International

ভারত / টাকা না দিলে মাদক মামলায় ফাঁসিয়ে গুলির হুমকি, ৭ পুলিশ বরখাস্ত

ভ রত ট ক ন দ ল - গত এপ্রিল মাসে ঘটে যাওয়া একটি ঘটনায় বুলন্দশহরের সিকান্দারবাদ থানার স্টেশন হাউজ অফিসারসহ উত্তর প্রদেশ পুলিশের সাতজন সদস্যের বিরুদ্ধে মামলা

Desk International
Published August 2, 2026
Reading time 1 minutes
Conversation No comments
Foto : Jennifer Garcia - bangladailypost.com
Table of Contents
  1. চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারে বুলন্দশহর পুলিশের ৭ সদস্য বরখাস্ত
  2. Related Reading
  3. Frequently Asked Questions

চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারে বুলন্দশহর পুলিশের ৭ সদস্য বরখাস্ত

Bangladailypost.com – ভ রত ট ক ন দ ল – গত এপ্রিল মাসে ঘটে যাওয়া একটি ঘটনায় বুলন্দশহরের সিকান্দারবাদ থানার স্টেশন হাউজ অফিসারসহ উত্তর প্রদেশ পুলিশের সাতজন সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী এক দুগ্ধ ব্যবসায়ী জানান, টাকা না দিলে তাকে ভুয়া এনকাউন্টারে গুলি করার হুমকি দেওয়া হয়েছিল। শুক্রবার (৩১ জুলাই) এই মামলাটি দায়ের করা হয়।

বুলন্দশহরের সার্কেল অফিসার দীপক কুমার জানান, অভিযোগের তদন্ত সম্পন্ন হওয়ার পর মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় নাম থাকা সকল পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে সাব-ইন্সপেক্টর অরুণ কুমার, তৎকালীন স্টেশন হাউজ অফিসার নীরজ মালিক, কনস্টেবল যোগেশ এবং আরও চারজন অজ্ঞাতপরিচয় পুলিশ সদস্য অন্তর্ভুক্ত।

ঘটনার বিস্তারিত

পুলিশের তথ্য অনুযায়ী, অভিযোগকারী সালমান বুলন্দশহরে একটি দুগ্ধ ব্যবসা পরিচালনা করেন। গত ৩০ এপ্রিল সন্ধ্যায় দোকান থেকে বাড়ি ফেরার পথে একটি টোল প্লাজায় পুলিশ সদস্যরা তাকে আটক করেন। এরপর কোনো কারণ না জানিয়েই জোর করে তাকে সিকান্দরাবাদ থানায় নিয়ে যাওয়া হয়।

থানা নিয়ে যাওয়ার পর তিনি বারবার আটকের কারণ জানতে চাইলে অভিযুক্ত পুলিশ সদস্যরা তার কাছে ২০ লাখ রুপি দাবি করেন। তারা হুমকি দেন, টাকা জোগাড় করতে না পারলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য-সংক্রান্ত আইনে মিথ্যা মামলা দেওয়া হবে ও একটি সাজানো পুলিশ এনকাউন্টারে তার পায়ে গুলি করা হবে।

অভিযোগে আরও বলা হয়েছে, থানায় আটকে রেখে তাকে মারধর করা হয়, গালিগালাজ করা হয় এবং শারীরিক ও মানসিকভাবে ভয়াবহ নির্যাতন চালানো হয়। এই চাপের মুখে তিনি ৬ লাখ রুপি জোগাড় করে অভিযুক্ত পুলিশ সদস্যদের দেন। তার দাবি, পরিবারের সদস্যরা ওই টাকা থানায় নিয়ে আসেন। টাকা পাওয়ার পরই তাকে ছেড়ে দেওয়া হয়।

সালমান আরও অভিযোগ করেন, মুক্তি দেওয়ার আগে পুলিশ সদস্যরা তাকে প্রাণনাশের হুমকি দেন। একই সঙ্গে এ ঘটনাটি কাউকে জানালে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মিথ্যা ফৌজদারি মামলা দেওয়া হবে বলে ভয় দেখানো হয়।

পুলিশ জানিয়েছে, বুলন্দশহরের রিসালদারান এলাকার বাসিন্দা সালমান দাবি করেছেন, সিকান্দরাবাদ থানা এবং যে টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়েছিল বলে অভিযোগ, সেখানকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই পুরো ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব। এ ঘটনায় স্বেচ্ছায় আঘাত করা, চাঁদাবাজি, বেআইনিভাবে আটক রাখা, শান্তিভঙ্গের উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা করা হয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য জানতে সালমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Frequently Asked Questions

What is ভ রত ট ক ন দ ল?

ভ রত ট ক ন দ ল is the main topic of this guide. The article explains the context, practical details, and next steps readers should understand.

Why does ভ রত ট ক ন দ ল matter?

ভ রত ট ক ন দ ল matters because readers are looking for a useful answer, not just a short summary. Good content should match search intent and help them decide what to do next.

Leave a Comment