Bangladailypost
Fast mobile article powered by Nexiamath-SEO AMP.
AMP Article

ভারত / লিফটের মধ্যে সহকর্মীকে ধর্ষণ, দোষী সাব্যস্ত হলেন সাংবাদিক

Published August 6, 2026 · Updated August 6, 2026 · By Mary Jones - bangladailypost.com

Foto : Mary Jones - bangladailypost.com

বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করল

Bangladailypost.com – ভ রত ল ফট র মধ য - ২০১৩ সালের নভেম্বর মাসে গোয়ার একটি হোটেলের লিফটের ভেতরে নিজের জুনিয়র সহকর্মীকে যৌন নিপীড়ন ও ধর্ষণের অভিযোগে তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালকে দোষী সাব্যস্ত করেছে বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। বৃহস্পতিবার, অর্থাৎ ৬ আগস্ট আদালত এই রায় দেয়। ২০২১ সালে গোয়ার ট্রায়াল কোর্ট তাকে খালাস দিয়েছিল, কিন্তু সেই রায় বাতিল করে হাইকোর্ট নতুন সিদ্ধান্ত প্রদান করল।

আদালতের রায় ও শুনানির বিবরণ

বিচারপতি ড. নীলা গোখলে ও বিচারপতি অমিত জামসানদেকারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ উভয় পক্ষের দীর্ঘ শুনানি শেষে এই রায় দেন। মামলার পক্ষে ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং তরুণ তেজপালের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আবাদ পন্ডা শুনানিতে অংশ নেন।

ট্রায়াল কোর্টের রায়ের বিরুদ্ধে গোয়া সরকার হাইকোর্টে আপিল করেছিল। ট্রায়াল কোর্টের রায়ের মতে, অভিযোগকারীর আচরণ যৌন নির্যাতনের শিকার ব্যক্তির 'স্বাভাবিক' আচরণের সঙ্গে মিল খাচ্ছিল। তবে হাইকোর্টে তুষার মেহতা যুক্তি দেখান, যৌন সহিংসতার শিকার প্রত্যেক মানুষের প্রতিক্রিয়া এক রকম হয় না। ব্যক্তির শিক্ষা, সামাজিক অবস্থান, ব্যক্তিত্ব ও পরিস্থিতির ওপর তা নির্ভর করে।

দোষী সাব্যস্ত হওয়ার পর প্রতিক্রিয়া

দোষী সাব্যস্ত হওয়ার পর আদালতে তুষার মেহতা তরুণ তেজপালকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। তিনি বলেন, অভিযোগকারী তার মেয়ের বন্ধু হওয়া সত্ত্বেও তেজপাল অপরাধ করেছেন। তিনি অভিযোগকারীর কাছে অভিভাবকসুলভ ব্যক্তি ছিলেন।

আদালতের এমন বার্তা দেওয়া উচিত যে, কোনো নারী 'না' বললে তার অর্থ 'না'।

অন্যদিকে, রায় ঘোষণার পর আদালতের কাছে নমনীয়তা কামনা করেন তরুণ তেজপাল। তিনি বলেন, তার বয়স ৬২ বছর এবং তিনি নিজেকে এই মামলার ভুক্তভোগী মনে করেন। পাশাপাশি তিনি উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য সময় চান।

আমার পরিবার রয়েছে এবং আমি রায়ের বিরুদ্ধে আপিল করব। তাই আদালতের কাছে আমার প্রতি সহানুভূতিশীল হওয়ার আবেদন জানাই।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের নভেম্বরে গোয়ার থিংকফেস্ট অনুষ্ঠানের সময় একটি হোটেলের লিফটের ভেতরে তরুণ তেজপাল নিজের এক জুনিয়র সহকর্মীকে যৌন নিপীড়ন ও ধর্ষণ করেন। ২০১৭ সালে মামলার বিচার শুরু হয় গোয়ার মাপুসা আদালতে।

Related Reading

Frequently Asked Questions

What is ভ রত ল ফট র মধ য?

ভ রত ল ফট র মধ য is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ভ রত ল ফট র মধ য matter?

ভ রত ল ফট র মধ য matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.