দুই মিনিটে পাঁচবার সাপের কামড়ে অলৌকিকভাবে বেঁচে উঠলেন নারী
Bangladailypost.com – ২ ম ন ট ৫ ব র – চিকিৎসকের পরামর্শ সত্ত্বেও অনেক এলাকায় এখনো ঝাড়াফুঁক বা ওঝার কাছে শরণাপন্ন হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। ডাক্তারদের মতে, এই সময়ের অপচয়ই অনেক রোগীর জীবনকে বিপন্ন করে। এমনই একটি ঘটনা এই বাস্তবতাকেই আবার সামনে এনেছে। ভারতের মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার ঝিল পিপারিৱা গ্রামের রাধাবাই আহিরওৱার নামের এক নারী মাত্র দুই মিনিটের মধ্যে পাঁচবার সাপের কামড়ে আক্রান্ত হন। প্রথমে তাকে হাসপাতালে না নিয়ে ঝাড়াফুঁকের জন্য নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রথম ৪০ মিনিটে ১০টি এবং পরবর্তী ২৪ ঘণ্টায় মোট ৩৫টি ইনজেকশন দিয়ে তার জীবন বাঁচান। বিষের প্রভাবে ফুলে যাওয়া হাতের একটি আঙুলে অস্ত্রোপচারও করতে হয়। বর্তমানে তিনি সুস্থ হয়ে জেলা হাসপাতাল থেকে ছাড়াপত্র পেয়েছেন।
ঘটনার বিস্তারিত
ঘটনার প্রায় ২০ দিন পর দৈনিক ভাস্করের একটি দল জেলা সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরের ঝিল পিপারিৱা গ্রামে গিয়ে রাধাবাই, তার স্বামী সুখরাম আহিরওৱার এবং চিকিৎসক ডা. দেবেন্দ্র আহিরওৱারের সঙ্গে কথা বলে পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরে।
রাধাবাই আহিরওৱার জানান, গত ১৩ জুলাই দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে রান্না শেষ করে তিনি বাইরের রান্নাঘরে ঝাড়ু দিচ্ছিলেন। এসময় আলমারিতে রাখা বাসনপত্রের মধ্যে প্রায় পাঁচ ফুট লম্বা একটি কালো সাপ দেখতে পান। কিছু বুঝে ওঠার আগেই সাপটি প্রথমে তার ডান হাতের তালুতে ছোবল মারে। তিনি হাত ঝাঁকি দিয়ে সরানোর চেষ্টা করলে সাপটি আবার ছোবল দেয়। এভাবে দেড় থেকে দুই মিনিটের মধ্যে হাত ও তালুতে মোট পাঁচবার কামড় দেয় সাপটি। প্রতিবারই তিনি হাত সরানোর চেষ্টা করলে সাপটি নতুন করে আক্রমণ করে। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে সেখানেই লুটিয়ে পড়েন।
সাপে কাটার পর তাকে সরাসরি হাসপাতালে না নিয়ে গ্রামের এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। দুপুর প্রায় ১টার দিকে তারা সেখানে পৌঁছান। তবে ওঝা শুরুতেই জানিয়ে দেন, তিনি কিছু করতে পারবেন না।
চিকিৎসা ও সুস্থতা
এদিকে ততক্ষণে শরীরে বিষের প্রভাব বাড়াতে শুরু করে। রাধাবাইয়ের চোখ ভারী হয়ে আসে ও তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এরপর পরিবারের সদস্যরা তাকে দুপুর প্রায় ২টা ১০ মিনিটে পিপারিৱা সিভিল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার চিকিৎসা শুরু হয়। ডিউটি চিকিৎসক দেবেন্দ্র ঠাকুর জানান, হাসপাতালে পৌঁছানোর সময় রাধাবাইয়ের চোখ বন্ধ হয়ে গিয়েছিল ও তার শরীরে দ্রুত বিষ ছড়িয়ে পড়ছিল। একই সঙ্গে তার শ্বাসকষ্টও হচ্ছিল।
রোগীর আশঙ্কাজনক অবস্থা দেখে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে চিকিৎসকরা প্রথম ৪০ মিনিটে ১০টি অ্যান্টি-স্নেক ভেনম (এএসভি) ইনজেকশন দেন। পরবর্তী ২৪ ঘণ্টায় তাকে মোট ৩৫টি ইনজেকশন দেওয়া হয়। এর মধ্যে ছিল ২৫টি অ্যান্টি-স্নেক ভেনম ও ১০টি অ্যাট্রোপিন ইনজেকশন। চিকিৎসার পর রাধাবাইয়ের শারীরিক অবস্থার উন্নতি হয়। তবে বিষের প্রভাবে তার হাতের একটি আঙুল ফুলে থাকায় পরে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে ওই আঙুলে অস্ত্রোপচার করা হয়।
Related Reading
Frequently Asked Questions
What is ২ ম ন ট ৫ ব র?
২ ম ন ট ৫ ব র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.
Why does ২ ম ন ট ৫ ব র matter?
২ ম ন ট ৫ ব র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.