উসকানি ও প্ররোচনার অভিযোগ শ্যামল দত্তসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে
জুলাই গণঅভ্যুত্থান দমনে উসকানির অভিযোগে তিন সাংবাদিককে ২৪ আগস্ট ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ
প্রোডাকশন ওয়ারেন্ট জারি
Bangladailypost.com – উসক ন ও প রর চন র - জুলাই গণঅভ্যুত্থানকে দমনে উসকানি ও প্ররোচনার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় প্রেস ক্লাবের তৎকালীন সাধারণ সম্পাদক শ্যামল দত্তসহ মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা — এই তিন সাংবাদিককে আগামী ২৪ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেওয়া হয়েছে। প্রসিকিউশনের আবেদন গৃহীত করে সোমবার (১৭ আগস্ট) ট্রাইব্যুনাল-২ তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করে।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষে যুক্তি তুলে ধরেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি ট্রাইব্যুনালকে জানান, তদন্ত সংস্থা তিন সাংবাদিকের অপরাধে সংশ্লিষ্টতার তথ্য পেয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে উসকানি দেওয়াও একটি স্বতন্ত্র অপরাধ হিসেবে বিবেচিত হয় বলে তিনি উল্লেখ করেন। যেহেতু তিনজনই পৃথক মামলায় কারাগারে আছেন, তাই ওই মামলা থেকে তাদের এই মামলায় হাজির করার জন্য প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয়।
প্রসিকিউটরের বক্তব্য ও অভিযোগের প্রেক্ষাপট
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার বর্ণনা অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করার নামে মূলত অপরাধে উসকানি দিছিলেন।
তামিমের দাবি, ওই বক্তব্যের প্রেক্ষিতেই শেখ হাসিনা আন্দোলনকারীদের 'রাজাকার', 'রাজাকারের বাচ্চা' এবং 'রাজাকারের নাতি-পুতি' বলেছিলেন।
তবে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা নিজেই অপরাধ কি না — এমন প্রশ্নে তামিম স্পষ্টভাবে বলেন, না। সাংবাদিকদের দায়িত্বই সংবাদ সম্মেলনে প্রশ্ন করা। কিন্তু তার অভিযোগ, ওই সময়ে কিছু নির্দিষ্ট সাংবাদিক নিয়মিত তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতেন এবং তাদের বক্তব্য কেবল প্রশ্নের সীমায় সীমাবদ্ধ ছিল না।
তামিমের ভাষায়, সেগুলো ছিল তৎকালীন প্রধানমন্ত্রীর প্রশংসা এবং তাকে দিয়ে কিছু কথা বলানোর উসকানিমূলক প্রস্তাব।
প্রসিকিউশনের মতে, ঐ বক্তব্য ও প্রস্তাবের প্রেক্ষিতেই সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তিন সাংবাদিককে মানবতাবিরোধী অপরাধের এই মামলায় হাজির করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কারাগারের বর্তমান অবস্থা
প্রসিকিউশন সূত্রে জানা যায়, ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বরে গণহত্যা মামলায় ট্রাইব্যুনালের আদেশে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। অন্যদিকে শ্যামল দত্ত জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের আদেশে কারাবন্দি আছেন।
Related Reading
Frequently Asked Questions
What is উসক ন ও প রর চন র?উসক ন ও প রর চন র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does উসক ন ও প রর চন র matter?উসক ন ও প রর চন র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.