Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

মোমিন মেহেদী-শান্তা ফারজানাসহ ৬ জন কারাগারে

Published August 5, 2026 · Updated August 5, 2026 · By John Jones - bangladailypost.com

Foto : John Jones - bangladailypost.com

শাহবাগ সংঘর্ষ মামলায় নতুন ধারা বাংলাদেশের ৬ নেতা কারাগারে

Bangladailypost.com – ম ম ন ম হ দ শ - ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বুধবার (৫ আগস্ট) শাহবাগে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় নতুন ধারা বাংলাদেশের ছয়জন নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

কারাগারে পাঠানো আসামিদের মধ্যে রয়েছে নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মোমিন মেহেদী, জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আফতাব মণ্ডল এবং হরী সরকার।

মামলার বিস্তারিত তথ্য

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্তের প্রয়োজন হলে পরবর্তী সময়ে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও জানান তিনি।

পুলিশের আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শাহবাগ থানার মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একাধিক ধারা এবং দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারবিরোধী কর্মসূচির সময় আসামিরা উসকানিমূলক স্লোগান ও মিছিল করেন। এই সময়ে বাদী বাবুল সরকার, এসডিএফের সদস্য সচিব আল নূর মোহাম্মদ আহাস এবং জুলাই আন্দোলনের কয়েকজন প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আহাসসহ কয়েকজন আহত হন। অভিযোগে আরও বলা হয়েছে, আহাসকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়।

পুলিশ আদালতকে জানিয়েছে, থানা হাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার বিষয়ে কিছু তথ্য দিলেও সহযোগী অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেননি। মামলার সুষ্ঠু তদন্ত, অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেফতার এবং আসামিদের পরিচয় যাচাইয়ের স্বার্থে তাদের কারাগারে রাখা প্রয়োজন।

এর আগে, মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কয়েক ঘণ্টার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর অতিরিক্ত পুলিশি নিরাপত্তার মধ্যে শান্তা ফারজানাসহ ছয়জনকে হাসপাতাল থেকে হেফাজতে নিয়ে শাহবাগ থানায় নেওয়া হয়। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Related Reading

Frequently Asked Questions

What is ম ম ন ম হ দ শ?

ম ম ন ম হ দ শ is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ম ম ন ম হ দ শ matter?

ম ম ন ম হ দ শ matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.