেকারণে আজকে আমরা এ বিষয়ে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছি।

তিনি আরও বলেন, সিআরপিসি ৩৭৬ ধারায় সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানা আদায়ের একটা বিধান আছে। ইন্টারন্যাশনাল ক্রাইস ট্রাইব্যুনাল এ্যাক্ট-১৯৭৩ এর আওতায় ট্রাইব্যুনাল পরিচালিত হয়, এখানে কোন রায় বাস্তবায়ন করে সরকার। তিনি বলেন সরকার কি প্রক্রিয়ায় জরিমানা আদায় করবে, যেহেতু আমাদের রুলস অব প্রসিডিউরসে সুনির্দিষ্ট কিছু প্রভিশন নেই, তাই ট্রাইব্যুনালের কাছে বলেছি, আমাদের দেশে প্রচলিত আইন আছে তা অনুসরণ করে যেন প্রয়োগ ও বাস্তবায়ন করা যায়।

পরবর্তী পদক্ষেপ

চিফ প্রসিকিউটর বলেন, সম্পত্তি বাজেয়াপ্ত ও জরিমানা আদায়ের আইন যেন সংশোধন করা যায়, সেজন্য ট্রাইব্যুনাল বিচারপতিদের সঙ্গে পরামর্শ করবেন। এ বিষয়ে আমাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

Related Reading

Frequently Asked Questions

What is সম পত ত ব জ য় প?

সম পত ত ব জ য় প is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does সম পত ত ব জ য় প matter?

সম পত ত ব জ য় প matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.