International

‘সুন্দরী’ লেভিট যেভাবে হয়ে ওঠেন ট্রাম্পের ‘সবচেয়ে বিশ্বস্ত’ সহযোগী

স ন দর ল ভ ট য - মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 'সবচেয়ে বিশ্বস্ত' সহযোগীদের একজন হিসেবে পরিচিত হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তবে

Desk International
Published August 13, 2026
Reading time 1 minutes
Conversation No comments
og_1786617837_6a7d9fedd3aee
Foto : John Jones - bangladailypost.com
Table of Contents
  1. ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী ক্যারোলিন লেভিটের পদত্যাগ
  2. রাজনৈতিক যাত্রা ও ক্যারিয়ার
  3. ব্যক্তিগত জীবন ও ট্রাম্পের প্রশংসা
  4. Related Reading
  5. Frequently Asked Questions

ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী ক্যারোলিন লেভিটের পদত্যাগ

Bangladailypost.com – স ন দর ল ভ ট য – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সবচেয়ে বিশ্বস্ত’ সহযোগীদের একজন হিসেবে পরিচিত হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। তবে চলতি মাসের শেষেই এই গুরুত্বপূর্ণ পদ ছাড়ছেন তিনি। দুই সন্তানের মা লেভিট জানিয়েছেন, সন্তানদের প্রতি প্রয়োজনীয় সময় ও মনোযোগ দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেন লেভিট। এরপর হোয়াইট হাউজে ফিরলেও মা হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে প্রেস সেক্রেটারির ব্যস্ততা সামলানো তার জন্য কঠিন হয়ে পড়ে।

রাজনৈতিক যাত্রা ও ক্যারিয়ার

১৯৯৮ সালের ২৪ আগস্ট নিউ হ্যাম্পশায়ারে জন্ম নেন ক্যারোলিন লেভিট। ছোট শহরে বেড়ে ওঠা লেভিট ছুটির সময়ে পরিবারের আইসক্রিমের দোকানেও কাজ করেছেন। সেন্ট অ্যানসেলম কলেজে পড়ার সময়ে রাজনীতি ও যোগাযোগ বিষয়ে পড়াশোনা করেন তিনি। ২০১৯ সালে স্নাতক হওয়ার আগে সফটবল খেলোয়াড় হিসেবেও পরিচিত ছিলেন লেভিট। কলেজজীবনেই রাজনীতির সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। নিউ হ্যাম্পশায়ার ইনস্টিটিউট অব পলিটিকসে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফক্স নিউজে ইন্টার্ন হিসেবেও কাজ করেন লেভিট। তখন থেকেই ট্রাম্পকে সমর্থন করে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে শুরু করেন। কলেজের সংবাদপত্রে লেখা এক মতামত নিবন্ধে ‘উদারপন্থি গণমাধ্যম’ ট্রাম্পের প্রতি অন্যায্য আচরণ করছে বলে মন্তব্য করেছিলেন তিনি। ২০১৯ সালে পড়াশোনা শেষ করার পর ট্রাম্পের প্রথম প্রশাসনে যোগ দেন লেভিট। প্রথমে প্রেসিডেন্টের লেখক হিসেবে কাজ করেন। পরে হোয়াইট হাউজের সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্ব পান।

২০২০ সালের নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের পর রিপাবলিকান কংগ্রেসওম্যান এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে কাজ করেন লেভিট। এরপর ২০২২ সালে নিজেই কংগ্রেস নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন।

ব্যক্তিগত জীবন ও ট্রাম্পের প্রশংসা

২০২৪ সালের জানুয়ারিতে ট্রাম্পের নির্বাচনি প্রচারের প্রেস সেক্রেটারি হন লেভিট। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি হিসেবে তার ওপরই আস্থা রাখেন। ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর মাত্র ২৭ বছর বয়সে ইতিহাসের সবচেয়ে কম বয়সী হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি হন লেভিট। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের অন্যতম দৃশ্যমান ও ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিতি পান তিনি।

ক্যারোলিন লেভিটের সুন্দর মুখশ্রীর প্রশংসা বহুবার পঞ্চমুখ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এমনকি তার ঠোঁটের প্রশংসা করতেও ছাড়েননি এ রিপাবলিকান নেতা। গত বছর এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ‘আজ আমরা আমাদের সুপারস্টারকেও নিয়ে এসেছি, ক্যারোলিন লেভিট। তিনি কি দারুণ না? তার ঠোঁট দুটো যেন ছোটখাটো মেশিনগানের মতো, থামতেই চায় না!’ তবে ট্রাম্পের ওই মন্তব্য নিয়ে জোর বিতর্ক শুরু হয় সামাজিকমাধ্যমে।

২০২২ সালে নিউ হ্যাম্পশায়ারের রিয়েল এস্টেট ব্যবসায়ী নিকোলাস রিচ্চোর সঙ্গে লেভিটের পরিচয় হয়। রিচ্চো তার চেয়ে ৩২ বছরের বড়। ২০২৪ সালের জুলাইয়ে তাদের একটি পুত্রসন্তানের জন্ম হয়। ২০২৫ সালের মার্চে বিয়ে করেন তারা। এরপর ২০২৬ সালের মে মাসে তাদের সংসারে আসে কন্যাসন্তান। দুই ছোট সন্তানের মা হিসেবে পরিবারকে বেশি সময় দেওয়ার প্রয়োজনীয়তার কথাই এবার প্রকাশ্যে জানিয়েছেন লেভিট।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

ক্যারোলিন লেভিট কেন পদত্যাগ করলেন? দুই সন্তানের মা হিসেবে সন্তানদের প্রতি প্রয়োজনীয় সময় ও মনোযোগ দিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

ক্যারোলিন লেভিট কত বছর বয়সে হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি হন? ২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর মাত্র ২৭ বছর বয়সে তিনি ইতিহাসের সবচেয়ে কম বয়সী হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি হন।

ক্যারোলিন লেভিটের স্বামী কে? ২০২২ সালে নিউ হ্যাম্পশায়ারের রিয়েল এস্টেট ব্যবসায়ী নিকোলাস রিচ্চোর সঙ্গে লেভিটের পরিচয় হয়। তারা ২০২৫ সালের মার্চে বিয়ে করেন।

ক্যারোলিন লেভিট কোথায় জন্মগ্রহণ করেন? ১৯৯৮ সালের ২৪ আগস্ট নিউ হ্যাম্পশায়ারে জন্ম নেন ক্যারোলিন লেভিট।

Frequently Asked Questions

What is স ন দর ল ভ ট য?

স ন দর ল ভ ট য is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does স ন দর ল ভ ট য matter?

স ন দর ল ভ ট য matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment