International

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে ফের পরিবর্তন, বাড়তে পারে খরচ

য ক তর ষ ট র র - এইচ-১বি ভিসার মাধ্যমে প্রতি বছর হাজার হাজার প্রযুক্তি পেশাজীবী, সফটওয়্যার বিশেষজ্ঞ ও বিদেশি প্রকৌশলী যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান লাভ করেন।

Desk International
Published August 7, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Daniel Williams - bangladailypost.com
Table of Contents
  1. ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে ভিসা নবায়নে বাড়তে পারে খরচ
  2. Related Reading
  3. Frequently Asked Questions

ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবে ভিসা নবায়নে বাড়তে পারে খরচ

Bangladailypost.com – য ক তর ষ ট র র – এইচ-১বি ভিসার মাধ্যমে প্রতি বছর হাজার হাজার প্রযুক্তি পেশাজীবী, সফটওয়্যার বিশেষজ্ঞ ও বিদেশি প্রকৌশলী যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান লাভ করেন। অনেকের কাছে এটি আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের প্রথম ধাপ হিসেবে গণ্য হয়। তবে ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাব বাস্তবায়িত হলে এই পথটি আরও ব্যয়বহুল হয়ে উঠতে পারে। শুধু নতুন ভিসার জন্য নয়, বিদ্যমান এইচ-১বি ও এল-১ ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রেও নিয়োগদাতাদের অতিরিক্ত ফি দিতে হতে পারে।

নতুন প্রস্তাবের মূল বিষয়বস্তু

বর্তমানে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন এইচ-১বি ভিসার আবেদন বা নিয়োগকর্তা পরিবর্তনের সময় চার হাজার ডলার অতিরিক্ত ফি পরিশোধ করতে হয়। এল-১ ভিসার ক্ষেত্রে এই অঙ্ক দাঁড়ায় চার হাজার পাঁচশ ডলারে। ট্রাম্প প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, এখন থেকে শুধু নতুন আবেদন নয়, বিদ্যমান কর্মীদের ভিসার নিয়মিত মেয়াদ বাড়ানোর আবেদনেও একই অতিরিক্ত ফি দিতে হবে। অর্থাৎ প্রতিবার ভিসা নবায়নের সময় নিয়োগকারী প্রতিষ্ঠানকে বাড়তি ব্যয় বহন করতে হবে।

এই অতিরিক্ত অর্থের নাম ‘৯-১১ রেসপন্স অ্যান্ড বায়োমেট্রিক এন্ট্রি-এক্সিট ফি’। এটি সাধারণ ইউএসসিআইএস ফাইলিং ফি থেকে আলাদা। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের পাবলিক ল- ১১৪-১১৩-এর আওতায় এই ফি চালু করা হয়েছিল। এর উদ্দেশ্য সীমান্ত নিরাপত্তা ও বায়োমেট্রিক প্রবেশ-প্রস্থান কর্মসূচির অর্থায়ন। এখন পর্যন্ত এটি নির্দিষ্ট ধরনের নতুন আবেদন ও নিয়োগকর্তা পরিবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে এসেছে। নতুন প্রস্তাবে নিয়মিত ভিসা নবায়নকেও এর আওতায় আনার কথা বলা হয়েছে।

কার্যকর হওয়ার সময় ও প্রভাব

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের নিয়ন্ত্রক কর্মপরিকল্পনা অনুযায়ী, এ-সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রকাশ হতে পারে। তবে এখনো এটি কার্যকর হয়নি। বর্তমান এইচ-১বি ও এল-১ ভিসাধারীদের অনুমোদিত ভিসার ওপরও এর তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না। তাছাড়া অতিরিক্ত ফি কর্মীদের নয়, নিয়োগকারী প্রতিষ্ঠানকেই পরিশোধ করতে হবে।

সম্প্রতি নতুন এইচ-১বি ভিসার জন্য এক লাখ ডলার ফি আরোপে ট্রাম্প প্রশাসনের আরেকটি প্রস্তাব আদালতে টিকে গেছে। গত মাসে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত সেই প্রস্তাব বাতিল করে দেওয়া নিম্ন আদালতের আদেশ স্থগিত করতে অস্বীকৃতি জানান। মার্কিন নাগরিকদের বদলে বিদেশি কর্মী নিয়োগ নিরুৎসাহিত করতেই সেই প্রস্তাব আনা হয়েছিল। এর পরপরই এইচ-১বি ও এল-১ ভিসার মেয়াদ নবায়নে অতিরিক্ত ফি আরোপের নতুন উদ্যোগ সামনে এলো।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কেএ/এ

Frequently Asked Questions

What is য ক তর ষ ট র র?

য ক তর ষ ট র র is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does য ক তর ষ ট র র matter?

য ক তর ষ ট র র matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment